এক্সপ্লোর

Social Media Influencer's Death : ১০ ঘণ্টা ধরে কেজি কেজি খাবার খাওয়ার চ্যালেঞ্জ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইনফ্লুয়েন্সর

Live Food Eating Challenge : এক চিনা সাইটে এমন চ্যালেঞ্জ নেন বহু খাইয়ে-রা। তাঁদের এক সিটিং-এ বসে কেজি কেজি খাবার খেতে হয়। ১০ কেজি খাবার খেতে হয় একবারে।

কলকাতা : একসঙ্গে ১০ প্লেট বিরিয়ানি সাবাড় করছেন লাইভ ভিডিওয়। কিংবা একসঙ্গে ৮ রকমের মাংস খাওয়ার চ্যালেঞ্জ নিচ্ছেন। এমন ভিডিও আজকাল ভাইরাল হয় খুবই। সোশ্যাল মিডিয়া ঘাঁটলে ফিডে এসেই পড়বে এমন একাধিক ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এখন অনেক ইনফ্লুয়েন্সর আছেন, যাঁরা পাহাড়প্রমাণ খাবার বসে বসে খেয়ে চলেন আর লোককে চমকে দেন। তাঁরা ভিডিও-য় দাবি করেন, একসঙ্গেই তাঁরা এত খাবার খান। আবার ফলোয়ারদের থেকে তাঁরা জানতেও চান, কারা কী খাওয়া দেখতে চাইছেন। সেই মোতাবেক তাঁরা খাবার সাজিয়ে ভিডিও বানান। তবে চিনে এমন চ্যালেঞ্জ নিতে হয় লাইভে।  

এক চিনা সাইটে এমন চ্যালেঞ্জ নেন বহু খাইয়ে-রা। তাঁদের এক সিটিং-এ বসে কেজি কেজি খাবার খেতে হয়। ১০ কেজি খাবার খেতে হয় একবারে। ২৪ বছরের এক মহিলা এভাবে লাইভে খাওয়া দাওয়ার চ্য়ালেঞ্জ নিতে গিয়ে প্রাণটাই হারালেন। 

২৪ বছর বয়সী এক জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার  লাইভ ফিডে খাওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন। এই লাইভ ভিডিও চলাকালীনই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই ইনফ্লুয়েন্সার। চিনে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে,প্যান জিয়াওটিং নামে ওই ইনফ্লুয়েন্সার প্রায়ই এমন চ্যালেঞ্জ নিতেন। তাঁকে দিনে  ১০ ঘণ্টার বেশি সময় ধরে খেতে হত। Creaders.com এর মতে , একটি স্থানীয় চিনা পোর্টাল দাবি করেছে ,  জিয়াওটিং মিল প্রতি ১০ কেজি খাবার খেতেন। তাঁর বাবা-মা এবং শুভাকাঙ্ক্ষীরা বারবার বারণ করা সত্ত্বেও শোনেননি। তারপরই এই মর্মান্তিক ঘটনা।  

জিয়াওটিং-এর দেহের ময়নাতদন্তের দেখা গিয়েছে,তাঁর পাকস্থলী ক্ষতিগ্রস্থ হয়েছিল । দেহে অপাচ্য খাবার পাওয়া গিয়েছে। জিয়াওটিং-এর মৃত্যু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উদ্বেগ সৃষ্টি করেছে । কেউ কেউ এই ধরনের চ্যালেঞ্জগুলি নেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। উদ্বেগের বিষয় এটাই, সারা বিশ্বে এই ট্রেন্ড ছড়িয়ে পড়েছে।  যদিও এই ধরনের চ্যালেঞ্জ যে কোনও অংশগ্রহণকারীদের জন্যই প্রবল ক্ষতিকর হতে পারে বলে মনে করেন স্বাস্থ্যবিদরা। আর আরও বেশি ক্ষতিকর হয়ে যায় বিষয়টি যখন এটা ঘণ্টার পর ঘণ্টা লাইভ থেকে করতে হয়। ঠিক এই ধরনের চ্যালেঞ্জ নিতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইনফ্লুয়েন্সার।             

আরও পড়ুন: Bangladesh Anti Quota Protests: মৃত বেড়ে ১৬১, নিখোঁজ অনেকে, বাংলাদেশ এখনও সবকিছু থেকে বিচ্ছিন্ন, নেই যোগাযোগের উপায়

 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget