এক্সপ্লোর

Viral News: ইউটিউব ভিডিয়ো দেখে নিজেই নিজের পেট কেটে অপারেশন, ১১টা সেলাই ! যন্ত্রণা বাড়তেই হাসপাতালে এই ব্যক্তি

YouTube Video: ৩২ বছর বয়সী এই ব্যক্তির নাম রাজা বাবু বহু ডাক্তার দেখিয়েও স্বস্তি পাচ্ছিলেন না। আর তারপরেই তিনি সিদ্ধান্ত নেন যে নিজেই নিজের ব্যথা নির্মূল করবেন।

UP News: উত্তরপ্রদেশের মথুরায় হঠাৎই এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন, কারণ বাড়িতে তিনি ইউটিউব ভিডিয়ো দেখে নিজেই নিজের অপারেশন (Surgery) করছিলেন। অসহ্য পেট ব্যথায় ভুগছিলেন এই ব্যক্তি আর তা থেকে রেহাই পেতে ইউটিউবের ভিডিয়ো (YouTube Video) দেখে নিজেই অপারেশন শুরু করেন পেট কেটে। মারাত্মক ঘটনা মথুরায় !

৩২ বছর বয়সী এই ব্যক্তির নাম রাজা বাবু বহু ডাক্তার দেখিয়েও স্বস্তি পাচ্ছিলেন না। আর তারপরেই তিনি সিদ্ধান্ত নেন যে নিজেই নিজের ব্যথা নির্মূল করবেন। ইউটিউবে বহু ভিডিয়ো দেখার পরে একটি ওষুধের দোকান থেকে কিছু ওষুধ কিনে আনেন তিনি। আর তারপরেই ইউটিউবে যেমন দেখেছিলেন ভিডিয়োতে সেভাবে নিজের সার্জারি করতে থাকেন।

কিন্তু এতে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে অপারগ হয়ে হাসপাতালে ছোটেন রাজা বাবু নামের সেই ব্যক্তি। বেশ কিছুদিন ধরেই পেটের নিচের দিকে অসহ্য ব্যথা অনুভব করছিলেন তিনি। ডাক্তার দেখিয়েও তার এই যন্ত্রণা কমেনি কিছুতেই। তার মতে, যখন এই যন্ত্রণা একেবারে সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন তিনি মথুরা যান এবং সার্জিকাল ব্লেড, সেলাইয়ের উপকরণ এবং অ্যানাস্থেটিক ইনজেকশন কিনে আনেন।

বুধবার সকালে তার নিজের ঘরে নিজেই নিজের এই অপারেশন শুরু করেন। কিছুক্ষণ পরে যখন অ্যানাস্থেশিয়ার প্রভাব একেবারে কমে যায়। একেবারে মাথা খারাপ হয়ে যাওয়ার মত ব্যথা হতে থাকে তার। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি।আর এই চিৎকার শুনে তার পরিবারের লোকজন চমকে যায়। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফোনে এই ঘটনা নিশ্চিত করে তার ভাইপো রাহুল সংবাদমাধ্যমকে জানান ইউটিউব ভিডিয়ো দেখে তিনি নিজেই নিজের অপারেশন করছিলেন। তিনি আরও জানান যে তার কাকার ১৮ বছর আগে অ্যাপেনডিক্স অপারেশন হয়েছিল। বেশ কিছুদিন ধরেই পেটের নিচের দিকে ব্যথা অনুভব করছিলেন তিনি। বেশ কিছু চিকিৎসককে দেখিয়েও লাভ হয়নি। কোনও যন্ত্রণার উপশম ঘটেনি। আর তার অবস্থা আরও খারাপ হলে আগ্রার এস এন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা জানান যে রাজাবাবু নিজেই নাকি তার পেটের কাটা অংশে ১১টা সেলাই দিয়েছিলেন।

এমনই অন্য একটি ঘটনায় জানা যায় গত মাসে কর্ণাটকের এক চিকিৎসক এক ব্যক্তির স্ত্রীর ডেলিভারি অপারেশনের সময় তার পেটের মধ্যেই রেখে দিয়েছিলেন সার্জিকাল মপ। আর তার ফলে অস্ত্রোপচার সফল হলেও কিছুদিন পর থেকে অসহ্য যন্ত্রণা হতে থাকে পেটের ভিতরে। তার সদ্যোজাতকে স্তন্যপানও করাতে পারছিলেন না তিনি। সেই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget