এক্সপ্লোর

Amusement Park Horror: দুরন্ত গতিতে ঘুরতে ঘুরতেই ভেঙে পড়ল অক্টোপাস-রাইড ! ভয়ঙ্কর দুর্ঘটনা বিনোদন পার্কে; মৃত ১ আহত বহু

Solapur Amusement Park Horror: পুলিশ জানিয়েছে, ঘূর্ণায়মান এই রাইডের একটি আর্ম বা বাহু আলগা হয়ে ভেঙে পড়ে যখন এই রাইডের গতি সবথেকে বেশি ছিল। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।

সোলাপুর: বিনোদন পার্কে ভয়ঙ্কর দুর্ঘটনা। অক্টোপাস থিমের রাইড ঘুরছিল দুরন্ত গতিতে, বহু মানুষ সেই রাইডে ছিলেন। আর এর মাঝেই হঠাৎ করে সেই রাইডের সিট আলগা হয়ে ভেঙে পড়ে নিচে। আনন্দের মুহূর্ত নিমেষে বদলে যায় বিষাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। সোলাপুরের আকলুজের সায়াজিরাজে বিনোদন পার্কে ঘটেছে এই দুর্ঘটনা। পুনের ভিগওয়ান এলাকার এক ব্যক্তি এই দুর্ঘটনায় প্রাণ হারান এবং তাঁর এক বন্ধু গুরুতর আহত হন, শুধু তিনিই নন, আরও বহু মানুষ আহত হয়েছেন এই ঘটনায়।

পুলিশ জানিয়েছে, ঘূর্ণায়মান এই রাইডের একটি আর্ম বা বাহু আলগা হয়ে ভেঙে পড়ে যখন এই রাইডের গতি সবথেকে বেশি ছিল। অক্টোপাসের মত দেখতে এই রাইডের একটি হাতে চারটি করে সিট রয়েছে, এবং এই হাতগুলিও যেমন ঘোরে তার পাশাপাশি সম্পূর্ণ সিট ও রাইডটিও ঘোরে দুরন্ত গতিতে। আর একটা হাত হঠাৎ ভেঙে পড়ার কারণে মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছেন সেই রাইডের যাত্রীরা। ভেঙে পড়া হাতটি চারজনকে নিয়ে সোজা মাটিতে আছড়ে পড়ে। এক পর্যটক তাঁর মোবাইল ফোনের ক্যামেরায় এর পরের ঘটনা তুলে রেখেছেন রেকর্ডিং করে।

সেই ভিডিয়োতে দেখা গিয়েছে যে আতঙ্কিত আশেপাশের মানুষজন এবং অপেক্ষমান পরিবারের লোকজন মিলে সকলে সেই মাটিতে পড়ে যাওয়া ব্যক্তিদের বাঁচাতে ছুটে যান। আকলুজের একটি নিকটবর্তী বেসরকারি হাসপাতালে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয় এবং একজন তখনও অচৈতন্য ছিলেন। জ্ঞান ফেরেনি তাঁর।

মৃত ব্যক্তির নাম জানা গিয়েছে তুষার ধুমল, তাঁর বয়স ৩৫। তাঁর মাথায় মারাত্মক চোট লেগেছিল। আর তাঁর পাশেই যে ব্যক্তি বসেছিলেন তাঁকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তুষারের ভাই অভিজিৎ ধুমল আকলুজ থানায় অভিযোগ দায়ের করেছেন। এমনকী তিনি এও অভিযোগ করেছেন যে অক্টোপাস রাইডের গতি হঠাৎ করেই বাড়িয়ে দিয়েছিলেন অপারেটররা। আর সেই যন্ত্রটি যথাযথভাবে দেখাশোনা করা হত না, সেই কারণেই তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে অভিজিতের সঙ্গে তাঁর ভাই ও আরও দুই বন্ধু একত্রে একটি হাতের চারটি সিট নিয়ে বসেছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ সায়াজিরাজ ওয়াটার পার্কের সমস্ত কর্মী, ম্যানেজার এবং অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget