এক্সপ্লোর

Viral Video: ব্যাডমিন্টন খেলতে খেলতেই মর্মান্তিক মৃত্যু! র‍্যাকেট হাতেই মাটিতে লুটিয়ে পড়লেন...

পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী অমৃত বাজাজ মাটিতে লুটিয়ে পড়তেই বন্ধুরা পড়িমরি করে ছুটে যান তাঁর দিকে। বন্ধুরাও সেই মুহূর্তে হতভম্ব।

নয়া দিল্লি: পরনে সাদা টি-শার্ট, কালো শর্টস আর পায়ে স্পোর্টস জুতো। সকালে বেরিয়েছিলেন বন্ধুবান্ধবদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে। ছিলেন খোশমেজাজে। ব্যাডমিন্টন কোর্টের নেটের দুই পাশে চারজন মুখোমুখি। শাটল কর্কের এদিক-ওদিকে জমে উঠেছিল চার বন্ধুর খেলা। কিন্তু আচমকাই ছন্দপতন। চোখের নিমেষে ব্যাডমিন্টন কোর্টের চিত্রবদল। কর্ক আনতে ছুটতে গিয়েই মাটিতে লুটিয়ে পড়লেন এক ব্যক্তি। মুহূর্তে সব শেষ।       

ঘটনাটি রায়পুরের। ৫৭ বছর বয়সী হার্ডওয়্যার ব্যবসায়ী অমৃত বাজাজ বেরিয়েছিলেন বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে। বন্ধুদের সঙ্গে হাসিমজায় সময়টা বেশ কাটছিল। তখন কে জানত সকালে ব্যাডমিন্টন খেলতে বেরনোটাই কাল হবে? কে জানত খেলতে গিয়ে আর বাড়ি ফেরা হবে না? খেলা চলাকালীন আচমকাই হৃদরোগে আক্রান্ত হন অমৃত বাজাজ। 

পেশায় হার্ডওয়্যার ব্যবসায়ী অমৃত বাজাজ মাটিতে লুটিয়ে পড়তেই বন্ধুরা পড়িমরি করে ছুটে যান তাঁর দিকে। বন্ধুরাও সেই মুহূর্তে হতভম্ব। হিতাহিতজ্ঞানশূন্য হয়ে সকলে এর ওর মুখ চাওয়াচাওয়ি করছেন। তারই মধ্যে একজন ছুটে গিয়ে কালো রঙের গাড়ি নিয়ে আসেন। আর তাতে করেই তাঁকে তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।                                            

ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে কীভাবে একটা মানুষ খেলতে খেলতে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেলেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ ভাইরাল। মৃত ব্যবসায়ীর পরিবারের সদস্যরা জানান,তিনি প্রায় প্রতিদিন তাঁর বন্ধুদের সাথে ব্যাডমিন্টন এবং ক্রিকেট খেলতে যেতেন। এদিনও তার কোনও অন্যথা হয়নি। কারণ এটি তাঁর দৈনন্দিন রুটিনের অংশ ছিল। ব্যবসায়ীর বন্ধুরা এই দুর্ঘটনার কথা তাঁর পরিবারকে ফোন করে জানান। আকস্মিক এই ঘটনায় ব্যবসায়ীর পরিবারে এখন শোকের ছায়া।                         
 
এই ঘটনা জানাজানি হতেই সম্প্রতি ঘটে যাওয়া আরও একটি ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে লোকমুখে। হায়দরাবাদের নাগোলে স্টেডিয়ামে এক ম্যাচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২৫ বছর বয়সি এক তরুণ প্লেয়ারের। মৃতের নাম গুন্ডলা রাকেশ। তাঁকেও তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget