এক্সপ্লোর

Viral Video: বাসন মাজতে পারে বাঁদর, বেলতে পারে রুটিও, ভালবাসে মোবাইলে ভিডিও দেখতে

Viral News: ভাইরাল ভিডিওতে বাঁদরটির কর্মদক্ষতা দেখলেই আপনি বুঝবেন যেন নিজের বাড়ির কাজ করছে সে। সব সামাল দিচ্ছে একা হাতে। 

Viral Video: মন দিয়ে বাসন মাজছে ছোট্ট এক বাঁদর (Monkey)। আমার-আপনার থেকে অনেক বেশি দক্ষ সে। নিপুণ হাতে ঘষে মেজে পরিষ্কার করছে বাসন (Clean Utensils)। গৃহকর্মে নিপুণ এই বাঁদর রুটি বেলতেও দারুণ পটু। এমনকি মশলাও বাটতে পারে দক্ষতার সঙ্গে। সম্প্রতি এই বাঁদরেরই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, গৃহকর্মে নিপুণ এই বাঁদরের নাম রানি। আপাতত উত্তরপ্রদেশের এক গ্রামের বাসিন্দা সে। এক চাষির পরিবারে তাঁদেরই একজন হয়ে থাকে রানি। আর তাই পরিবারের বাকি সদস্যরা যেমন ঘরের কাজ সামলান, রানিও তা করতে পারে। মানুষের সঙ্গে বাঁদরের এমন সম্পর্কের বাঁধন সচরাচর চোখে পড়েনি। তবে ভাইরাল ভিডিওতে বাঁদরটির কর্মদক্ষতা দেখলেই আপনি বুঝবেন যেন নিজের বাড়ির কাজ করছে সে। সব সামাল দিচ্ছে একা হাতে। 

উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার সাদওয়া গ্রামে খোঁজ মিলেছে এই 'ওয়ার্কিং মাঙ্কি'- র। বিগত ৮ বছর ধরে ওই গ্রামেরই এক চাষি পরিবারের সদস্য এই রানি। জানা গিয়েছে, মোবাইল ফোনে ভিডিও দেখতেও নাকি খুব ভালবাসে রানি। এতদিনে নিশ্চিত নিজের ভাইরাল ভিডিও-ও সে দেখেছে। ওই চাষি পরিবারের গৃহকর্তার নাম বিশ্বনাথ। রানি নিজে বিশ্বনাথের পরিবারের একজন সদস্য হিসেবেই লোকসমাজে পরিচিত হতে পছন্দ করে। তাকে কেউ বাঁদর বলুক এ নাকি মোটেই পছন্দ নয় রানির। এই 'রানি' নামও বাঁদরটিকে দিয়েছে বিশ্বনাথের পরিবারই। 

ওই চাষি পরিবারেরই একজন হয়ে থাকে বাঁদরটি। খাওয়া-দাওয়া, ঘুমানো, বাড়ির কাজ সবেতেই পরিবারের অন্যান্য সদস্যদের মতো যোগদান রয়েছে রানির। ৮ বছর আগে নিজের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল রানি। সেই সময় তাদের দল উত্তরপ্রদেশের এই গ্রামের আশপাশেই ছিল। দলছুট হওয়ার ফলে আর ফেরা হয়নি এই ছোট্ট বাঁদরের। তারপর থেকে রানি নামে বিশ্বনাথের পরিবারের একজন সদস্য হয়েই থেকে গিয়েছে সে। আর একবার মানুষের সংস্পর্শে চলে আসায় রানিকে তার নিজের দল আর ফিরিয়ে নিতে চায়নি। একই ভাবে রানি নিজেও আর ফিরে যায়নি তার দলে। বরং মানুষ-বন্ধুরাই এখন তার জীবনের সর্বক্ষণের সঙ্গী। 

আরও পড়ুন- যাত্রী যখন চালক ! ঘুমে ঢুলছেন ক্যাব ড্রাইভার, নিজেই গাড়ি চালিয়ে বাড়ি গেলেন যুবক 

আরও পড়ুন- পেট্রোল পাম্পের ভিতরেই 'বনফায়ার', আগুন জ্বালিয়ে চেয়ার পেতে বসে চালু খোশগল্প 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget