এক্সপ্লোর

Facts: পা দেখেই চিনে নিন, মানুষ হিসেবে কে কেমন?

Offbeat Facts: বলা হয়েছে সমুদ্রশাস্ত্র অনুযায়ী আপনার শারীরিক গঠনও আপনার সম্পর্কে অনেক কিছুই জানান দেয়। আর তেমনই এক অংশ হলো পা।

কলকাতা: প্রতিটি মানুষের কথা, আচরণ, হাসি তাঁদের ব্যক্তিত্বের অনেকটাই বহিঃপ্রকাশ ঘটায়। সম্প্রতি একটি প্রতিবেদনে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে সমুদ্রশাস্ত্র অনুযায়ী আপনার শারীরিক গঠনও আপনার সম্পর্কে অনেক কিছুই জানান দেয়। আর তেমনই এক অংশ হলো পা। একটু খেয়াল করলেই দেখবেন, আমাদের সবার পায়ে ৫ আঙুল থাকলেও পায়ের আকার কিন্তু মোটেও এক নয়।

বিশেষজ্ঞদের মতে, পায়ের বিভিন্ন আকার বিভিন্ন ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। পায়ের আকার সাধারণত লক্ষ করা যায়। এগুলো হলো রোমান পা, পিজেন্ট বা বর্গাকার পা, গ্রিক পা এবং মিসরীয় পা। এই চার ধরনের পায়ের আকৃতি আপনার ব্যক্তিত্বের অনেক কিছুই বলে দেয়। চলুন জেনে নিই পায়ের আকৃতি দেখে কীভাবে মানুষের ব্যক্তিত্ব জানবেন।

রোমান পা: এই পায়ের আকারে বুড়ো আঙুল থেকে পর পর তিনটি আঙুল একই মাপের হয়ে থাকে। পায়ের  বাকি দুটো আঙুল ক্রমান্বয়ে ছোট হয়। সমুদ্রশাস্ত্রে এসব পায়ের অধিকারী ব্যক্তির ব্যক্তিত্ব ও দেহের আকারের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। এরা সাধারণত জন্মগতভাবেই ঘরের থেকে বাইরের জীবনে বেশি সময় দেন। এদের অনেকেই অ্যাডভেঞ্চারপ্রিয়, ভ্রমণকারী ও আবিষ্কারক প্রকৃতির হয়ে থাকেন। এই ধরনের মানুষ সহজেই প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে ও নতুন সংস্কৃতিও আপন করে নিতে পারেন।

পিজেন্ট বা বর্গাকার পা: এই পায়ে পরপর পাঁচটি আঙুল একই মাপের হয়ে থাকে। তাই এ ধরনের পা দেখতে বর্গাকার লাগে। বর্গাকার পা এর পরিবর্তে এই ধরনের পায়ের আকৃতিকে পিজেন্ট পাও বলা হয়ে থাকে। এই ধরনের পায়ের অধিকারী মানুষ মানুষের উপকার করতে ভালোবাসে। খুব স্পর্শকাতর প্রকৃতিরও হয়ে থাকেন। ধৈর্যশীল, আবেগী হওয়ার পাশাপাশি এরা বাস্তববাদীও হন। গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত খুব দ্রুততার সঙ্গে নিতে পারেন এরা।

গ্রিক পা: গ্রিক পায়ের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই ধরনের পায়ের দ্বিতীয় আঙুলটি সবচেয়ে বড় থাকে। তবে জেনে অবাক হবেন এমন পায়ের অধিকারী মানুষ খুব কমই খুঁজে পাবেন। ধারণা করা হয়, সারাবিশ্বে সব মানুষের মধ্যে মাত্র প্রায় ১৩ শতাংশই এ ধরনের পায়ের অধিকারী হয়ে থাকেন।

মিসরিয় পা: মিসরের কথা শুনলেই কেন যেন রানি ক্লিওপ্রেট্রার কথা মনে হয়। তার দেশের নাম অনুসারে এই পায়ের আকৃতির নামকরণ করা হয়েছে। পায়ের আকৃতি মূলত আমাদের বেশির ভাগ মানুষের সঙ্গেই মিলে যাবে। কারণ এ ধরনের পায়ে পাঁচ আঙুলের মধ্যে বুড়ো আঙুলই সবচেয়ে বেশি বড় থাকে। তারপরের সব আঙুলই ক্রমান্বয়ে ছোট হতে থাকে।


পরিসংখ্যানে দেখা গেছে, সারা বিশ্বের প্রায় ৫৫ ভাগ মানুষই এই ধরনের পায়ের অধিকারী হয়ে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, এই পায়ের অধিকারী মানুষ সাধারণত প্রকৃতিগতভাবেই বেশ চাপা স্বভাবের হয়ে থাকেন। পাশাপাশি ব্যক্তিত্ব সম্পন্ন ও জ্ঞানী হওয়ার কারণে অন্যের মাধ্যমে এরা খুব কম প্রভাবিত হন। সৃষ্টিশীল কাজেও বেশ দক্ষ হয়ে থাকেন এই পায়ের অধিকারী মানুষ।

 


ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com এমন কোনও ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget