এক্সপ্লোর

Eclipse 2023: এবছর সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কবে দেখা যাবে? রইল খুঁটিনাটি তথ্য

Eclipse: জানা গিয়েছে, ২০২৩ সালে দুটো সূর্যগ্রহণ এবং দুটো চন্দ্রগ্রহণ অর্থাৎ মোট চারটি গ্রহণের সাক্ষী থাকবেন সাধারণ মানুষ।

Eclipse 2023: নতুন বছর ২০২৩ সাল শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরের মতো এই বছরেও বেশ কিছু মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবেন বিশ্ববাসী। দেখা যাবে সূর্যগ্রহণ (Solar Eclipse) এবং চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। জানা গিয়েছে, ২০২৩ সালে দুটো সূর্যগ্রহণ এবং দুটো চন্দ্রগ্রহণ অর্থাৎ মোট চারটি গ্রহণের সাক্ষী থাকবেন সাধারণ মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এইসব সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। 

২০২৩ সালের সূর্যগ্রহণ

এবছর দু'বার সূর্যগ্রহণ হবে। ২০ এপ্রিল এবং ১৪ অক্টোবর, এই দু'দিন সূর্যগ্রহণ দেখা যাবে। জানা গিয়েছে, ২০ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত ও ভারত মহাসাগর সংলগ্ন অঞ্চল এবং আন্টার্কটিকা থেকে। এছাড়াও ১৪ অক্টোবর দেখা যাবে annular solar eclipse বা বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ দেখা যাবে উত্তর, মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু অংশ, মেক্সিকো, মধ্য ও দক্ষিণ আমেরিকার বেশ কিছু অংশ থেকে যাবে এই সূর্যগ্রহণ। মার্কিন স্পেস এজেন্সি নাসা জানিয়েছে, পশ্চিম গোলার্ধে বসবাসকারী বেশিরভাগ বাসিন্দা এই গ্রহণের সাক্ষী থাকবেন।

২০২৩ সালের চন্দ্রগ্রহণ

সূর্যগ্রহণের মতো এই বছর চন্দ্রগ্রহণও দেখা যাবে দু'বার। ৫ মে দেখা যাবে penumbral lunar eclipse। আর ২৮ অক্টোবর দেখা যাবে Partial Lunar Eclipse বা আংশিক চন্দ্রগ্রহণ। ৫ তারিখের চন্দ্রগ্রহণ দেখা যাবে আফ্রকা, এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ থেকে। অন্যদিকে ২৮ অক্টোবরের আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ থেকে।   

সূর্যগ্রহণ কখন হয়

যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে এবং সূর্য ও পৃথিবীর মাঝে অবস্থান করে চাঁদ- তখন সূর্যগ্রহণ হয়। এক্ষেত্রে মূলত সূর্যের আলো চাঁদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীতে পৌঁছতে পারে না। ফলে চাঁদের ছায়া পৃথিবীর উপর পরে।

চন্দ্রগ্রহণ কখন হয়

এক্ষেত্রেও চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। তবে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে চাঁদ। বলা ভাল, এক্ষেত্রে সূর্যের আলো পৃথিবীর দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং চাঁদে পৌঁছয় না। ফলে চাঁদ অন্ধকারাচ্ছন্ন থাকে। এই অবস্থাকেই বলে চন্দ্রগ্রহণ।  

এবছরের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে কিনা, গেলেও কোথা থেকে কখন দেখা যাবে সেই প্রসঙ্গে এখনও বিশদে কিছু জানা যায়নি। 

আরও পড়ুন- প্রতীক্ষার অবসান, অবশেষে দিন ঘোষণা, কবে ভারতে আসছে পোকো সি৫০?

সেরা শিরোনাম

Viral Video: প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget