এক্সপ্লোর

Google Doodle Flat White: গুগল ডুডলে এই কফি! চেখে দেখেছেন? সহজেই বানাতে পারবেন বাড়িতে

Flat White Coffee: অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে প্রথম এই ধরনের কফি তৈরি করা হয়েছিল। ভারত-সহ সারা পৃথিবীতে গুগলের হোমপেজে দেখা যাচ্ছে এই ডুডল। কিন্তু হঠাৎ গুগলের ডুডলে কেন জায়গা পেল এই কফি?

কলকাতা: প্রায়শই কিছু না কিছু বিষয় জায়গা পায় গুগলের ডুডলে (Google Doodle)। আজ ১১ মার্চ ডুডলে জায়গা পেয়েছে বিশেষ এক ধরনের কফি। যার নাম- Flat White- এসপ্রেসো-ভিত্তিক (Espresso Based) কফি এটি। বলা হয়ে থাকে অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে প্রথম এই ধরনের কফি তৈরি করা হয়েছিল। ভারত-সহ সারা পৃথিবীতে গুগলের হোমপেজে দেখা যাচ্ছে এই ডুডল। কিন্তু হঠাৎ গুগলের ডুডলে কেন জায়গা পেল এই কফি?
২০১১ সালে ১১ মার্চ অক্সফোর্ড ইংরেজি ডিকশনারিতে জায়গা পায় Flat White- শব্দটি। সেই কারণেই এদিন ডুডল তৈরি হয়েছে Flat White কফি (Flat White Coffee) নিয়েও।

অন্য সময় ডুডলে (Doodle Art) যে বিষয়টি জায়গা পায় তা নিয়ে বিস্তারিত বিবরণ দেয় গুগল ডুডল। কিন্তু এবার তা দেওয়া হয়নি।

কী এই Flat White?
এই ধরনের কফির জন্য প্রথমেই প্রয়োজন হয় এসপ্রেসোর (Espresso)। কফি বীজ গুঁড়ো করে বিশেষ পদ্ধতিতে এটি বানানো হয়। মূলত ব্ল্যাক কফি। এর সঙ্গে দুধ মেশানো হয়। ফুল ফ্যাট দুধ প্রয়োজন। স্টিমিং মিল্ক মেশানো হয় এখানে। কফির একেবারে উপরের স্তরে পাতলা ফেনার স্তর থাকে। লাতে (Latte) বা কাপুচিনোর (Cappuccino) তুলনায় পাতলা হয় এই কফি। 

কী কী প্রয়োজন হয়:

Espresso Machine প্রয়োজন। যার মাধ্যমে কফি বীজ থেকে এসপ্রেসো তৈরি করা যাবে, স্টিমিং মিল্কের সঙ্গে মেশাবে।
গ্রাইন্ডার প্রয়োজন। কফি বীজ ঠিকমতো গুঁড়ো করতে পারবে।

কী কী ধাপে তৈরি হবে এই কফি:

প্রথমেই কফি বীজ গুঁড়ো করে এসপ্রেসো বানিয়ে নিতে হবে।

এরপর এসপ্রেসোর ডবল শট ঢেলে নিতে হবে প্রি-হিটেড কাপে

দুধ স্টিম করতে হবে, তারপরে সেখান থেকে তৈরি করতে হবে মাইক্রোফোম।

এরপর এসপ্রেসোর উপর ঢালা হবে স্টিমড মিল্ক।

এসপ্রেসোর উপর ঘুরিয়ে ঘুরিয়ে বৃত্তাকার পথে ঢালতে হবে স্টিমড মিল্ক। 

রইল আরও টিপস:

এসপ্রেসো আর দুধের অনুপাতের দিকে ঠিকমতো নজর রাখতে হবে। মিল্ক স্টিম ঠিকমতো করতে হবে।

কফি গুঁড়ো করে যে দানা তৈরি হবে। এসপ্রেসো তৈরির জন্য কতটা সময় লাগবে, কত তাপমাত্রায় দুধ গরম করতে হবে সেই সবটাই খেয়াল রাখতে হবে।

কফির সামগ্রীর দিকে যত বেশি খেয়াল রাখা হবে কফির স্বাদ ও গন্ধ ততটাই ভাল হবে। প্রতিটা পদক্ষেপ মেপে করতে হবে। যে বাসনে কফি বানানো হচ্ছে সেটাও পরিষ্কার ও পরিচ্ছন্ন হতে হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হলেন? পুরনো নেতা না কি নতুন মুখ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget