এক্সপ্লোর

Viral News: সম্পত্তির জন্য অত্যাচার, খেতে দিত না ছেলে-বৌমা; নোট লিখে আত্মহত্যা দম্পতির

Viral News: হাজীরাম বিষ্ণোই (৭০) এবং তাঁর স্ত্রী ছাওয়ালি দেবী (৬৮) রাজস্থানের নাগৌরের বাসিন্দা, বৃহস্পতিবার কর্নি কলোনিতে তাদের বাড়িতে কুয়োর মধ্যে দম্পতির মৃতদেহ পাওয়া যায়।

কলকাতা: রাজস্থানে এক ৭০ বছর বয়সী ব্যক্তি এবং তাঁর ৬৮ বছর বয়সী স্ত্রী একত্রে আত্মহত্যা করেছেন। জানা গিয়েছে, ছেলে এবং বৌমার অমানুষিক অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মহননের পথ বেছে নিয়েছেন তারা। জলের কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তারা দুজনেই। তবে মৃত্যুর আগে (Rajasthan Couple Suicide) বাড়ির দামনের দেওয়ালে একটি নোট লিখে আটকে দিয়েছিলেন দুজনে। আর সেই নোট থেকেই জানা যায় আসল ঘটনা। সেই নোটে স্পষ্টই লেখা আছে যে তাদের সন্তান সম্পত্তির লোভে (Viral News) নানাভাবে তাদের উপর অত্যাচার করত। নিজের ছেলে হলেও বাবা-মাকে না খাইয়ে রাখত তারা।

সেই নোটে লেখা আছে, এমনও দিন গিয়েছে পাঁচ পাঁচদিন তাঁর ছেলে এবং বৌমা দুজনে মিলেই তাদের উপর যথেচ্ছ অত্যাচার করেছে। এমনকী তাদের খুনের হুমকিও দিয়েছিল ছেলে-বৌমা। খাওয়ার দেওয়া বন্ধ করে দিয়েছিল শুধু যেন তেন প্রকারেণ সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য। শেষে তাদের ছেলে বৌমা এমনও বলেছে যে বাটি হাতে নিয়ে তারা বাড়ি ছেড়ে যেন ভিক্ষে কর‍তে বেরিয়ে যান।

হাজীরাম বিষ্ণোই (৭০) এবং তাঁর স্ত্রী ছাওয়ালি দেবী (৬৮) রাজস্থানের নাগৌরের বাসিন্দা, বৃহস্পতিবার কর্নি কলোনিতে তাদের বাড়িতে কুয়োর মধ্যে দম্পতির মৃতদেহ পাওয়া যায়। এই দম্পতির দুই পুত্র ও দুই কন্যা। তাদের মৃত্যুর আগে লিখে যাওয়া সুইসাইড নোটে স্পষ্ট লেখা আছে যে তাদের এক পুত্র রাজেন্দ্র বাবা-মা দুজনকে তিন তিনবার দেওয়ালে ধরে মাথা ঠুকে দিয়েছিলেন এবং সজোরে চড়ও মেরেছিলেন। অন্যদিকে সুনীল নামের আরেক পুত্রও দু'বার গায়ে হাত তুলেছিলেন বাবা-মায়ের। ছেলেরা তাদের হুমকি দিয়েছিল যদি তারা কোনও কথা কাউকে জানায় বা থানায় অভিযোগ দায়ের করে, তাহলে ঘুমের মধ্যেই তাদের মেরে ফেলা হবে। এই নোটে দম্পতি তাদের মৃত্যুর জন্য দায়ী করেছেন তাদের ছেলে রাজেন্দ্র, সুনীল ও প্রণবকে এবং তাদের স্ত্রী রোশনি, অনিতা ও তাদের মেয়ে মঞ্জু ও সুনিতাকেও। নোটে তারা লিখেছেন যে আগেই তাদের প্রতারণা করে তিনটি প্লট ও গাড়ি নিজেদের নামে লিখিয়ে নিয়েছিলেন দুই ছেলে।

নাগৌরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট নারায়ণ টোগাস জানিয়েছেন সমস্ত তথ্য তারা পেয়েছেন বৃহস্পতিবার এবং বাড়ির ভিতরে কুয়োতে দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেহদুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বাড়ির ভিতরে সিসিটিভি ক্যামেরা থেকে কিছু ফুটেজও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: Tata Nexon CNG :টাটা নেক্সন সিএনজি, ডিজাইনের সঙ্গে একটি বিশ্বাসযোগ্য ডিজেল বিকল্প ?

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget