এক্সপ্লোর

Viral Video: ৩০ মিনিটে ২৮টা লাড্ডু খেয়ে রেকর্ড! বড় টাকা পুরস্কার জিতলেন এই ব্যক্তি

Gujarat News: ৩০ মিনিটে ২৮টি লাড্ডু খেয়ে রুরাল অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হলেন গুজরাটের বলবন্তভাই রাঘওয়ানি। পরপর দ্বিতীয়বার জয়, পুরস্কার ২ হাজার টাকা।

আমদাবাদ: ভাবুন তো, সামনে একের পর এক লাড্ডু, হাতে মাত্র ৩০ মিনিট! খেতে হবে যত বেশি সম্ভব। এমনই মজার প্রতিযোগিতায় নেমে বাজিমাত করলেন গুজরাটের বলবন্তভাই রাঘওয়ানি।

গুজরাটের সুরেন্দ্রনগরের বাসিন্দা বলবন্তভাই রাঘওয়ানি ৩০ মিনিটে গপাগপ করে খেয়ে ফেললেন ২৮টি লাড্ডু। আর এই কীর্তির জেরেই জিতে নিলেন ‘লাড্ডু খাওয়ার প্রতিযোগিতা’র প্রথম পুরস্কার। মজার বিষয় হল, এটি তাঁর প্রথম জয় নয়—পরপর দ্বিতীয় বছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন তিনি!

৩০ মিনিট, ২৮ প্রতিযোগী, আর সামনে শুধু লাড্ডু!

ঘটনাটি গুজরাটের বিখ্যাত তরনেতর মেলায় আয়োজিত ‘রুরাল অলিম্পিক্স’-এর। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মোট ২৮ জন। বয়সের ক্ষেত্রেও ছিল বেশ বৈচিত্র্য—প্রতিযোগীদের বয়স ২৫ থেকে ৭৫ বছর পর্যন্ত।

নিয়মটাও বেশ সোজা—৩০ মিনিটের মধ্যে যত বেশি সম্ভব ছোলার বেসনের লাড্ডু খেতে হবে। সেই লাড্ডুর উপর আবার ডাল ও চিনি দিয়ে বিশেষভাবে প্রলেপ দেওয়া ছিল। অর্থাৎ শুধু দেখতে মিষ্টি হলেই হল না, একসঙ্গে অনেকগুলি খাওয়াও কিন্তু বেশ কঠিন চ্যালেঞ্জ!

প্রথম ১৫ মিনিটেই অনেকে ‘আউট’

প্রতিযোগিতা শুরু হতেই শুরু হয়ে যায় লাড্ডু খাওয়ার দৌড়। প্রথম ১৫ মিনিটের মধ্যেই বেশ কয়েকজন প্রতিযোগী ছিটকে যান। তখন গড়ে প্রায় ১৫টি করে লাড্ডু খাওয়া হয়েছিল।

তারপর যত সময় এগিয়েছে, ততই বেড়েছে উত্তেজনা। শেষ পর্যায়ে টিকে ছিলেন মাত্র পাঁচজন। কেউ ২২-এ পৌঁছচ্ছেন, কেউ ২৪, আবার কেউ ২৬—দর্শকদের হাততালিতে জমে ওঠে প্রতিযোগিতা।

শেষ হাসি হাসলেন বলবন্তভাই

শেষ পর্যন্ত সব প্রতিযোগীকে পিছনে ফেলে ৩০ মিনিটে ২৮টি লাড্ডু খেয়ে শিরোপা নিজের করে নেন বলবন্তভাই রাঘওয়ানি। পুরস্কার হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হয় ২,০০০ টাকা নগদ।

এই প্রতিযোগিতার আয়োজন করেছিল Sports, Youth and Cultural Activities Department, Sports Authority of Gujarat এবং District Training Center। স্থানীয় লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত এই অনুষ্ঠানে প্রচুর দর্শকেরও সমাগম হয়েছিল।

লাড্ডু খাওয়াও যখন ‘স্পোর্টস’!

ক্রিকেটে রান, ফুটবলে গোল কিংবা দৌড়ে গতি—এসব তো চেনা প্রতিযোগিতা। কিন্তু ৩০ মিনিটে ২৮টি লাড্ডু খেয়ে চ্যাম্পিয়ন হওয়া যে আলাদা ধরনের ‘খেলাধুলো’, তা বলাই যায়! আর বলবন্তভাইয়ের পরপর দু’বছরের জয় প্রমাণ করে, এই প্রতিযোগিতায় তাঁর প্রস্তুতি যে নেহাত কম নয়! 

এক কথায়, তরনেতর মেলায় এবার ‘গোল্ড মেডেল’ নয়, লাড্ডুই হয়ে উঠল আসল নায়ক!

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
Advertisement

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget