এক্সপ্লোর

Earbuds Utility :ইয়ারবাডস দিয়ে কান পরিষ্কার করেন? হিতে-বিপরীত ডেকে আনছেন না তো?

Health News:ইয়ারবাডস! কম-বেশি প্রায় প্রত্যেক বাড়িতেই এই জিনিসটির দেখা মেলে। মূলত কান পরিষ্কার করতেই ব্যবহার করা হয় ইয়ারবাডস। কিন্তু এটির ব্যবহার কি আদৌ সুরক্ষিত?

কলকাতা: ইয়ারবাডস (Earbuds)! কম-বেশি প্রায় প্রত্যেক বাড়িতেই এই জিনিসটির দেখা মেলে। মূলত কান (Ear) পরিষ্কার করতেই ব্যবহার করা হয় ইয়ারবাডস। কিন্তু এটির ব্যবহার কি আদৌ সুরক্ষিত? চিকিৎসকমহলের পরামর্শ মানলে অন্য উপায় নিতে হয়। তাঁদের বড় অংশই মনে করেন, কান পরিষ্কার করার জন্য এই ইয়ারবাডসের ব্যবহার হিতে বিপরীত (Risk) ডেকে আনতে পারে। তা হলে কী করা উচিত?

কেন ইয়ারবাডস ব্যবহারে 'না'?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, 'ইয়ার ওয়্যাক্স' বলে যে জিনিসটি পরিষ্কার করার কথা বলা হয়, সেটি আসলে কানকে ধুলো-মাইক্রোঅর্গানিজম-জল ইত্যাদি থেকে রক্ষা করার জন্য নিঃসৃত প্রাকৃতিক পদার্থ। তুলোর ইয়ারবাডস দিয়ে সেগুলি পরিষ্কার করতে গেলে নানা সমস্যা হতে পারে। 

কী কী সমস্যা?
ইয়ারবাডস ব্যবহার করে কান পরিষ্কার করতে গেলে অনেক সময়ই দেখা যায়, কানের ভিতরে থাকা 'ওয়্যাক্স' আরও গভীরে ঢুকে যায়। আর তার সঙ্গে কিছু বিজাতীয় পদার্থও ইয়ার-ক্যানালের ভিতরে চলে যেতে পারে। সব মিলিয়ে ইয়ারড্রামের উপর কুপ্রভাব পড়তে পারে। ফল? কানে ব্যথা, এমনকি ধাক্কা খেতে পারে শ্রবণশক্তিও। 

তা হলে উপায়...
কান পরিষ্কার রাখার প্রাকৃতিক ব্যবস্থা রয়েছে। স্নানের সময় সাবান ও জল যতটুকু কানে ঢোকে, তাতেই কানের বেশ কিছুটা নোংরা আলগা হয়ে যায়। সেগুলি নিজের থেকেই বেরিয়ে আসে। তা ছাড়া, অনেকের মতে, চোয়ালের ব্যবহারের সঙ্গেও বেশ কিছুটা 'ইয়ার ওয়্যাক্স'  বেরিয়ে আসতে পারে। চিবানো, কথা বলা ও হাই তোলার সময় চোয়ালের যে ব্যবহার হয়, তার পরোক্ষ জেরেও এই 'ইয়ার ওয়্যাক্স'  বেরিয়ে আসে। 

ভূমিকা কী 'ইয়ার ওয়্যাক্স' -র?
তবে বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, স্বাভাবিক ভাবে যতটুকু 'ইয়ার ওয়্যাক্স' কান থেকে বেরোয়, তার বেশি জোর করে পরিষ্কার করার চেষ্টা না করাই মঙ্গল। কারণ এটির বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাইরের নোংরা, জল এবং মাইক্রোঅর্গানিজমের হাত থেকে কানকে রক্ষার কাজ অনেকাংশে ইয়ারওয়্যাক্স-ই করে থাকে। কানের ত্বকের আর্দ্রতা ধরে রাখাও অন্যতম কাজ এর। সংক্রমণ মোকাবিলায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে 'ইয়ার ওয়্যাক্স' -র। এর অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য সংক্রমণ মোকাবিলায় দারুণ কাজে দেয়। বিশেষজ্ঞরা মনে করেন, যখন কানের ত্বক শুষ্ক হয়ে পড়ে, তখনই সেখানে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। সে দিক থেকে 'ইয়ার ওয়্যাক্স' কানের ত্বকের আর্দ্রতা বাড়িয়ে রেখে সংক্রমণ রুখতে অন্যরকম কাজ করে। তাই কোনও ভাবেই ইয়ারবাডস ব্যবহার করে কান পরিষ্কার করা উচিত নয়, পরামর্শ তাঁদের। খুব প্রয়োজন হলে ডাক্তারের কাছে যেতে পারেন। কিন্তু তুলোর ইয়ারবাডস ব্যবহার কখনও নয়। 

আরও পড়ুন:খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?

   

সেরা শিরোনাম

Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Viral News: মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
Viral Video: ২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
Daniel Jackson: পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন
পৃথক দেশ তৈরি করে ফেললেন যুবক, মাত্র ২১ বছর বয়সে প্রেসিডেন্ট, এবার রাষ্ট্রপুঞ্জের পুরস্কার পেলেন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget