এক্সপ্লোর

Rajasthan News: মাঠে গরু চরানোর চাকরি, মাসে ১০০০০ টাকা বেতন, কর্মসংস্থানে নতুন প্রকল্প বিজেপি-শাসিত এই রাজ্যে…

Gaon Gwala Yojana: রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার নয়া এই প্রকল্পটির উদ্বোধন করেছেন।

নয়াদিল্লি: মাঠে গরু চরানো চাকরি হিসেবে বৈধতা পেল বিজেপি শাসিত রাজস্থানে। ‘গাঁও গোয়ালা যোজনা’র মাধ্যমে গরু চরানোকে চাকরি হিসেবে বৈধতা দেওয়া হয়েছে। সেই মতো মিলবে বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা। তবে বিষয়টি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। সরকার সমর্থকরা গ্রামীণ অর্থনীতিকে প্রাধান্য দেওয়ার কথা বললেও, নেতিবাচক দিকগুলি তুলে ধরেছেন সমালোচকরা। ( Gaon Gwala Yojana)

গাঁও গোয়ালা যোজনা কী? 

রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার নয়া এই প্রকল্পটির উদ্বোধন করেছেন। কোটা জেলা থেকে এই প্রকল্পের সূচনা করা হয়েছে, যার প্রথম দফায় ১৪টি গ্রাম থেকে একজন করে ‘রাখাল’ নিযুক্ত করা হয়েছে। ওই ১৪ জন ‘রাখাল’কে মাথায় পাগড়ি ও গলা মালা পরিয়ে সম্মান জানান মদন। চিরাচরিত ওই পেশার মর্যাদা ধরে রাখার জন্য ধন্যবাদ জানান। (Rajasthan News)

রাজস্থান সরকার জানিয়েছে, আগে গ্রামের লোকজনই গরু চরাতেন মাঠে। গরু-বাছুরের যত্ন নিতেন নিজেরাই। কিন্তু আধুনিকতার ছোঁয়া গায়ে লাগার পর, রোজগারের খোঁজে অন্যত্র সরে যাওয়ার জিগির দেখা দেওয়ার পর এবং গ্রামীণ জীবনে পরিবর্তন ঘটায় সেই অভ্যাসও বদলে গিয়েছে। তাই

গ্রামীণ এলাকায় প্রাচীন পেশাকে পুনরুজ্জীবিত করতে, গ্রামস্তরে পশুপালনকে সংগঠিত করতে এবং গ্রামীণ এলাকার অর্থনীতিকে মজবুত করতেই এই প্রকল্পের সূচনা। এতে সাংস্কৃতিক ঐতিহ্য যেমন বজায় থাকবে, তেমনই গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সরকার জানিয়েছে, ৭০টি গরু পিছু একজন ‘রাখাল’ নিযুক্ত করা হবেষ গরুর সংখ্যা বাড়লে, ‘রাখালে’র সংখ্যাও বাড়িয়ে দুই বা তিন করা হতে পারে। প্রত্যেক ‘রাখাল’ মাসে ১০ হাজার টাকা করে পাবেন। তবে সরাসরি সরকার ওই বেতন দেবে না। সাধারণ মানুষের অনুদান এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির অনুদান থেকেই টাকা দেওয়া হবে ‘রাখাল’দের। এতে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ উৎসাহিত হবেন বলে মনে করছে রাজস্থানের বিজেপি সরকার।

কিন্তু এই প্রকল্পের সূচনা হতেই বিতর্ক দেখা দিয়েছে। প্রকল্পটির উদ্বোধন করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন খোদ মদনও। তাঁর দাবি, গরুর দুধ পান করেন যাঁরা, তাঁরা কর্মচঞ্চল এবং বুদ্ধিমান প্রকৃতির মানুষ হন। কিন্তু মোষের দুধ পান করা লোকজন হন অলস প্রকৃতির। দেশি গরুর দুধই সেরা, এতেই শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে বলেও দাবি করেন তিনি। এর সপক্ষে কোনও বৈজ্ঞানিক কার্যকারণ যদিও পেশ করতে পারেননি মদন।  অন্য দিকে, যন্ত্রমেধার বাড়বাড়ন্তের যুগে কর্মসংস্থানের নামে সাধারণ মানুষকে কেন গরু চরানোর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget