এক্সপ্লোর

Karnataka News: কনেকে মঙ্গলসূত্র পরানোর পরেই অঘটন ! হৃদরোগে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক, বিয়ের আসরে শোকের ছায়া

Karnataka Wedding: এই বিয়েতে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শীর মতে, সেই বর অর্থাৎ যুবকের নাম প্রবীণ। তিনি কনেকে মঙ্গলসূত্র পরানোর কিছুক্ষণ পরেই প্রবল বুকে ব্যথা অনুভব করতে থাকেন এবং সকলকে তাই বলেন।

বাগলকোট: বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২৫ বছর বয়সী এক যুবক। সমস্ত সামাজিক রীতি-আচার চলছিল ঠিকমত। কনের গলায় পবিত্র মঙ্গলসূত্র পরিয়ে দেওয়ার পরেই হঠাৎ বুক চিনচিন। আশেপাশে উপস্থিত সকল আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবের সামনেই ঢলে পড়লেন যুবক। যে পবিত্র মঙ্গলসূত্রের বন্ধনে বিবাহ সম্পন্ন করেছিলেন, সেই বন্ধন (Karnataka News) ছিঁড়ে গেল মুহূর্তেই। আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যু ২৫ বছরের যুবকের। শনিবার কর্ণাটকের বাগলকোট জেলার জামখন্ডি শহরে ঘটেছে এই ঘটনা।

এই বিয়েতে উপস্থিত থাকা এক প্রত্যক্ষদর্শীর মতে, সেই বর অর্থাৎ যুবকের নাম প্রবীণ। তিনি কনেকে মঙ্গলসূত্র পরানোর কিছুক্ষণ পরেই প্রবল বুকে ব্যথা অনুভব করতে থাকেন এবং সকলকে তাই বলেন। আর তারপরেই মাটিতে ঢলে পড়েন। আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে তাঁর বাবা-মা প্রবীণকে নিয়ে সঙ্গে সঙ্গে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। আর তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মৃত্যুর আসল কারণ জানতে। তরুণদের মধ্যে ক্রমবর্ধমান হার্ট অ্যাটাকের ঝুঁকির আরেক করুণ পরিণতি দেখা গেল কর্ণাটকের এই যুবকের ক্ষেত্রে।

এর আগে ফেব্রুয়ারি মাসে ২৩ বছর বয়সী এক তরুণী মধ্যপ্রদেশের এক সঙ্গীত অনুষ্ঠানে বিয়ের আগেই হার্ট অ্যাটাকে মারা যান। গত বছর ডিসেম্বর মাসে একটি ১৪ বছরের বালকের একইভাবে মৃত্যু হয়। উত্তরপ্রদেশের আলিগড়ে একটি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার সময় মাঠে দৌড়াতে গিয়েই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এই ১৪ বছরের বালকের।

তাছাড়াও এখনকার দিনে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি বেশ অনেকটা বেড়ে গিয়েছে। এই বছর এপ্রিল মাসেই উত্তরপ্রদেশের একটি ম্যারেজ হলে ৫০ বছর বয়সী এক জুতো ব্যবসায়ী ওয়াসিম শেরাওয়াত তাদের ২৫তম বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রীর সঙ্গে মঞ্চে নাচতে নাচতেই হৃদরোগে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।  

একইরকমভাবে বিয়ের আসরে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা জানা গিয়েছিল এই বছরেই ফেব্রুয়ারি মাসে। মধ্যপ্রদেশের শেওপুর জেলায় এক ব্যক্তি বিয়ে করতে যাওয়ার পথে ঘোড়ার পিঠে বসে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছিল যে এক বর ঘোড়ার পিঠে বসে রয়েছেন, আশেপাশে তার আত্মীয়স্বজনরা রয়েছেন। হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে ঘোড়ার উপরে ঢলে পড়েন। আশেপাশের মানুষ ছুটে আসে তাঁকে ধরার জন্য। অনেকেই তার প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই সুরাহা মেলে না। প্রাণ হারান সেই ব্যক্তি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget