এক্সপ্লোর

Viral News: ফলের রসের বদলে তরল ডিটারজেন্ট পরিবেশন রেস্তোরাঁর! পানীয় খেয়ে হাসপাতালে ভর্তি ৭

Fruit Juice in Restaurant: এক যুবক তাঁর বন্ধু এবং পরিবার নিয়ে ওই রেস্তোরাঁয় খেতে যান। ফ্রুট জুসের বদলে যে তাঁদের লিক্যুইড ডিটারজেন্ট দেওয়ায় হয়েছিল, তা বুঝতে পারেননি তাঁরা।

নয়া দিল্লি: রেস্তোরাঁয় গিয়ে আমরা অনেকেই ফ্রুট জুস খেতে পছন্দ করি। সেই মতো অর্ডার দিয়ে পছন্দের পানীয় বেছে খাই আমরা। কিন্তু সেই পানীয়ই যে এবার প্রাণঘাতী হতে চলেছে, তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। রেস্তোরাঁয় গিয়ে ফলের রস খেয়েই এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ৭ জন।                                           

ঘটনাটি ঘটেছে চিনের ঝেঝিয়াং প্রদেশে। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, একটি রেস্তোরাঁ তাদের ফলের রসের পরিবর্তে তরল ডিটারজেন্ট পরিবেশন করে। সেই জুস খেয়ে সাতজন অসুস্থ হয়ে পড়েন। জরুরিকালীন ভিত্তিতে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পেটে পাম্প করে সেই তরল ডিটারজেন্ট বের করার প্রক্রিয়া চালানো হয় হাসপাতালে, এমনটাই জানান হয়েছে। 

এও জানা গিয়েছে, এক যুবক তাঁর বন্ধু এবং পরিবার নিয়ে ওই রেস্তোরাঁয় খেতে যান। সেখানে তাঁরা ফ্রুট জুস অর্ডার করেন। কিন্তু ফ্রুট জুসের বদলে যে তাঁদের লিক্যুইড ডিটারজেন্ট দেওয়ায় হয়েছিল, তা বুঝতে পারেননি তাঁরা। উপস্থিত এক মহিলা পরে তাঁর সোশাল মিডিয়ায় জানায় যে, প্রাথমিকভাবে তাঁদের ওই ফলের রসের গন্ধ কিছুটা অন্যরকম মনে হয়েছিল। গলায় জ্বালাও শুরু হয়েছিল। কিন্তু ততক্ষণে যা সমস্যা হওয়ার হয়ে গিয়েছে।                                            

আরও পড়ুন, নারকেলের খোলে তৈরি হচ্ছে চা! আজব রেসিপি দেখে হায় হায় করছেন চা-প্রেমীরা

হাসপাতালের চিকিৎসকরা ভর্তি ব্যক্তিদের গ্যাস্ট্রিক সাকশন পদ্ধতিতে ওই তরল ডিটারজেন্ট বের করে আনার কাজ করেন। পরবর্তীতে ওই রেস্তোরাঁর তরফে জানান হয়, যে এই কাজটি ভুলে করে ফেলেছিল রেস্তোরাঁর এক কর্মী। তাঁর চোখে সমস্যা ছিল। ওই রেস্তোরাঁর পার্মানেন্ট কর্মী তিনি নন। সকালে রেস্তোরাঁর কাজে সাহায্য করার জন্য এসেছিলেন। জুকুন থানার একজন পুলিশ আধিকারিক সংবাদসংস্থাকে জানায়, সাতজনের সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং পরে যদিও রেস্তরাঁর থেকে ক্ষতিপূরণ চাওয়া হবে।                                      

সেরা শিরোনাম

Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Chief Breakup Officer: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
Viral News : মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget