এক্সপ্লোর

Viral Video: বাচ্চা মেয়ের নাচ নকল করল হাতি, মিষ্টি মুহূর্তের ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

Viral: বাচ্চাটিকে দেখাদেখি নাচ করেছে হাতিটিও। তাই বলে দাপাদাপি করেনি মোটেই। শুধু বড় বড় কান নাড়িয়ে অবিকল বাচ্চাটির নাচ নকল করেছে।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝে মাঝেই মন ভাল করে দেওয়ার মতো বেশ কিছু ভিডিও ভাইরাল (Viral Video) হয়। সম্প্রতি তেমনই হয়েছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ছোট্ট এক মেয়েকে (Little Girl) নকল করছে একটি হাতি (Elephant)। আইপিএস অফিসার দীপাংশু কাবরা ট্যুইটারে (Twitter) এই ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, বাচ্চা মেয়েটি হাতি দেখে দারুণ খুশি হয়েছে। একটু নেচে নিজের খুশি প্রকাশ করেছে ওই মেয়েটি। কিন্তু চমক তো অন্য জায়গায়। বাচ্চাটিকে দেখাদেখি নাচ করেছে হাতিটিও। তাই বলে দাপাদাপি করেনি মোটেই। শুধু বড় বড় কান নাড়িয়ে অবিকল বাচ্চাটির নাচ নকল করেছে। কীভাবে হাতিটি অত সুন্দর করে বাচ্চাটির নাচ নকল করল তা দেখেই বিস্মিত নেটিজেনরা। দেখে নিন সেই মজার ভাইরাল ভিডিও। 

দেখুন সেই মজার ভাইরাল ভিডিও

আইপিএস অফিসার দীপাংশু কাবরা এই ভিডিও শেয়ার করে ক্যাপশনের মাধ্যমে মজার ছলে জানতে চেয়েছেন সে কার নাচ ভাল হয়েছে। নেটিজেনদের বেশিরভাগই বলেছেন এ যাত্রায় বাচ্চা মেয়েটিকে হারিয়ে দিচ্ছে গজরাজ। অনেকে আবার বলেছেন হাতিটিকে সামনে দেখার পর ছোট্ট মেয়ের উচ্ছ্বাস প্রকাশের ধরনও কিন্তু কম সুন্দর নয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বাচ্চা মেয়েটি হাতিটির বেশ কাছাকাছিই দাঁড়িয়ে রয়েছে। হাতির পাশে অবশ্য রয়েছে তাকে দেখভাল করার লোক। সামনে থেকে হাতি দেখে আনন্দ পেয়ে অল্প সময়ের জন্যই নেচে উঠেছিল বাচ্চা মেয়েটি। আর তার পরমুহূর্তেই হাতিটিও কান নেড়ে যেন বাচ্চাটির মতোই নেচে উঠে বুঝিয়ে দিয়েছে যে ব্যাপারটা বেশ ভালই লেগেছে তার।  

নেটিজেনদের অনেকেই বলেছেন দু’জনের নাচই বেশ সুন্দর হয়েছে। ইতিমধ্যেই প্রচুর মানুষ এই ভিডিও দেখে ফেলেছেন। ক্রমশ এই ভাইরাল ভিডিওর ভিউ এবং লাইকের সংখ্যা বাড়ছে। বাচ্চা মেয়ে আর ওই হাতিটির এমন মজার মুহূর্ত বেজায় পছন্দ হয়েছে নেটিজেনদের। বিশেষ করে হাতিটি যেভাবে বাচ্চা মেয়েটিকে নকল করে তা দেখে বেশ অবাকই হয়েছেন সকলে।

আরও পড়ুন- জলের নীচে মুনওয়াক, ভাইরাল ভিডিওয় তাক লাগালেন যুবক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget