এক্সপ্লোর

Viral News: উপত্যকা ঢেকে যাচ্ছে মেঘে, মুহূর্তে ভাইরাল নাগাল্যান্ডের মন্ত্রীর টুইট

Video Goes Viral: ফের সোশ্য়াল মিডিয়ায় তোলপাড় ফেলে দিলেন নাগাল্যান্ডের মন্ত্রী তেমজেন ইমনা অ্যালং। সৌজন্যে একটি ভিডি।সমুদ্র নাকি বিশাল জলপ্রপাত? একঝলকে বোঝা কঠিন। তবে একটু তাকিয়ে থাকলে বোঝা যায়, এই দুটোর একটিও নয়।

কোহিমা: ফের সোশ্য়াল মিডিয়ায় তোলপাড় ফেলে দিলেন নাগাল্যান্ডের (nagaland) মন্ত্রী (minister) তেমজেন ইমনা অ্যালং। সৌজন্যে একটি ভিডি (video)।

কী হয়েছে?
সমুদ্র নাকি বিশাল জলপ্রপাত? একঝলকে বোঝা কঠিন। তবে একটু তাকিয়ে থাকলে বোঝা যায়, এই দুটোর একটিও নয়। উপত্যকার গা ঘেঁষা ঢাল বেয়ে জলের তোড়ের মতো যেটা নেমে আসছে, সেটা আসলে মেঘ। দুরন্ত সুন্দর  ভিডিওটি টুইটারে দিয়ে তেমজেন লিখেছেন, 'উপত্যকার গা ঘেঁষে মেঘ নামছে। সুন্দর না? জায়গাটা কোথায় বলুন দেখি ?পাওলেনথাং টুবোই-কে ধন্যবাদ। এই অসাধারণ মুহূর্তটি ক্যামেরাবন্দি করার জন্য।' গত সোমবার ভিডিওটি টুইট করে তেমজেন। এখনও পর্যন্ত ২ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। ১১ হাজারেরও বেশি লাইট। হাজার হাজার মানুষ রি-টুইট করেছেন। সঙ্গে কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, 'অসাধারণ। আপনিও কি গুনগুন করছেন?' কেউ আবার জায়গাটি কোথায় তা বোঝার চেষ্টা করেছেন। লেখা, নাগাল্যান্ডেরই কোনও শহর নিশ্চয়ই? তবে সকলের মুখেই ছবির মতো আঁকা ওই দৃশ্যের প্রশস্তি। তবে খুব হাতেগোনা কয়েক জনই জায়গাটা আন্দাজ করতে পেরেছেন। রাজধানী শহর কোহিমার কাছে একটি উপত্যকার ভিডিও ওটি। 

আগেও শোরগোল ফেলেন তেমজেন...
নাগাল্যান্ডের উচ্চশিক্ষা ও আদিবাসী বিষয়ক মন্ত্রী তেমজেন আগেও মজার ভিডিও টুইট করে শোরগোল ফেলেছেন সোশ্যাল মিডিয়ায়। ১৯৯৯ সালে নিজের প্রথম দিল্লি সফর সংক্রান্ত একটি অভিজ্ঞতা নিয়ে হালেই একটি ক্লিপ দিয়েছিলেন টুইটারে। সেটিও মুহূর্তে ভাইরাল হয়। কয়েক দিন আগে নিম্নরুচির কটাক্ষের জবাবে তিনি যা বলেছিলেন, সেই ক্লিপও ভাইরাল হয়। তাঁকে বলতে শোনা যায়, ‘‘লোকে বলেন পূর্বদিকের মানুষের চোখ ছোট। আমাদের চোখ ছোট, তবে দৃষ্টিশক্তি বেশ প্রখর। চোখ ছোট হওয়ার আরও সুবিধাও আছে, চোখে নোংরা ঢোকে না। আবার ঘণ্টার পর ঘণ্টা একঘেয়ে অনুষ্ঠান চললে দিব্যি ঘুমিয়ে নিতেও পারি।’’   

এবার অবশ্য দুরন্ত নৈসর্গিক দৃশ্য় উপহার দিয়ে ভাইরাল তিনি। 

আরও পড়ুন:ওয়েলে নেমে বিক্ষোভ-স্লোগান, রাজ্যসভায় তৃণমূলের ৭ জন সহ ১৯ জন সাংসদ সাসপেন্ড

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget