এক্সপ্লোর

Viral Video: ধূমপান করতে করতে এই জনপ্রিয় বিস্কুট তৈরি! ভাইরাল ভিডিও নিয়ে তুমুল শোরগোল

Viral News: কতটা পরিষ্কার জায়গায় তৈরি করা হয় এই বিস্কুট, সেটা জানলে কিন্তু বিস্কুট খাওয়া ভুলতে হতে পারে!

নয়া দিল্লি: 'চায়ে পে চর্চা' করতে এই বিস্কুটের জুরি মেলা ভার। ছোট থেকে বড়, সকলেরই পছন্দের এই বিস্কুট (Biscuit)। কিন্তু তা যেভাবে তৈরি হয়, সেই পদ্ধতির ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল হইচই। অনেকেই সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। 

কিন্তু এতদিন ধরে যে এই টোস্ট বিস্কুট (Toast Biscuit) খাচ্ছেন, জানেন তা কী ভাবে তৈরি হয়? খেতে যতই সুস্বাদু হোক, এই বিস্কুট বানাতে কিন্তু কসরৎ আছে। তবে কতটা পরিষ্কার জায়গায় তৈরি করা হয় এই বিস্কুট, সেটা জানলে কিন্তু বিস্কুট খাওয়া ভুলতে হতে পারে। অন্তত সম্প্রতি যে একটি ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে অবাক অনেকেই।                   

রেল দফতরের এক আধিকারিক এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একেবারেই অপরিচ্ছন্ন জায়গায় তৈরি করা হচ্ছে টোস্ট বিস্কুট। ভিডিওতে তিন-চারজন শ্রমিককে দেখা যাচ্ছে যারা এই বিস্কুট তৈরি করছেন। তবে যে পরিবেশে তারা এই বিস্কুট বানাচ্ছেন তা দেখে অনেকেরই টোস্ট বিস্কুট খাওয়ার প্রতি ভক্তি উঠে যেতে পারে। যদিও কারখানার এই ভিডিও দেখে অনেকেই দ্বিমত পোষণ করেছেন। কেউ বলছেন, এমনভাবে বিস্কুট বানানো হচ্ছে দেখে আর কোনও দিন টোস্ট বিস্কুট খাবেন না। আবার অন্য একজন বলছেন, যে কোনও কারখানায় এভাবেই সবকিছু তৈরি হয়। তাহলে বাড়ির খাবার ছাড়া আর কিছু খাওয়া যাবে না। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amar Sirohi (@foodie_incarnate)

কিন্তু এখন প্রশ্ন হল, এই বিস্কুট বানাতে কতক্ষণ সময় লাগে? আসলে একটি বড় পাত্রে ময়দা মিশিয়ে তাতে বিভিন্ন উপকরণ দিয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় বেকিং। মোট তিন থেকে চারবার বেক করা হয়। তারপরে করা হয় প্যাকিং। বলা হয়, এই টোস্ট বিস্কুট বানাতে বারো ঘন্টারও বেশি সময় লাগে। প্রসঙ্গত, এই ভাইরাল ভিডিওটিতে প্রচুর মানুষ লাইক আর কমেন্ট করেছেন। মোট ৩৫ সেকেন্ডের ভিডিও এটি। 

ভিডিওতে টোস্ট বিস্কুট উত্পাদনে স্বাস্থ্যবিধির মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

 

 

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget