এক্সপ্লোর

Viral Video: ফটোশ্যুটের জন্য হাতিকেই গোলাপি রং করলেন বিদেশি ইনফ্লুয়েন্সার! তুমুল বিতর্ক শুরু

কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেন রাশিয়ান ট্র্যাভেল ফটোগ্রাফার জুলিয়া বুরুলেভা নামে ওই ইনফ্লুয়েন্সার।

জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। এহেন পিঙ্ক সিটিতে ফটোশুট করতে এসে অমানবিক কাণ্ড ঘটালেন এক বিদেশি ইনফ্লুয়েন্সার। হাতির পিঠে চেপে ছবি-ভিডিও তুলতে গিয়ে চরম বিতর্কে পড়েছেন ওই ভিডিওর সঙ্গে যুক্তরা।  কিন্তু তার আগে হাতিটির সারা গায়ে গোলাপি রং লাগিয়ে দিয়েছেন ! এই কাণ্ডেই ক্ষুব্ধ পশুপ্রেমীরা। ভারতে পশুপাখির গায়ে রং করা আইনত অপরাধ। এতে পশুপাখির শরীরের ক্ষতি হয় বলে অভিযোগ। 

ওই ভিডিওতে (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ) দেখা গিয়েছে  একটি হাতির সারা গায়ে লাগানো হচ্ছে গোলাপি রং। যদিও শিল্পীর মত অর্গ্যানিক রং ব্যবহার করা হয়েছিল। তাতে হাতির কোনও ক্ষতি হয়নি। গোলাপি হাতির পিঠে উঠে প্রচুর ছবি তুলেছেন জুলিয়া, সেগুলিও পোস্ট করেন ইনস্টাগ্রামে।                

উল্লেখ্য, কয়েকদিন আগে নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেন রাশিয়ান ট্র্যাভেল ফটোগ্রাফার জুলিয়া বুরুলেভা নামে ওই ইনফ্লুয়েন্সার। সেখানে দেখা যায়, একটি হাতির পিঠে বসে রয়েছেন জুলিয়া। পরনে অতি স্বল্প পোশাক। দেহের অনাবৃত অংশ পুরোটাই গোলাপি রঙে রাঙিয়ে নেন জুলিয়া। একই কাণ্ড করেন হাতিটির সঙ্গেও। 

ভিডিওতেই দেখা গিয়েছে, একটি হাতির সারা গায়ে লাগানো হচ্ছে গোলাপি রং। গোলাপি হাতির পিঠে উঠে প্রচুর ছবি তুলেছেন জুলিয়া, সেগুলিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

View this post on Instagram
 
A post shared by Julia Buruleva (@julia.buruleva)

জানা গিয়েছে, জয়পুরের একটি পরিত্যক্ত গণেশ মন্দিরের সামনে ফটোশুট করেছেন জুলিয়া। গণেশ মূর্তির কথা মাথায় রেখেই হাতির সঙ্গে ফটোশুট করেছেন, এমনটাই মত তাঁর। ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিয়েছেন পশুপ্রেমীরা। 

নেটিজেনরা জানিয়েছেন, নিজের সৃজনশীলতা দেখাতে হলে এআই ব্যবহার করতে পারতেন জুলিয়া। কেন রং মাখালেন পশুটিকে। তাঁদের মতে, ভিডিওর প্রপ হিসাবে হাতিকে এইভাবে ব্যবহার করাটা অত্যন্ত অত্যাচারী মানসিকতা। হাতির গায়ে রং লাগিয়ে ফটোশুট করার অনুমতিই বা কী করে পেলেন ওই ইনফ্লুয়েন্সার, উঠছে প্রশ্ন। 

এদিকে সোশাল মিডিয়ায় এই বিষয়ে ক্ষোভের ঝড় উঠতেই মাঠে নেমেছে রাজস্থানের বনদফতর। এই ঘটনার তদন্ত হবে এমনটাই জানান হয়েছে।                                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget