এক্সপ্লোর

Steve Jobs: মৃত্যুর ঠিক এক বছর আগে নিজেকেই মেল পাঠিয়েছিলেন স্টিভ জোবস, কী লিখেছিলেন নিজেকে ?

Steve Jobs Last Email: স্টিভ জোবস ২০১০ সালে নিজেকে একটি ইমেইল করেন, যেখানে তিনি স্বীকার করেন যে তার জীবন ও কর্ম একা তাঁর কৃতিত্ব নয়।

Steve Jobs Email: যুগান্তকারী পণ্য ও সংস্থা অ্যাপলের জন্যই আজও স্মরণীয় হয়ে আছেন স্টিভ জোবস। বিশ্বের সামনে তাঁর হাত ধরেই প্রথম উন্মোচিত হয় আইফোনের পর্দা। ইতিহাসের পাতায় (Steve Jobs Email) তাই তাঁর নাম আজীবন খোদিত (Steve Jobs) হয়ে থেকে যাবে। স্পটলাইট থেকে দূরে তিনি ব্যক্তিগত কথাও কিছু রেখে গিয়েছেন যা তাঁর একটি সম্পূর্ণ ভিন্ন দিকের প্রকাশ ঘটায়।

২০০৩ সালে অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পড়ে স্টিভ জোবসের। আর তিনি আট বছর ধরে এই রোগের সঙ্গে লড়াই করে গিয়েছেন। ২০১১ সালের অক্টোবর মাসে তিনি মারা যান। তাঁর বয়স ছিল ৫৬ বছর। জীবনের শেষ বছরগুলিতে তিনি নিজেকে একটি ইমেল পাঠিয়েছিলেন। সম্পূর্ণ ব্যক্তিগত ইমেল।

২০১০ সালের সেপ্টেম্বর মাসে নিজেকেই সম্বোধন করে স্টিভ জোবস একটি ছোট নোট লিখেছিলেন। এই ইমেলটি পরে তাঁর স্ত্রী লরেন পাওয়েল জোবস স্টিভ জোবস আর্কাইভ ওয়েবসাইটের মাধ্যমে জনসমক্ষে শেয়ার করেছিলেন। এতে অন্যদের কাজ ও অবদানের উপরে তিনি কতটা নির্ভরশীল তার প্রতিফলন তুলে ধরা হয়েছিল।

কী লেখা ছিল সেই ইমেলে

এই ইমেলে ২০১০ সালের ২ সেপ্টেম্বর রাত ১১.০৮ মিনিটে স্টিভ নিজেকে সম্বোধন করে লিখছেন, ‘আমি যে খাবার খাই তার খুব কমই চাষ করি। আর যে সামান্য ফসল উৎপাদন করি তার বীজ আমি প্রজনন বা নিখুঁত করিনি। আমি নিজের পোশাক নিজে তৈরি করি না। আমি এমন একটা ভাষ বলি যা আমি আবিষ্কার করিনি বা পরিমার্জন করিনি। আমি যে গণিত ব্যবহার করি তা আবিষ্কার করিনি নিজে। আমি এমন এক স্বাধীনতা ও আইন দ্বারা সুরক্ষিত যা আমি কল্পনাও করিনি। আইন প্রণয়নও করিনি এবং প্রয়োগ বা বিচারও করিনি। আমি সঙ্গীত দ্বারা অনুপ্রাণিত। আমি নিজেকে তৈরি করিনি। যখন আমার চিকিৎসার প্রয়োজন ছিল, আমি নিজেকে বাঁচাতে অসহায় ছিলাম।

আমি ট্রানজিস্টর, মাইক্রোপ্রসেসর, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অথবা আমি যে প্রযুক্তির সঙ্গে কাজ করি তার বেশিরভাগই আমি আবিষ্কার করিনি। আমি আমার জীবিত এবং মৃত প্রজাতিকে ভালবাসি, প্রশংসা করি এবং আমার জীবন ও সুস্থতার জন্য তাদের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকি।

এই ইমেলের লেখাগুলি থেকে এই ধারণা স্পষ্ট হয় যে মৃত্যুর আগে স্টিভ জোবস ক্রমেই স্বনির্মিত বস্তু এই ধারণা থেকে দূরে সরে যাচ্ছিলেন। এর বদলে তিনি স্বীকার করেছেন যে তাঁর জীবন ও অর্জনগুলি কৃষক ও বিজ্ঞানী থেকে শুরু করে আইন প্রণেতা, শিল্পী ও ডাক্তার এবং অসংখ্য অন্যদের দ্বারা সম্ভব হয়েছে।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget