এক্সপ্লোর

Viral Video: গেরুয়া বসন, পায়ে খড়ম, বিলাসবহুল গাড়িতে চালকের আসনে বাবা রামদেব! জোর তরজা শুরু

Baba Ramdev Viral Video: তাঁর পরনে গেরুয়া বসন, পায়ে কাঠের খড়ম। সেই বেশেই বিলাসবহুল গাড়িতে চালাচ্ছেন রামদেব, এই ভিডিও নিয়েই এখন তুমুল চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়।

নয়া দিল্লি: কোনও বিতর্কিত বক্তব্য বা যোগাসন কীর্তিতে নয়, এবার নয়া কাজের জেরে ফের সংবাদসংস্থা শিরোনামে এলেন বাবা রামদেব (Baba Ramdev)। সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ল্যান্ড রোভার (Land Rover) ডিফেন্ডারে চালকের আসনে যোগগুরু বাবা রামদেব। নতুন SUV চালাতে দেখা গিয়েছে তাঁকে। 

তাঁর পরনে গেরুয়া বসন, পায়ে কাঠের খড়ম। সেই বেশেই বিলাসবহুল গাড়িতে চালাচ্ছেন রামদেব, এই ভিডিও নিয়েই এখন তুমুল চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়। অটো ওয়ার নামে এক ইনস্টাগ্রামে বাবা রামদেবের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, ল্যান্ড রোভার ডিফেন্ডার 130 ড্রাইভ করছেন যোগগুরু।                                                                    

যদিও এই গাড়িতে কোনও নম্বর প্লেট দেখা যায়নি। তাই নিশ্চিত করা যাচ্ছে না যে এই এসইউভির মালিক বাবা রামদেব কি না? এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

দেখুন সেই ভিডিও-

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Automobili Ardent India ®️ (@automobiliardent)

 

আরও পড়ুন, গ্রামের বিদ্যুৎ কেটে অন্ধকারে প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ, রেগে বিয়েই দিয়ে দিলেন গ্রামবাসীরা

এদিকে, বাবা রামদেবকে ল্যান্ড রোভার ডিফেন্ডার 130 চালাতে  দেখে ইতিমধ্যেই নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। এক ইউজার লিখেছেন, 'ইনি কোনও বাবাজি নন, এই ব্যক্তি ভারতের ১৭ তম ধনী ব্যক্তি।' আরেকজন ইউজার লিখেছেন, 'মুখে দেশি দেশি বক্তব্য রেখে বিদেশি গাড়ি চালাচ্ছেন বাবা।' অন্য আরেক ইউজার লিখেছেন- 'আমাদের দেশি ওষুধ খাইয়ে কোটি কোটি নোট নিজে নিয়ে নিচ্ছেন'। 

উল্লেখ্য, সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশিত হয়েছিল, বাবা রামদেবের সম্পত্তির পরিমাণ কোটি কোটি। কিছু দিন আগে তিনি একটি Mahindra XUV700 SUV কিনেছিলেন, যার ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছিল এবং ভাইরাল হয়েছিল। তথ্য অনুসারে, ল্যান্ড রোভার ডিফেন্ডার 130, যাতে বাবা রামদেবকে সওয়ার হতে দেখা যায়। কোম্পানিটি ভারতে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে লঞ্চ করেছিল এবং সম্প্রতি এর ডেলিভারি শুরু হয়েছে দেশে। 

 

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget