এক্সপ্লোর

IIT Baba: সংসারী হলেন ভাইরাল IIT বাবা, মহাশিবরাত্রিতে লভ ম্যারেজ, স্ত্রীও উচ্চশিক্ষিত, যথেষ্ট গুণী

Mahakumbh IIT Baba Marriage: ২০২৫ সালের মহাকুম্ভ থেকে খ্যাতিলাভ করেন অভয়। এতদিন পর আবারও খবরের শিরোনামে তিনি। ইঞ্জিনিয়ার তরুণীকে বিয়ে করে সংসারী হলেন।

নয়াদিল্লি: উচ্চশিক্ষালাভ করে বিদেশ গিয়েছিলেন। মোটা বেতনের চাকরিও বাগিয়েছিলেন। কিন্তু কিছুতেই মন বসছিল না বলে আধ্যাত্মিকতার রাস্তা বেছে নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই জীবনও পোষাল না মহাকুম্ভ থেকে ভাইরাল হওয়া ‘আইআইটি বাবা’ অভয় সিংহের। শেষ পর্যন্ত সংসারী হওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। ইঞ্জিনিয়ার কন্যার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন। (Mahakumbh IIT Baba Marriage)

IIT বাবার বিয়ে, স্ত্রী কে জানেন?

২০২৫ সালের মহাকুম্ভ থেকে খ্যাতিলাভ করেন অভয়। এতদিন পর আবারও খবরের শিরোনামে তিনি। বেঙ্গালুরু নিবাসী ইঞ্জিনিয়ার কন্যাকে বিয়ে করে বাড়ি পৌঁছলেন তিনি। জানা গিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি, মহাশিবরাত্রিতে হিমাচল প্রদেশে প্রতীকা নামের ওই তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভয়। ১৯ ফেব্রুয়ারে কোর্ট ম্যারেজ সারেন। বিয়ের খবর সামনে আসেনি এতদিন। সম্প্রতি হরিয়ানার ঝাজ্জরে নিজের বাড়িতে স্ত্রীকে নিয়ে পৌঁছন অভয়, তাতেই শোরগোল পড়ে গিয়েছে। (IIT Baba)

অভয় এবং প্রতীকার বিয়ের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, বছর খানেক আগে আলাপ দু’জনের। প্রথমে বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। অভয়ের সাদামাটা জীবনযাপন, সত্যের পথে চলার অঙ্গীকার তাঁকে আকর্ষিত করেছে বলে জানিয়েছেন প্রতীকা। অভয়কে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আনন্দিত তিনি। অভয় এবং প্রতীকা জানিয়েছেন সনাতন-নির্ভর একটি ইউনিভার্সিটি গড়তে চান তাঁরা, যেখানে আধুনিক শিক্ষার সঙ্গে আধ্যাত্মিকতার মিশেল থাকবে।

IIT বাবার পরিবার কী বলছে?

ছেলে এবং বৌমাকে বাড়িতে স্বাগত জানাতে কোনও ত্রুটি রাখেননি অভয়ের পরিবারের লোকজন। রীতিনীতি মেনে নতুন বৌমাকে ঘরে তোলেন তাঁরা। আরতি হয়, হয় মিষ্টি বিতরণ। নবদম্পতিকে দেখতে হাজির হন আত্মীয়স্বজন থেকে পাড়া-প্রতিবেশীরাও। হাসিমুখে সকলের ছবি তোলার আবদার পূরণ করেন নবদম্পতিও। ছেলেকে পেয়ে আত্মহারা পরিবার। ছেলের সুখ ছাড়া আর কিছু চান না তাঁরা।

অভয় IIT ফেরত স্বঘোষিত সন্ন্যাসী। হরিয়ানায় জন্ম তাঁর। IIT বম্বে থেকে এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করেন। পরবর্তীতে ডিজাইন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন অভয়। কানাডায় তিন বছর মোটা বেতনের চাকরিও করেছেন তিনি। অভয়ের দাবি, সেই সময়ই অবসাদ গ্রাস করে তাঁকে। জীবনের অর্থ খুঁজতে বেরোন। শেষ পর্যন্ত মহাকুম্ভে পৌঁছন। সেখান থেকেই ‘আইআইটি বাবা’ বলে পরিচিত হন। একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন অভয়। জুনা আখড়া কর্তৃপক্ষ তাঁকে বের করে দেন। তাঁর বিরুদ্ধে নেশাগ্রস্ত হয়ে থাকার অভিযোগ তোলা হয়। গ্রেফতারও হন তিনি। তাঁর কাছ থেকে গাঁজা উদ্ধার করে জয়পুর পুলিশ। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget