এক্সপ্লোর

Viral News : দিনে ১৪ ঘণ্টা ডিউটি, রেহাই নেই রবিবারেও, জব-পোস্ট করতেই 'প্রাণনাশের হুমকি' পেলেন CEO

কোম্পানিতে কাজ করতে গেলে সকাল ৯ টা থেকে রাত ১১ টা অবধি কাজ করতে হবে। শনিবারেও কাজে চাপ কম নয়। কাজ করতে হবে ১৪ ঘণ্টাই।

নয়াদিল্লি :  কর্মক্ষেত্রে উত্তুঙ্গ চাপ। কাজের চাপে হারিয়ে যাওয়া পারিবারিক জীবন। ক্রমাগতই হারাচ্ছে কাজ ও জীবনের সামঞ্জস্য । এর জেরে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। নানা শারীরিক , মানসিক ব্যাধি থেকে পরিবার ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটছে এর জেরে। তালিকা হচ্ছে লম্বা। আর এবার সপ্তাহে ৮৪ ঘণ্টা কাদের কথা বলে বিতর্কে জড়ালেন এক ভারতীয় বংশোদ্ভূত সিইও।   

সম্প্রতি তিনি একটি জব-পোস্টে জানিয়েছিলেন, তাঁর সংস্থা AI startup Greptile এ কাজের শর্ত হল, সপ্তাহে ৮৪ ঘণ্টা কাজ করতে হবে। সেখানে work-life balance বলে কোনও বিষয় থাকবে না। এমন কর্ম সংষ্কৃতিই চান ওই স্টার্ট আপ - সংস্থার প্রধান। দক্ষ গুপ্তা নামে ওই ব্যক্তির পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা কমেন্ট বক্সে উগরে দেন ক্ষোভ। সম্প্রতি দক্ষ দাবি করেছেন, এই পোস্ট ভাইরাল হওয়ার পরই তাঁর ই-মেলের ইনবক্স উপচে পড়েছে। যে মেলগুলি তিনি পেয়েছেন তার ২০ শতাংশই হল প্রাণনাশের হুমকি। আর ৮০ শতাংশ মেল চাকরির আবেদন। 

দক্ষ গুপ্তা নিজেই জানিয়েছেন, বেশির ভাগ প্রতিক্রিয়াই নেতিবাচক। তাঁর কোম্পানিতে কাজ করতে গেলে সকাল ৯ টা থেকে রাত ১১ টা অবধি কাজ করতে হবে। শনিবারেও কাজে চাপ কম নয়। কাজ করতে হবে ১৪ ঘণ্টাই। কোনও কোনও সময় রবিবারও কাজ করতে হবে। তিনি পরিষ্কার বলে দেন তাঁর কোম্পানির পরিবেশ প্রচণ্ড চাপের। সেখানে কম কাজ করেন যাঁরা, তাঁদের বরদাস্ত করা হয় না। তাই  'পুয়র ওয়ার্ক'-এর কোনও জায়গা নেই সেখানে। 

তাই দক্ষ গুপ্তা আবেদনকারীদের ইন্টারভিউয়ের শুরুতেই বলে দেন, তাঁর অফিসে no work-life balance ! তিনি এও বলেন, প্রথমেই একথা বলে দিতে তাঁরও ভাল লাগে না। তবে তিনি মনে করেন, প্রথম থেকেই স্বচ্ছ থাকা ভাল। একজন কাজে যোগ দিয়ে এমন পরিবেশ টের পেল, সেটা ঠিক নয় । তিনি বলেন, কোম্পানি পুরনো হলে তাঁরা আরও বয়স্ক, আরও অভিজ্ঞ লোকদের নিয়োগ  করবে। তাঁরা হয়ত সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করতে পারবে না। 

দক্ষ গুপ্তার এই পোস্ট তীব্র সমালোচনার মুখে পড়ে। অনেকেই এমন ভাবা চিন্তার তীব্র নিন্দা করে। নেটিজেনরা একে 'বিষাক্ত কাজের পরিবেশ'  এবং  'ভয়ানক মানসিকতার' পরিচয় নিন্দা করেছেন। কেউ কেউ আবার সিইওর বক্তব্যের স্বচ্ছতার প্রশংসা করেছেন। কারও কারও মতে, পারিশ্রমিক যথেষ্ট না হলে, এ ধরনের কাজের শর্ত ও পরিবেশ, দাসত্বের সামিল।  

 

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget