এক্সপ্লোর

IndiGo Crisis: ইন্ডিগো বিপর্যয়ে বৌভাতে বিপর্যয়! 'ভার্চুয়াল রিসেপশন' সারলেন নবদম্পতি, বিমান বাতিলে আসতে পারলেন না আত্মীয়রাও

দেশজুড়ে চরম দুর্ভোগে বিমানযাত্রীরা, এদিকে এই ঘটনার জেরে একটি বিয়ের অনুষ্ঠানে আজব ঘটনা!

নয়া দিল্লি: ইন্ডিগোর বিমানের পর বিমান বাতিল। অন্যদিকে, ঘোলা জলে মাছ ধরতে অন্য উড়ান সংস্থাগুলির টিকিটের দাম আকাশ ছোঁয়া। জাঁতাকলে পড়ে দেশজুড়ে চরম দুর্ভোগে বিমানযাত্রীরা। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এদিকে এই ঘটনার জেরে একটি বিয়ের অনুষ্ঠানে আজব ঘটনা! 

ইন্ডিগো বিপর্যয়ের জেরে আটকে গেলেন এক নবদম্পতি। নিজেদের রিসেপশনেই নিজেরাই আসতে পারলেন না সদ্য বিবাহিত যুবক-যুবতী। রিসেপশন ভেন্যু থেকে ১,৪০০ কিলোমিটার দূরে আটকে পড়লেন তাঁরা। উপায় না দেখে 'ভার্চুয়াল রিসেপশন' করলেন তাঁরা। 

এমন ঘটনা অবশ্য কোভিডের সময় অনেকেই করেছে। কিন্তু এখন স্বাভাবিক জীবনে এমন ঘটনা বেনজিরই। হুব্বলির মেঘা ক্ষীরসাগর এবং ওড়িশার ভুবনেশ্বরের সঙ্গম দাসের জন্য ৩ ডিসেম্বর হুবলির গুজরাট ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রিসেপশন। ২৩ নভেম্বর ভুবনেশ্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ এই দম্পতি ২ ডিসেম্বর হুব্বলি পৌঁছনোর জন্য বেঙ্গালুরু হয়ে ইন্ডিগোর একটি কানেক্টেড বিমান বুক করেছিলেন। বেশ কয়েকজন আত্মীয়ও মুম্বাই থেকে ইন্ডিগোর বিমানে আসবে বলেছিলেন।                     

কিন্তু ২ ডিসেম্বর থেকেই ইন্ডিগোর ফ্লাইট বাতিল হতে শুরু করে। অন্যদিকে, দাম বাড়তে শুরু করে অন্যান্য ফ্লাইটের টিকিটের। ৩ ডিসেম্বর ভোরের দিকে, দম্পতি জানতে পারেন যে তাদের ফ্লাইট হঠাৎ বাতিল করা হয়েছে , যার ফলে তাদের কাছে আর কোনও বিকল্প ভ্রমণের বিকল্প নেই। কনের মা বলেন, যখন তারা বুঝতে পেরেছিল যে দম্পতি আর আসতে পারবে না, তখন তাদের পরিবার "গভীরভাবে দুঃখিত" হয়েছিল।

এদিকে ভেন্যু ঠিক, অনেক আত্মীয়ও এসে পৌঁছেছেন। এই অবস্থায় অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। সেখানেই একদম সেজেগুজে 'ভার্চুয়ালি' হাজির হয় নবদম্পতি।                                

এদিকে, ইন্ডিগোর বিপর্যয় নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করবে কেন্দ্র। কী কারণে বিপুল সংখ্যক উড়ান বাতিল, খতিয়ে দেখবে কমিটি। ইন্ডিগোর উড়ান বাতিলে দায় কার, নির্দিষ্ট করবে তদন্ত কমিটি। ভবিষ্যতে যাত্রী ভোগান্তি এড়াতে কী করণীয়, পরামর্শও দেবে কমিটি। ৩ দিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, আশ্বাস কেন্দ্রের।                                  

সেরা শিরোনাম

Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget