এক্সপ্লোর

Viral Diet: ভাইরাল ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ ইনফ্লুয়েন্সার ! প্রস্রাবের সঙ্গে এল রক্ত !

US Influencer Kidney Stone: কিছুদিন আগেই সমাজমাধ্যমে এই ডায়েট খুব ভাইরাল হয়েছিল যেখানে শুধুমাত্র জোর দেওয়া হত প্রাণীজ প্রোটিনের উপরে। আর এই ডায়েট মেনেই প্রস্রাবে রক্ত চলে আসে এই ইনফ্লুয়েন্সারের।

US Influencer: সমাজমাধ্যমে প্রতিনিয়ত নানা ধরনের ট্রেন্ড আসতে থাকে। আর এই ট্রেন্ডকে আরও বাড়িয়ে তোলেন ইনফ্লুয়েন্সাররা নিজেরাই। কিন্তু এই ধরনের ট্রেন্ডকে চোখ বন্ধ করে মেনে চললে বিপদ বাড়তে পারে। বলা যেতে পারে ভয়ঙ্কর পরিণতি (Viral Diet) হতে পারে এর ফলে। এমনই এক ইনফ্লুয়েন্সার (US Influencer) ভাইরাল ডায়েট চার্ট মেনে চলতে গিয়ে চরম পরিণতির শিকার হলেন। মারাত্মক মাত্রায় প্রোটিন খাওয়ার ফলে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে আর সেখানে যেতেই ধরা পড়ল কঠিন রোগ।

আমেরিকার ডালাসের এক ইনফ্লুয়েন্সার ইভ ক্যাথারিন মেনে চলছিলেন এক ভাইরাল ডায়েট চার্ট, কিছুদিন আগেই সমাজমাধ্যমে এই ডায়েট খুব ভাইরাল হয়েছিল যেখানে শুধুমাত্র জোর দেওয়া হত প্রাণীজ প্রোটিনের উপরে। গোমাংস, শুয়োরের মাংস, পোল্ট্রি মুরগির মাংস, মাছ ও অন্যান্য প্রাণীজ খাদ্যের উপরে জোর দেওয়া হত এই ডায়েট চার্টে। বহু ইনফ্লুয়েন্সার এই ডায়েটের প্রশংসা করেছেন। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই ধরনের ডায়েট শরীরে ব্যাপক প্রভাব ফেলতে পারে।

টিকটকে ইভ ক্যাথারিন তার নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। কী খেতেন তিনি এই ডায়েটে ? রোজ ব্রেকফাস্টে ২-৩টি ডিম, লাঞ্চে হাই প্রোটিন দই, আর ডিনারে খেতেন নিউইয়র্ক স্ট্রিপ স্টিক। একবার একটি স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসক লক্ষ্য করেন যে তার প্রস্রাবের মধ্যে অতিরিক্ত প্রোটিন নির্গত হচ্ছে। সেই সময় থেকেই শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা। এভাবেই একদিন ঘুম থেকে উঠে দেখেন তার প্রস্রাব দিয়ে রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ছোটেন তিনি, তাঁকে মরফিন দেওয়া হয় এবং তখনই তার কিডনি স্টোন ধরা পড়ে।

ভিডিয়োতে ইভ জানান, 'একদিন আমি ঘুম থেকে উঠে দেখি আমার প্রস্রাবের সঙ্গে বেরোচ্ছে রক্ত।' তিনি এও স্বীকার করেছেন যে তিনি প্রোটিনে আসক্ত হয়ে পড়েছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করার পরে তিনি জানান যে এই ভাইরাল 'কার্নিভোর ডায়েট' আসলে ভুয়ো একটা ব্যাপার এবং তার অনুরাগীদের এই ডায়েট থেকে সতর্ক থাকতে বলেন। তিনি উল্লেখ করেন যাতে তার অনুরাগীরা কেউই খুব বেশিমাত্রায় প্রোটিন না খান।

এর অনেক আগে থেকেই চিকিৎসকরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা অতিমাত্রায় প্রোটিন খাওয়ার ঝুঁকি সম্পর্কে জানিয়েছিলেন। আর যে সমস্ত ব্যক্তিদের আগে থেকেই কিডনির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে অতিমাত্রায় প্রোটিন খাওয়া বিপজ্জনক হতে পারে। কারণ হাই প্রোটিন ডায়েটে চাপ পরে কিডনির উপরে। আর এই ধরনের ডায়েটে ফাইবার কম থাকায় হজমের সমস্যাও দেখা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget