এক্সপ্লোর

Viral News: গুগল ম্যাপেই ধরা পড়ল চোর ! তামিলনাড়ুর যুবকের আশ্চর্য কীর্তি

Viral News: গুগল ম্যাপ দেখে চোর ধরা ! কেউ ভেবেছেন কখনও ? এমনই ঘটনা ঘটিয়েছেন তামিলনাড়ুর রাজ ভগত বলে একজন। সমাজমাধ্যমে সেই পোস্ট দিতেই তোলপাড় নেটপাড়া।

Google Map: ট্রেনের মধ্যে চুরি গিয়েছে ফোন আর সেই ফোন উদ্ধার করতে গুগল ম্যাপ দেখে কাজ হাসিল করে ফেললেন তামিলনাড়ুর এক যুবক। ট্রেনে চেপে তামিলনাড়ুর নাগেরকোল থেকে ত্রিচিতে যাচ্ছিলেন  রাজ ভগত, সঙ্গে ছিলেন তাঁর বাবাও। আর ট্রেনে প্রচুর ভিড় থাকায়, সেই সুযোগে অন্য একজন রাজ ভগতের বাবার হাত থেকে তাঁর জিনিসপত্র এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সামনের স্টেশনেই নেমে যায়। কিন্তু তাতে ফল কিছু হয় না। রাজ ভগত মোবাইলে গুগল ম্যাপের (Google Maps) সাহায্য নিয়ে ঠিক খুঁজে বের করেন সেই চোরকে আর উদ্ধার করেন তাঁর বাবার ফোন। সমাজমাধ্যমে এই পোস্ট (Viral News) দিতেই রীতিমত সাড়া পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

ছবির জেমস বন্ডের মত ঘটনা। অনেকে আবার বলেছেন শার্লক হোমসের মত। কীভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন রাজ ভগত ? তিনি জানান, ফোন চুরি যাওয়ার পরেই বন্ধুর ফোন থেকে দুপুর ৩.১৫ নাগাদ রাজের বাবা তাঁকে ফোন করে ঘটনাটা বলেন। আর সৌভাগ্যবশত তাঁর বাড়ির সকলের ফোনেই লোকেশন অন করা থাকে। ফলে গুগল ম্যাপে (Google Maps) সেই লোকেশন দেখে রাজ সহজেই ধরে ফেলেন যে ফোনটা চুরি করে ফের নাগেরকোল স্টেশনেই ফিরছে চোর। ফোন তখনও চালুই ছিল। রাজ ধরে ফেলেন অন্য একতা ট্রেন ধরে স্টেশনে ফিরছেন সেই চোর। আর বিন্দুমাত্র দেরি না করে রাজ স্থানীয় পুলিশের সাহায্য নেন, তাদের সঙ্গে নিয়ে ঐ স্টেশনে গিয়ে উপস্থিত হন।

এখানেই শেষ নয়, চোর ধরার ঘটনাটাও যেন জেমস বন্ডের ছবির মত। গুগল ম্যাপের ভরসায় রাজ ভগত আর তাঁর এক বন্ধু চোরের লোকেশনের কাছাকাছি এসে পৌঁছান। স্টেশনের কাছে এসে হঠাৎ গুগল ম্যাপে দেখায় লোকেশন (Google Maps) থেকে ঠিক ২ মিটার দূরে দাঁড়িয়ে আছেন তিনি। আর সেই সময়ে রাজ খেয়াল করেন চোরের ঠিক পিছনেই দাঁড়িয়ে তিনি। সেই লোকটার হাতে একটা ব্যাগ যেখানে 'সিটু'র (CITU) লোগো লাগান ছিল। রাজ ভগতের বাবা ট্রেড ইউনিয়ন করতেন আর সেই সুবাদেই এই ব্যাগ তাঁর পাওয়া। ফলে চিনতে বাকি রইল না আর। তখনই পুলিশের সহায়তায় চোরকে ধরেন রাজ। ব্যাগ আর মোবাইল ফোন উদ্ধার হয়।

চুরি যাওয়া জিনিস যে এভাবে কখনও উদ্ধার করা যাবে ভাবেনি কেউ কখনও। এই ঘটনার কথা নিজের এক্স হ্যান্ডলেও শেয়ার করেছেন রাজ ভগত। আর তাতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এই পোস্ট।  

আরও পড়ুন: Viral Video: মুষল বৃষ্টিতে নামাজ পড়তে দেখে মাথায় ছাতা ধরলেন এক শিখ ! ভাইরাল ভিডিয়ো

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget