এক্সপ্লোর

Holi 2026: বরসানায় শুরু লাড্ডু মার হোলি, ফুল-রং-আবিরে মাতোয়ারা আট থেকে আশি

Laddu Mar Holi 2026: বরসানায় শ্রী রাধা রানী মন্দির প্রাঙ্গনে শুরু হয় লাড্ডু মার হোলি। একে অপরের গায়ে লাড্ডু ছুড়ে পালন করা হয় এই হোলি। এবছরও যার অন্যথা হয়নি।

Holi 2026: দোলের আর ক'দিন মাত্র দেরি। তবে এখন থেকেই ব্রজভূমিতে ভিড় জমাতে শুরু করেছেন হাজার হাজার ভক্ত। দোল উদযাপনে দেশ বিদেশ থেকে মথুরায় এসে জড়ো হয়েছেন পর্যটকরা। আজ অর্থাৎ মঙ্গলবার বরসানা (Barsana), বৃন্দাবন (Vrindaban) এবং মথুরায় (Mathura) আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল দোল উৎসব। বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে রঙের এই উৎসবে মেতেছেন আট থেকে আশি। 

বিশ্বব্যাপী আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এই ব্রজ হোলির সূচনা ঘিরে রয়েছে অদ্ভুত উন্মাদনা। বরসানার মহিলাদের দল নন্দগাঁওতে গিয়ে ঐতিহ্যবাহী লাঠমার হোলির আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। এই মথুরা, বৃন্দাবন, বরসানা এবং নন্দগাঁও স্থানগুলি ভগবান কৃষ্ণ ও রাধারানীর সঙ্গে সম্পর্কিত। তাই দোল বা হোলিতে এই স্থান যেন হয়ে ওঠে স্বর্গভূমি। ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমেই ব্রজভূমিতে শুরু হয় ফাগ উৎসব। এরপর সন্ধেবেলা বরসানায় শ্রী রাধা রানী মন্দির (Radha Rani Temple) প্রাঙ্গনে শুরু হয় লাড্ডু মার হোলি। বরসানার লাড্ডু হোলি বা লাড্ডু মার হোলি (Laddu Mar Holi) পৃথিবী বিখ্যাত। একে অপরের গায়ে লাড্ডু ছুড়ে পালন করা হয় এই হোলি। এবছরও যার অন্যথা হয়নি।

দোলোৎসবের আনন্দ চাক্ষুষ করতে মথুরা, বরসানা, বৃন্দাবনে ভিড় জমিয়েছেন দেশ-বিদেশের মানুষ। দর্শনার্থীরা শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্য দেখে স্বাভাবিকভাবেই অত্যন্ত উচ্ছ্বসিত। মুম্বই (Mumbai) থেকে আসা একজন বলেন, 'আমরা মুম্বই থেকে এসেছি। এখানে এসে খুব ভালো লাগছে। সবকিছু ভীষণ সুন্দর লাগছে। এই উদযাপন সত্যিই দেখার মতো'। অন্য আর একজন এই গোটা কর্মকাণ্ডকে আনন্দ ও আধ্যাত্মিক পরিতৃপ্তিতে ভরপুর বলে বর্ণনা করেছেন।  

প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্ত এবং পর্যটক ভিড় জমাবে ব্রজে। ভিড় সামাল দিতে এবছরও তৎপর প্রশাসন। পুলিশ সুপার (নিরাপত্তা) সুরেশ চন্দ্র রাওয়াত জানান, বিশ্ববিখ্যাত এই উৎসবের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রবেশ ও প্রস্থানের জন্য আলাদা রুট নির্ধারণ করা হয়েছে। দেব-দেবী দর্শনে ভক্তদের মন্দিরে প্রবেশের ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা হচ্ছে। তিনি  বলেন, 'যেখানে যেখানে ভিড় বেশি হয় সেখানে ব্যারিকেড বসানো হয়েছে'। ২৩০টি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। এগুলি মোট তিনটি কন্ট্রোলরুম থেকে মনিটর করা হবে। পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে পুরো এলাকা সাতটি জোন এবং ১৮টি সেক্টরে ভাগ করা হয়েছে।    

পুলিশের তরফে জানানো হয়েছে, নিরাপদভাবে দোল উৎসব পালন তাদের মূল লক্ষ্য। তা করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রজভূমিতে রঙের উৎসব আরও কয়েকদিন ধরে চলবে। পুলিশ মনে করছে, এবছর আরও বেশি জনসমাগম হবে এই ব্রজভূমিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget