এক্সপ্লোর

Viral Video: ধারালো অস্ত্র নিয়ে শিক্ষিকার উপর চড়াও, কেটে দেওয়া হল ঠোঁট ! অভিযোগ দ্বাদশ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে

Viral News: আক্রান্ত শিক্ষিকার দাদার অভিযোগ, অনেকদিন ধরেই ওই পড়ুয়া তাঁর বোনকে উত্যক্ত করছিল। নানাভাবে হেনস্থা করছিল।

Viral Video: ধারালো অস্ত্র নিয়ে শিক্ষিকার উপর চড়াও। অভিযোগ, দ্বাদশ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে ওই পড়ুয়া। অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে ওই ছাত্র এমনভাবে শিক্ষিকাকে আক্রমণ করেছে যে, তাঁর ঠোঁট কেটে গিয়েছে গভীর ভাবে। গুরুতর চোট পেয়েছেন ওই শিক্ষিকা। গত ২৬ জানুয়ারি উত্তরপ্রদেশের মৈনপুরীতে ঘটেছে এই ভয়াবহ ঘটনা। 

আক্রান্ত শিক্ষিকার দাদার অভিযোগ, অনেকদিন ধরেই ওই পড়ুয়া তাঁর বোনকে উত্যক্ত করছিল। নানাভাবে হেনস্থা করছিল। আগ্রা রোডের একটি বেসরকারী স্কুলের শিক্ষিকা আক্রান্ত তরুণী। আক্রান্তের দাদা এও জানিয়েছেন যে, একাধিকবার ওই পড়ুয়ার মায়ের কাছে অভিযোগ জানানোও হয়েছে। স্কুলের পেরেন্ট-টিচার মিটিংয়ে বারবার ওই ছাত্রের মা-কে তার কীর্তিকলাপের ব্যাপারে জানানো হয়েছে। ছাত্রের মা-ও প্রতিবারই বলেছেন যে ছেলে শুধরে যাবে। কিন্তু কোনও লাভই হয়নি। একই ভাবে শিক্ষিকাকে হেনস্থা এবং উত্যক্ত করে গিয়েছে ওই ছাত্র।  

ছাত্রের আচরণে উত্যক্ত হয়ে ইস্তফা দিয়ে অন্য স্কুলে চাকরি নিয়ে চলে যেতে বাধ্য হয়েছেন ওই শিক্ষিকা। কিন্তু তাতেও সুরাহা হয়নি। নতুন স্কুলেও শিক্ষিকাকে ধাওয়া করে গিয়েছে ওই ছাত্র। সেখানেও নিত্যদিন শুরু হয়েছে উত্যক্ত করা, হেনস্থা করা। গত ২৬ জানুয়ারি যখন ওই শিক্ষিকা স্কুলে যাচ্ছিলেন সেই সময়ে রাস্তাতেই তাঁকে আটকায় অভিযুক্ত পড়ুয়া। ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয়। সরাসরি আঘাত করে শিক্ষিকার ঠোঁটের উপর। ধারালো অস্ত্রের আঘাতে উপর-নীচ দুটো ঠোঁটই গভীর ভাবে কেটে যায় ওই শিক্ষিকার। রক্তপাত শুরু হয় সঙ্গে সঙ্গে। এদিকে আক্রমণের পরই এলাকা ছেড়ে চম্পট দেয় ওই ছাত্র। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গিয়েছিলেন ওই শিক্ষিকা। জানা গিয়েছে, ঠোঁটে যথেষ্ট আঘাত পেয়েছেন তিনি। 

এই ঘটনায় স্বভাবতই বিরক্ত ওই শিক্ষিকা। একই সঙ্গে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে জানা গিয়েছে অভিযুক্ত ছাত্র বর্তমানে পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন শিক্ষিকা। আচমকা পিছন থেকে এসে আক্রমণ করেছে ওই অভিযুক্ত ছাত্র। এই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। একজন শিক্ষিকার প্রতি এক ছাত্রের আচরণ কীভাবে এরকম হতে পারে, কোথা থেকে এত স্পর্ধা আসে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের অনেকেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget