এক্সপ্লোর

Man Jumps off Moving Plane: চলন্ত বিমান থেকে ঝাঁপ যাত্রীর, ভোররাতে ভয়ঙ্কর ঘটনা চেন্নাই বিমানবন্দরে

Chennai Airport: চলন্ত বিমান থেকে ঝাঁপ যাত্রীর। ভয়ঙ্কর ঘটনা চেন্নাই বিমানবন্দরে। ঠিক কী ঘটেছে?

চেন্নাই: রানওয়ে ছুঁয়ে ফেললেও, বিমানের গতি কমেনি তখনও। হঠাৎই এমার্জেন্সি এক্সিট দরজা খুলে ফেললেন এক যাত্রী। তার পর সটান লাফ দিলেন নীচে। রবিবার ভোরবেলা এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটল চেন্নাই বিমানবন্দরে। সাত সকালে এমন ঘটনায় উত্তেজনা ছড়ায় বিমানবন্দরে। অন্যরাও আতঙ্কিত হয়ে পড়েন। (Chennai Airport)

রবিবার সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। শার্জা থেকে চেন্নাই আসছিল Air Arabia-র বিমানটি। ভোরবেলা সবে রানওয়ে ছুঁয়েছে বিমানটি, সেই সময় এমার্জেন্সি এক্সিট দরজা খুলে সটান ঝাঁপ দেন এক যাত্রী। কেউ কিছু বোঝার আগেই গোটা ঘটনা ঘটে যায়। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। (Man Jumps off Moving Plane)

আরও পড়ুন: রিলস বানানোর নেশা প্রাণ কাড়ল, জলের ট্যাঙ্ক থেকে পড়ে মৃত্যু ১ কিশোরের, ১৬ ঘণ্টা পর ২ জনকে গ্রেফতার করল বায়ুসেনার কপ্টার

যদিও এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি, বিমানটির কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছেন চেন্নাই বিমানবন্দরের এক শীর্ষ আধিকারিক। তিনি বলেন, “বিমানটি ছুটছিল তখবও। সেই সমই ওই ঘটনা ঘটে। তবে প্রাণহানি ঘটেনি। কোনও ক্ষতি হয়নি বিমানটির।” ওই আধিকারিকের দাবি, মূল রানওয়েতে ঘটনাটি ঘটেনি। সেটি পেরিয়ে গিয়েছিল বিমানটি। গতিও কম ছিল তুলনামূলক।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তি অসুস্থ বোধ করছিলেন। বমি পাচ্ছে বলে গোটা রাস্তাই অনুযোগ করছিলেন তিনি। বিমানে সওয়ার থাকাকালীন দু’বার বমিও করেন তিনি। শারীরিক অসুস্থতা থেকেই তিনি ওই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। 

আরও পড়ুন: ৪ বছরের মেয়েকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন, ছিন্নভিন্ন দেহ উদ্ধার হল, গ্রেফতার ৬৫ বছরের বৃদ্ধ

জানা গিয়েছে, ওই ব্যক্তি ঝাঁপিয়ে পড়ার পর, সঙ্গে সঙ্গে বিমানবন্দরে মোতায়েন গ্রাউন্ট সিকিওরিটিকে সতর্ক করেন পাইলট। খবর দেওয়া হয় CISF-কে। বিমান থেকে ঝাঁপিয়ে পড়া যাত্রীকে তাঁরা উদ্ধার করেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। 

ওই ঘটনার পর বিমানবন্দরের পরিষেবা ব্যাহত হয় কিছুক্ষণের জন্য। আধিকারিকরা জানান, ভোররাত ৩.২৩ থেকে ৪.২৩ পর্যন্ত মূল রানওয়ে বন্ধ রাখা হয়েছিল। দ্বিতীয় রানওয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সব বিমানকে। সতর্কতামূলক ভাবেই ওই পদক্ষেপ করা হয়। ওই যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ব্যক্তি তামিলনাড়ুর পুদুক্কোট্টাইয়ের বাসিন্দা। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget