এক্সপ্লোর

Viral News: নিজের গাড়িকে অন্যের বলে ভ্রম, অন্যকে সর্বস্ব দিয়ে মেট্রো ধরে বাড়ি গেলেন যুবক, নেশা কাটতে ফিরল হুঁশ

Gurugram News: শুক্রবার রাতে গুরুগ্রামে এই ঘটনা ঘটিয়েছেন বছর ৩০-এর এক যুবক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি সামনে এনেছে।

নয়াদিল্লি: মত্ত অবস্থায় বাড়ির রাস্তা খুঁজে না পাওয়া, আলুথালু ঘুরে বেড়ানোর নজির রয়েছে। তাই বলে নিজের গাড়ি, ল্য়াপটপ সব বিসর্জন দেওয়া! অতিরঞ্জিত করে বলা কোনও গল্প নয়, গুরুগ্রামে (Gurugram News) এমনই কাণ্ড ঘটিয়েছেন এক ব্যক্তি। নেশার ঘোরে নিজের গাড়িকে অন্যের বলে ভেবে বসেননি শুধু, রাস্তা থেকে গাড়িতে তোলা ব্যক্তিকেই নিজের গাড়ির মালিক ভেবে বসলেন তিনি। সব ছেড়ে বাড়ি গেলেন মেট্রো ধরে (Viral News)। 

শুক্রবার রাতে গুরুগ্রামে এই ঘটনা ঘটিয়েছেন বছর ৩০-এর এক যুবক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি সামনে এনেছে। জানা গিয়েছে, গুরুগ্রামের গল্ফ কোর্স রোডে একটি নামী সংস্থায় কর্মরত অমিত প্রকাশ। শুক্রবার রাতে অফিস থেকে বেরিয়ে একটু জিরিয়ে নিতে মন করছিল। তাই নিজের গাড়িতে বসেই সুরায় গলা ভিজিয়ে নিচ্ছিলেন তিনি। 

সেই সময় হঠাৎই অচেনা এক ব্যক্তি অমিতের কাছে হাজির হন। সুরাপানে তাঁকে সঙ্গ দেওয়ার প্রস্তাব দেন। সারা সপ্তাহ হাড়ভাঙা খাটুনির পর, কারও সঙ্গ পেতে আপত্তি ছিল না অমিতের। রাজি হয়ে যান তিনি। আগন্তুককে ড্রিঙ্কসও অফার করেন। শুধু তাই নয়, সুরাপানের পর আগন্তুককে পাশে বসিয়ে গাড়ি চালিয়ে সুভাষ চক পর্যন্ত যান অমিত। তার পরই সব ঘেঁটে যায় তাঁর। 

আরও পড়ুন: Ask SRK: 'আমরা ডিনার নিয়ে হাজির', অনুরাগীকে দেওয়া শাহরুখের মজার উত্তরের পর 'স্যুইগি'র কীর্তি ভাইরাল

জানা গিয়েছে, সুভাষ চকে পৌঁছে আচমকা আক্কেল গুড়ুম হয়ে যায় অমিতের। তিনি যে নিজের গাড়িতেই ছিলেন, বেমালুম ভুলে যান। কী করবেন যখন ভেবে পাচ্ছেন না, অচেনা ওই ব্যক্তি তাঁকে গাড়ি থেকে নেমে যেতে বলেন। বাধ্য ছেলের মতো গাড়ির স্টিয়ারিং ছেড়ে নেমে যান অমিত। তার পর অটো ধরে হুডা সিটি মেট্রো সেন্টার পৌঁছন। সেখান থেকে মেট্রো ধরে পৌঁছন বাড়িতে।

বাড়ি পৌঁছেও সম্বিৎ ফেরেনি অমিতের। শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর যখন নেশা কাটে, গোটা ঘটনাপর্ব মনে পরে তাঁর। তাতেই আঁতকে ওঠেন অমিত। সঙ্গে সঙ্গে সেক্টর ৬৫ থানায় ছুটে যান। অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ওই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ধারায় (চুরি) মামলা দায়ের করেছে পুলিশ। 

তবে নেশার ঘোরে শুধু গাড়িই খোয়াননি অমিত, গাড়িতে রাখা ল্যপটপ, নগদ ১৮ হাজার টাকা, মোবাইল ফোন, সব হাতছাড়া হয়ে গিয়েছে। জানা গিয়েছে, অফিস থেকে বেরিয়ে গল্ফ কোর্স রোডের লেক ফরেস্ট ওয়াইন শপে যান অমিত। সেখানে ২ হাজার টাকা মূল্যের সুরার বোতলের দাম দিতে গিয়ে ২০ হাজার টাকা ধরান তিনি। দোকানের মালিক যদিও ১৮ হাজার টাকা ফেরত দেন তাঁকে। কার্ডে দাম দিয়েছিলেন তিনি। সুরার দোকানের মালিক বাকি টাকা ফেরত দেন নগদেই। সেই টাকাই ছিল গাড়িতে।

অজ্ঞাত পরিচয় অভিযুক্তের নাম-পরিচয় এখনও পর্যন্ত সামনে আসেনি যদিও। সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে। যদিও ওই গাড়ি এবং তার মধ্যে থাকা ল্য়াপটপ উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি চাউর হতে সময় লাগেনি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বাস্তবে এমন ঘটতে পারে, তা কার্যত বিশ্বাসই করে উঠতে পারছেন না কেউ। নয়ের দশকে কাদের খান বা গোবিন্দের ছবিকেও এই ঘটনা হার মানায় বলে মত সকলের।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget