এক্সপ্লোর

Viral Video: টার্গেট পূরণ হয়নি, কর্মীদের গলায় চেন বেঁধে হামাগুড়ি দেওয়ানো হচ্ছে অফিসে ! ভিডিয়ো ভাইরাল হতেই শুরু তদন্ত

Kerala Firm: সেই সংস্থার কর্মীরা টিভি চ্যানেলকে বলেছেন যে সেই সংস্থার কর্তৃপক্ষ কর্মী হিসেবে টার্গেট পূরণ না করার জন্য তাদের শাস্তি দিয়েছেন। পুলিশ জানিয়েছে যে, কেরালার কাল্লুরের এই ঘটনাটি ঘটেছে।

কেরালা: সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বেসরকারি সংস্থার কর্মীদের কুকুরের মত গলায় চেন বেঁধে হামাগুড়ি দেওয়ানো হচ্ছে। এমনকী মেঝে থেকে কয়েন চেটে তুলতে বাধ্য করা হচ্ছে। এই অপমানজনক আচরণকে (Viral Video) ঘিরেই সমাজমাধ্যমে চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে কুকুরের মত মেঝেতে হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দিতে (Kerala Firm) বাধ্য করা হচ্ছে। হাঁটুতে ভর দিয়ে হেঁটে চলতে বাধ্য হচ্ছেন এই ব্যক্তি।

পরে কিছু কিছু ব্যক্তি দাবি করেন, সেই সংস্থার কর্মীরা টিভি চ্যানেলকে বলেছেন যে সেই সংস্থার কর্তৃপক্ষ কর্মী হিসেবে টার্গেট পূরণ না করার জন্য (Kerala Firm) তাদের শাস্তি দিয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে যে, কেরালার কাল্লুরের একটি সংস্থায় এই ঘটনাটি ঘটেছে। আর এই অপরাধমূলক কাজটি হয়েছে পেরামবুভুরের কাছে। এই বিষয়ে অভিযোগ দায়ের করা হলেও সংস্থার মালিক এই অভিযোগ অস্বীকার (Kerala Firm) করেছেন। এমনটাই জানিয়েছে স্থানীয় পুলিশ। এমনকী যে ব্যক্তিকে ভাইরাল ভিডিয়োতে দেখা যায় হেনস্থা হতে, তিনিই পরে টিভি চ্যানেলের সামনে বলেন যে তাঁর উপর অফিসে কোনও অত্যাচার হয়নি।

সেই ব্যক্তি স্পষ্ট জানান, 'আমি এখনও এই সংস্থায় (Viral Video) কাজ করছি। এই ভিজুয়াল কয়েক মাস আগের যখন এই সংস্থায় ম্যানেজার হিসেবে কাজ করতে আসা এক ব্যক্তি তার কর্মীদের এই কাজ করতে বাধ্য করিয়েছিলেন। যদিও তাঁকে কর্তৃপক্ষ চাকরি ছাড়ার নির্দেশ দিয়েছিল, আর তিনি এখন এই ভিজুয়াল ব্যবহার করে বর্তমান ম্যানেজারকে কলঙ্কিত করার চেষ্টা করছেন'।

রাজ্যের শ্রম মন্ত্রকের তরফে এই ভিডিয়োর ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। কর্মজগতে অমানবিক আচরণের যে দৃষ্টান্ত স্থানীয় টিভি চ্যানেলে উঠে এসেছে এর অনুসন্ধান করা হবে বলে জানানো হয়েছে। এই ভিজুয়াল আসল কিনা তা বোঝার জন্য পুলিশ ও শ্রম মন্ত্রক দুই তরফেই তদন্ত চালানো হচ্ছে।

কেরালার শ্রমমন্ত্রী ভি সিভানকুট্টু শনিবার এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন, জেলা শ্রম আধিকারিককে নির্দেশ দিয়েছেন যাতে তিনি এই ঘটনার ব্যাপারে তাড়াতাড়ি একটি প্রতিবেদন জমা করেন দফতরে। রাজ্য মানবাধিকার কমিশন এই ঘটনায় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে উচ্চ আদালতের আইনজীবি কুলাঠুর জয়সিং-এর মাধ্যমে একটি মামলা দায়ের করেছেন।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget