এক্সপ্লোর

Black Jalebi: আড়াই প্যাঁচ বা অমৃতিপাক, জিলিপি কার না প্রিয়! কুচকুচে কালো জিলিপি খেয়েছেন কখনও?

Black Jalebi Viral Video: এই জিলিপির গায়ের রঙ হালকা সোনালি নয়, বরং কালো। সম্প্রতি এই জিলিপির ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Viral Black Jalebi: জিলিপি খেতে কে না ভালবাসে! বিশেষ করে রথের দিন এই মিষ্টি পদটির বেশ রমরমা। অনেকে আবার সকালের জলখাবারের সঙ্গে জিলিপি খেতে ভালবাসেন। কিন্তু হঠাৎ করেই যদি দেখা যায় সেই জিলিপি রং পাল্টে ফেলেছে ? হালকা সোনালি রঙের বদলে তাঁর রং হয়েছে কালো। সে কি দেখে পছন্দ হবে ? রুচবে মুখে ?

কালো জিলিপির খেলা

সম্প্রতি এমন ধরনের জিলিপি ভাজার ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিয়োতে জিলিপি ভাজতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে। সাধারণ জিলিপির থেকে এই জিলিপির সাইজ বেশ বড়। পাশাপাশি অনেকটা সময় ধরে ভাজা হয়েছে জিলিপিগুলি। ফলে হালকা সোনালি রঙের বদলে কালচে লাল হয়ে গিয়েছে জিলিপিগুলি। আর সেই জিলিপিগুলিই ভাইরাল হয়েছে ইনস্টগ্রামে। দ্য গ্রেট ইন্ডিয়ান ফুডি নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়। 

নেটিজেনদের কী প্রতিক্রিয়া ?

কালো রঙের জিলিপি খুব একটা দেখা যায় না। তাই এর স্বাদ নিয়েও সন্দেহ থাকার কথা অনেকের মনে। সেই সন্দেহই প্রকাশ পেয়েছে ভিডিয়োটির কমেন্ট বক্সে। কেউ জানিয়েছেন, এই জিলিপি কি আদৌ ভাল খেতে হবে ? কেউ আবার লিখেছেন, জিলিপির রং দেখেই খাওয়ার ইচ্ছে চলে গেল ! তবে সবাই যে সন্দেহ প্রকাশ করেছেন, তাও নয়। বরং কিছু নেটিজেন চেখে দেখার ইচ্ছেও প্রকাশ করেছেন। যেমন এক নেটিজেন লেখেন, অভিনব এই জিলিপি একবার চেখে দেখবই। আরেক নেটিজেনের কথায়, জিলিপি তৈরির কায়দা দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদুই হবে !

সবুজ রঙের জিলিপি

খাবারের নানা এক্সপেরিমেন্ট মাঝে মাঝে আমাদের নজর কাড়ে। বেশিরভাগ রেসিপির নেপথ্যে থাকে সোশ্যাল মিডিয়া। গত বছরেও এমন ভিন্ন রঙের জিলিপি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই জিলিপির অবশ্য রং ছিল সবুজ। যা দেখে একই রকম চমকে যান নেটিজেনরা।

Avarebele জিলিপি

সবুজ রঙের ওই জিলিপি আদতে ছিল Avarebele জিলিপি। এটি  দক্ষিণ ভারতের একটি বিখ্যাত মিষ্টি। তবে কোনও ফুড কালার নয়। এটি তৈরি করা হয় শিমের বীজ দিয়ে। Avarebele অর্থাৎ শিম শস্য এতই বিখ্যাত যে একে ঘিরে একটি মেলাও আয়োজিত হয় দক্ষিণে। আর সেই শস্যকে কাজে লাগিয়েই তৈরি এই বিশেষ সবুজ রঙের জিলিপি।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -Marriage of spirits: মেয়ে প্রয়াত বছর তিরিশ আগে, আত্মার বিয়ে দিতে হন্যে হয়ে পাত্র খুঁজছেন বাবা-মা !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget