এক্সপ্লোর

Non Veg Food: দুধ পনিরও আমিষ খাবার ! ভারতীয় ডাক্তারের মন্তব্যে ঝড় নেটদুনিয়ায়

Milk Paneer Veg or Non Veg: এই মন্তব্য লিখে পোস্ট করতেই মুহূর্তের মধ্যে তুমুল ভাইরাল হয়ে যায় এই পোস্ট এবং সিলভিয়ার এই মন্তব্যকে ঘিরে নেটিজেনদের সমালোচনা, নিন্দা চলতে থাকে চরমে।

নয়াদিল্লি: খাবার নিয়ে মন্তব্য করেই চরম ট্রোলড এক ভারতীয় ডাক্তার। নেটদুনিয়ায় তার মন্তব্য ঘিরে তুমুল শোরগোল শুরু হয়েছে। তিনি দাবি (Indian Doctor) করেছেন যে দুধ এবং পনির এগুলি কোনোভাবেই নিরামিষ (Vegetarian Food) খাবার নয়। যেহেতু এগুলি কোনো প্রাণীর থেকে উৎপন্ন হচ্ছে, তাই এগুলিকে মাংসের মতই এক গোত্রে (Non Veg Food) রাখা উচিত। আর এই বক্তব্যকে ঘিরেই নিন্দা, সমালোচনা, কুৎসার ঝড় নেটদুনিয়ায়।

জনৈক এক্স ব্যবহারকারী একটি খাবারের থালার ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেন যেখানে খাবারের মধ্যে ছিল পনির, মুগডাল, স্যালাড, নারকেল, আখরোট এবং ক্ষীর। এই ব্যক্তি এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন 'এটি একটি সম্পূর্ণ নিরামিষ আহার যাতে ভরপুর প্রোটিন, ভাল ফ্যাট এবং ফাইবার আছে।' এই পোস্টের কমেন্টেই প্রতিক্রিয়া জানিয়ে ভারতীয় ডাক্তার ডা. সিলভিয়া কারপাগম লেখেন, 'পনির এবং দুধ কোনোভাবেই নিরামিষ খাবার নয়। মাংস, মাছের মত এগুলিও আদপে প্রাণীজ খাদ্য।'

আর এই মন্তব্য লিখে পোস্ট করতেই মুহূর্তের মধ্যে তুমুল ভাইরাল হয়ে যায় এই পোস্ট এবং সিলভিয়ার এই মন্তব্যকে ঘিরে নেটিজেনদের সমালোচনা, নিন্দা চলতে থাকে চরমে। শোরগোল পরে নেটমাধ্যমে। এই দাবির বিরুদ্ধে বহু মানুষ নিজেদের মত প্রকাশ করতে থাকেন এবং বেশিরভাগেরই বক্তব্য, 'পনির এবং দুধ খাওয়ার জন্য কাউকে হত্যা করা হয়নি'।

অন্য আরেক নেটিজেন লেখেন, 'কারো প্রাণ নেওয়া হয়নি, এটাই অতি উচ্চস্তরের ব্যাপার, এক অর্থে মহান ব্যাপার। এটি যদি নিরামিষও হয় কার তাতে কি। মানুষ নিরামষ খাবার বলতে শুধু শাকসবজিকে বোঝে, তাই তারা তা পছন্দ করে না। তাই তারা মাছ-মাংস খাওয়ার বিরুদ্ধে। কিন্তু দুধ আর মাংস তো এক জিনিস নয়।' সিলভিয়াকে কটাক্ষ করে আরেক নেটিজেন লেখেন, 'আপনি ভেগান ধারণার ভুল ব্যাখ্যা করে এই মনোভাবকে কলঙ্কিত করছেন। দুধ এবং মাংস এক জিনিস নয়। এটা একটা সাধারণ ব্যাপার। আপনার নিচ মানসিকতার প্রকাশ হচ্ছে এতে'।

এত বিরূপ মন্তব্যের ঝড়ের মুখে ডা. সিলভিয়া কারপাগম লেখেন, 'যদি এই যুক্তিই মেনে নিতে হয় তাহলে ডিম তৈরি বা সংগ্রহের সময় তো কোনো মুরগিকেই হত্যা করা হয় না, তাহলে তাকে আমিষ বলা হয় কেন ?' কিন্তু এতে সেভাবে জনমত তৈরি হয়নি। বরং বেশিরভাগ মানুষই তাঁকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে বিদ্ধ করেছেন।

আরও পড়ুন: UIDAI Jobs: আধার দফতরে চাকরির সুযোগ, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন; কত আসন, কারা যোগ্য ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget