এক্সপ্লোর

Viral Video : সবসে বড়া রুপাইয়া ! ৫ টাকা বেশি বা কম, তুলকালাম ক্যাব ড্রাইভার-যাত্রীর

Cab Chaos : ভিডিওটি সমাজমাধ্যমে হয়ে উঠেছে ভাইরাল। পাশাপাশি ভিডিও ঘিরে শুরু হয়েছে মন্তব্যের ঝড়। যাত্রী ও ড্রাইভার দুই পক্ষে-বিপক্ষেই মতামতে ভেসে যাচ্ছে নেটমহল।

নয়াদিল্লি : অ্যাপ ক্যাবে তুমুল বাকবিতণ্ডা। ড্রাইভার রাখছেন তাঁর দাবি, অন্যদিকে যাত্রী তাঁর। ঝামেলা কী নিয়ে ? ৫ টাকা ! হ্যাঁ, ঠিকই দেখছেন, মাত্র ৫ টাকার জন্য এক ক্যাব ড্রাইভারের সঙ্গে তুমুল ঝামেলায় জড়িয়েছেন এক মহিলা যাত্রী। ঘটনাক্রম এমনই পর্যায়ে পৌঁছেছে যে, সেই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় দেখে ফেলেছেন ২ মিলিয়নের বেশি লোক ! ঘটনার জেরে সর্বসমক্ষে ক্ষমা চেয়েছে অ্যাপ ক্যাবের সংস্থা ইন ড্রাইভার। ড্রাইভারের খারাপ ব্যবহারের জন্য তারা দুঃখিত, বলেই জানিয়েছে সংস্থাটি।

ঘটনাটি কী ? অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করলে ড্রাইভারকে ঠিক কতটা টাকা দেবেন, সেটা বেছে নেওয়ার সুযোগ দেয় ইন ড্রাইভার অ্যাপ। সেই অ্যাপেই এক মহিলা বুক করেছিলেন গাড়ি। সবই চলছিল ঠিকঠাক। কিন্তু যাত্রী গাড়ি থেকে নামার ঠিক আগে বাঁধে গোল। যাত্রীটি তাঁর দেওয়া লোকেশনে নামিয়ে দিতে বলেন ড্রাইভারকে। উল্টে ড্রাইভারের যুক্তি, তিনি যাত্রীর দেওয়া লোকেশনে এসে পড়েছেন। সেখান থেকে এগোতে গেলে দিতে হবে টাকা। কত টাকা ? ৫ টাকা। ড্রাইভারকে ভিডিওতে মোবাইল দেখিতে লোকেশন বুঝিতে বলতে শোনা যায়, খানিকটা এগিয়ে দিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে ৯৫ টাকার বদলে ১০০ টাকা দেবেন। উল্টোদিকে, যাত্রীও নাছোড়বান্দা। তাঁর দাবি, অ্যাপে ড্রপ লোকেশনে তিনি যে ঠিকানা দিয়েছিলেন, তা এখনও আসেনি, খানিকটা আরও যেতে হবে। কিন্তু গাড়ি বুক করার সময় দেখানো ৯৫ টাকার থেকে একটা টাকাও বেশি দেবেন না তিনি।

ভিডিওটি সমাজমাধ্যমে হয়ে উঠেছে ভাইরাল। পাশাপাশি ভিডিও ঘিরে শুরু হয়েছে মন্তব্যের ঝড়। যাত্রী ও ড্রাইভার দুই পক্ষে-বিপক্ষেই মতামতে ভেসে যাচ্ছে নেটমহল। একপক্ষের ব্যাখ্যা, মাত্র ৫ টাকার জন্য এত ঝামেলা ! খেটে খাওয়া মানুষকে ৫টা টাকা বেশিই তো দিতে পারতেন, তাতে কি খুব ক্ষতি হয়ে যেত ? অপরপক্ষ আবার দিয়েছে পাল্টা যুক্তি, তাঁদের দাবি, বিষয়টা ৫ টাকার মোটেই নয়। অ্যাপ ক্যাব চালান যে ড্রাইভাররা, তাঁদের বেশিরভাগেরই নির্ধারিত মূল্যের থেকে বেশি দর হাঁকার ও সেটা হাসিল করে নেওয়ার এক প্রবণতা দেখা যায়, এটা তেমনই এক ঘটনা। গোটা বিতর্কের মাঝে ইন ড্রাইভার সংস্থার পক্ষ থেকে ড্রাইভারের আচরণের জন্য ক্ষমাপ্রার্থনাও করা হয়েছে। তবে নেটমহলের রসিকদল অবশ্য বলছে, এই ঝামেলাই বলে দেয় জীবনে 'সবসে বড়া রুপাইয়া' !

আরও পড়ুন- 'দিল্লি যাব, প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি' জানালেন মুখ্যমন্ত্রী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget