এক্সপ্লোর

ChatGPT: চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে ভয়ানক বিষক্রিয়া ! হাসপাতালে ভর্তি হতে হল যুবককে

Diet Chart: জানা যাচ্ছে যে সেই ব্যক্তিটি চ্যাটজিপিটির পরামর্শ মেনে তিন মাস ধরে টানা সোডিয়াম ব্রোমাইড খেয়ে গিয়েছিলেন কারণ তাঁর মনে হয়েছিল তাঁর ডায়েটে সোডিয়াম ব্রোমাইডই নুনের নিরাপদ বিকল্প।

Diet Chart: মারাত্মক ঘটনা ! চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে চরম বিষক্রিয়া, হাসপাতালে ভর্তি হতে হল যুবককে। প্রাণঘাতী অবস্থা হয়েছিল যুবকের। চিকিৎসকদের বক্তব্য যে কৃত্রিম বুদ্ধিমত্তার পরামর্শে এত মারাত্মক মাত্রার ব্রোমাইড বিষক্রিয়া এই প্রথম তাদের নজরে এসেছে। অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিনে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা এই কেসটি রিপোর্ট করেছেন।

এই রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে যে সেই ব্যক্তিটি চ্যাটজিপিটির পরামর্শ মেনে তিন মাস ধরে টানা সোডিয়াম ব্রোমাইড খেয়ে গিয়েছিলেন কারণ তাঁর মনে হয়েছিল তাঁর ডায়েটে ক্লোরাইডের প্রয়োজন আর এই সোডিয়াম ব্রোমাইডই এর নিরাপদ বিকল্প। চ্যাটজিপিটি তাঁকে এই পরামর্শ দিয়েছিল কিন্তু একইসঙ্গে তাকে এই সোডিয়াম ব্রোমাইডের বিপদের ব্যাপারে সতর্ক করতে ভুলে গিয়েছিল।

উদ্বেগ ও অনিদ্রার প্রশমের জন্য সাধারণত ব্রোমাইড উপাদান ব্যবহার করা হয় ওষুধের মধ্যে। কিন্তু এই চল আগে ছিল, কয়েক দশক ধরেই তা বাতিল করা হয়েছে এর স্বাস্থ্যগত ঝুঁকির ব্যাপারে আলোচনা করে। এখন ব্রোমাইড পাওয়া যায় পশুদের ওষুধে, আর কিছু ইন্ডাস্ট্রিয়াল পণ্যের মধ্যে। আর তাই ব্রোমাইড বিষক্রিয়া যাকে ব্রোমিজম নামেও ডাকা হয় তা এখন খুবই বিরল হয়ে গিয়েছে।

প্রথমে সেই ব্যক্তি হাসপাতালের এমার্জেন্সি বিভাগে চিকিৎসককে দেখাতে আসেন এবং অভিযোগ করেন যে তাঁর প্রতিবেশিরা তাঁকে বিষ দিয়েছে। তাঁর কিছু বিশেষ জিনিস স্বাভাবিক থাকলেও তাঁর কিছু অঙ্গভঙ্গি ভাল ছিল না, অস্বাভাবিক ছিল। তিনি তৃষ্ণার্ত ছিলেন কিন্তু তবু জল খেতে চাইছিলেন না। তাঁর হ্যালুসিনেশনও হচ্ছিল। তাঁর মানসিক সমস্যা চূড়ান্ত স্তরে পৌঁছে গিয়েছিল। আর এতটাই বাড়াবাড়ি হয়েছিল যে তাঁকে ইনভলান্টারি সাইকিয়াট্রিক হোল্ডে রাখতে হয়।

তাঁকে ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়ার পরে এবং অ্যান্টি-সাইকোটিক ওষুধ দেওয়ার পরে তাঁর লক্ষণগুলি কিছুটা প্রশমিত হতে শুরু করে। তাঁর যখন একেবারে কথা বলার মত স্বাভাবিক অবস্থা হয়, তিনি তখন তাঁর এই অসুস্থতার মূল কারণটি জানান। তাঁর ডায়েটে অতিরিক্ত নুনের বিষয়ে দুশ্চিন্তা করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়ে তিনি এর বিকল্পের সন্ধান করছিলেন আর ক্লোরাইড উপাদানের বিকল্প হিসেবে চ্যাটজিপিটি নিরাপদ হিসেবে ব্রোমাইডের নাম উল্লেখ করে। আর এর ক্ষতিকর বিপজ্জনক দিকের কথা চিন্তা না করেই সেই ব্যক্তি সোডিয়াম ব্রোমাইড খেয়ে গিয়েছিলেন।

হাসপাতালে তিন সপ্তাহ থাকার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন সেই ব্যক্তি, ফলো আপ ভিজিটের জন্য স্থিতিশীল হয়ে ওঠেন তিনি। চিকিৎসকেরা সতর্ক করেছেন যে এআই টুল বৈজ্ঞানিক বিষয়কে অনেক সহজলভ্য করে দিয়েছে ঠিকই, কিন্তু তারা কখনই পেশাদারি চিকিৎসা পরিষেবার বিকল্প হতে পারবে না।

সেরা শিরোনাম

How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget