এক্সপ্লোর

Pink Dolphin: গোলাপি রং? সত্য়ি না কি ভুয়ো? নেটদুনিয়ায় এখন ভাইরাল এই ছবি

Viral News: সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট হওয়ার পর থেকে ভাইরাল হয়েছে। কেন?

কলকাতা: সমুদ্রের জল কেটে এগিয়ে যাচ্ছে প্রাণীটি। আকারে-ব্য়বহারে একেবারে ডলফিন। কিন্তু গায়ের রং? চেনা ডলফিন থেকে একেবারে আলাদা। একেবারে গোলাপি রঙের। প্রায় দুধে-আলতা বললেও ভুল হয় না। Facts Matter-নামে একটি X হ্যান্ডেল থেকে ওইরকমই ডলফিনের ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, আমেরিকার উত্তর ক্যারোলাইনার উপকূলে দেখা গিয়েছে এমন গোলাপি ডলফিন (Pink Dolphin)। পোস্টের পরেই ছবিগুলি ভাইরাল হয়েছে। 

ইন্টারনেট ব্যবহারকারীরা কার্যত ২টি ভাগে ভাগ হয়েছেন এই ছবিটি ঘিরে। কারও দাবি, এটি ভুয়ো ছবি। AI বা কৃত্রিম বুদ্ধিমত্ত্বা দিয়ে তৈরি করা হয়েছে। কারও দাবি, এটি আসলে অ্যালবিনো ডলফিন- যা দুষ্প্রাপ্য় হলেও মাঝেমধ্যে দেখা যায়। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, আগে লুইসিয়ানাতেও এমন ডলফিন দেখা গিয়েছিল।  

অনেকের দাবি, এই ছবিতে ডলফিনকে দেখে মনে হচ্ছে প্লাস্টিকের তৈরি। আসল মনে হচ্ছে না। কারও দাবি, অন্য কোনও ডলফিনের ছবি এডিট করে এমনটা দেখতে করা হয়েছে।

সত্যিই কি গোলাপি ডলফিন (is Pink dolphin real) রয়েছে?

আমাজন নদী ও ওই অববাহিকায় থাকা মিষ্টিজলের হ্রদে পাওয়া যায় এক বিশেষ প্রজাতির ডলফিন। যা আমাজন রিভার ডলফিন বা বোটো (Boto) বা pink river dolphin হিসেবে পরিচিতি। ক্রমশ বদলে যাওয়া জলবায়ুর কারণে এই প্রজাতির ডলফিন ভয়াবহ অস্তিত্বের সংকটে ভুগছে। এমনিতে সারা বিশ্বেই মিষ্টি জলের ডলফিনের অস্তিত্ব ক্রমশ সংকটে। ব্রাজিল, বলিভিয়া, ইকুয়েডর, পেরু- ও লাগোয়া দেশগুলি জুড়ে থাকা আমাজন অববাহিকা ও লাগোয়া এলাকার মিষ্টিজলের এই ডলফিন প্রজাতিও একই রকম চ্যালেঞ্জের মুখোমুখি।                                   

তবে এই ছবি আসলেই পিঙ্ক ডলফিন না কি এডিট করা কিংবা এআই দ্বারা নির্মিত কি না তা স্পষ্ট জানা যায়নি। তবে এই ছবি এখন ভাইরাল সোশ্যাল দুনিয়ায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: সরকারি চাকরি না করেও সহজেই হাতে পাবেন পেনশন! কী উপায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget