এক্সপ্লোর

Viral News: চলন্ত গাড়ির মধ্যেই আস্ত সুইমিং পুল ! কীর্তি দেখাতে গিয়ে কী হল ইউটিউবারের ?

Swimming Pool inside the Car: সঞ্জু এবং তাঁর বন্ধুরা গাড়ির ভিতরে টার্পুলিনের শিট দিয়ে একটি কৃত্রিম সুইমিং পুল (Swimming Pool inside Car) বানিয়েছেন এবং তাতে জল ভরে খেলা করছেন বন্ধুদের সঙ্গে।

কলকাতা: সম্প্রতি নেটমাধ্যমে বিপুল ভাইরাল হয়ে গিয়েছে গাড়ির মধ্যে এক ইউটিউবারের আস্ত সুইমিং পুল বানানোর ভিডিয়ো। জনপ্রিয় একটি মালয়ালম ছবির দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্টান্ট করার চেষ্টা করেন কেরালার এক ইউটিউবার। চলন্ত গাড়ির (Viral News) মধ্যে সুইমিং পুল বানানোর চেষ্টা করেন ইউটিউবার আর তারপর গুরুতর সমস্যায় পড়েন তিনি। টার্পুলিনের শিট দিয়ে গাড়ির ভিতরে ভাল করে বেঁধে তাতে জল ভরে একটি কৃত্রিম সুইমিং পুল বানানোর (Swimming Pool inside Car) চেষ্টা করেন তিনি। আর তাতেই বিপত্তি বাধে।

সঞ্জু টেকি নামের সেই ইউটিউবার তাঁর এই স্টান্টের একটি ভিডিয়ো পোস্ট করেছেন যা কিনা মুহূর্তের মধ্যে লাখ লাখ ভিউজ পেয়েছে। এই ভিডিয়োতে দেখা যায়, সঞ্জু এবং তাঁর বন্ধুরা গাড়ির ভিতরে টার্পুলিনের শিট দিয়ে একটি কৃত্রিম সুইমিং পুল (Swimming Pool inside Car) বানিয়েছেন এবং তাতে জল ভরে খেলা করছেন বন্ধুদের সঙ্গে। আর এই ভিডিয়ো দেখে মোটর ভেহিকল ডিপার্টমেন্ট তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়। বিভিন্ন রকম ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয় জনপ্রিয় সেই ইউটিউবারের বিরুদ্ধে। এমনকী সেই গাড়িটির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও স্থগিত করে দেওয়া হয়।  

সম্প্রতি নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো (Viral News) পোস্ট করেছিলেন এই ইউটিউবার আর সেখানেই তাঁকে গাড়ির মধ্যে জলের ভিতরে বন্ধুদের সঙ্গে মাতামাতি করতে দেখা যায়। এমনকী সেই কৃত্রিম সুইমিং পুলে বসে ডাবের জল খেতেও দেখা যায় তাঁকে। দেখা যায়, ধীরে ধীরে জল যখন ড্রাইভারের সিট এবং ইঞ্জিনের দিকে যেতে শুরু করে, তখন মাঝ রাস্তাতেই গাড়ি থামিয়ে দেন তারা। তারপর সেখানেই সমস্ত জল বের করে ফেলে দেন, আর সেই কারণে বিপুলভাবে যানজট দেখা দেয়।

এই ভিডিয়োকে ঘিরে বিপুল সমালোচনার ঝড় বইছে। মোটর ভেহিকল ডিপার্টমেন্ট সঞ্জু টেকি ইউটিউবারকে শমন পাঠিয়েছে। বুধবার এনফোর্সমেন্ট রোড ট্রান্সপোর্ট অফিসারের সামনে হাজিরাও দেন ইউটিউবার। খুবই বিপজ্জনকভাবে সেই গাড়ি থেকে জল বের করে দিচ্ছিলেন সেই ইউটিউবার যাতে অন্যান্য গাড়ি চালকরাও খুবই সমস্যায় পরেন। শাস্তি হিসেবে সেই ইউটিউবার এবং তাঁর তিন বন্ধুকে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সমাজসেবামূলক কাজ করতে হবে আগামী এক সপ্তাহ এবং সেই বিভাগের প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্যে দিয়েও যেতে হবে।

যিনি সেই গাড়ি চালাচ্ছিলেন তাঁর ড্রাইভিং লাইসেন্সটিও এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়। জানা গিয়েছে, একটি মালয়ালম ছবি দেখে অনুপ্রাণিত হয়ে সেই দৃশ্যটি রিক্রিয়েট করার চেষ্টা করেছিলেন সেই ইউটিউবার এবং তাঁর বন্ধুরা।

আরও পড়ুন: Viral News: প্রবল প্রসবযন্ত্রণা! বাসেই কোল আলো করল কন্যাসন্তান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget