এক্সপ্লোর

Viral Video: সিম কার্ড গলিয়ে সোনা বের করলেন যুবক, আবর্জনা থেকে ২৬ লক্ষ টাকা লাভ, ভিডিও ভাইরাল

Gold Extracting from SIM Cards: SIM Cards)দক্ষিণ-পূর্ব চিন থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: ফেলে দেওয়া সিম কার্ড কুড়িয়ে এনে জড়ো করেছিলেন। সেই সব সিমকার্ড থেকে খুঁটে খুঁটে বের করলেন সোনা। হেলাফেলা করার ব্যাপার নয় মোটেই। কারণ পরিত্যক্ত সিম কার্ড থেকে ১৯১ গ্রাম সোনা বের হল, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২৬ লক্ষ টাকা। সিম কার্ড থেকে সোনা বের করার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেই থেকে চিনে সিম কার্ডের বিক্রিও বেড়ে গিয়েছে বলে খবর। (Gold Extracting from SIM Cards)

দক্ষিণ-পূর্ব চিন থেকে এই ঘটনা সামনে এসেছে। সোশ্য়াল মিডিয়ায় নিজেই ওই ভিডিও আপলোড করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় Qiao নামে একটি অ্যাকাউন্ট রয়েছে তাঁর। Qiao সকলকে সতর্কও করেছেন। তাঁর দাবি, সিম কার্ড থেকে সোনা বের করা মোটেও সহজ কাজ নয়। বরং এই কাজে ঝুঁকি রয়েছে বেশ। তিনি এই কাজে সিদ্ধহস্ত। তাই সফল হয়েছেন। (Viral Video)

গুয়াংদং প্রদেশের হুইঝৌয়ের বাসিন্দা Qiao. ফেলে দেওয়া ধাতু পিটিয়ে , পুড়িয়ে পুনর্ব্যবহারযোগ্য করে তোলাই তাঁর কাজ। গত ২০ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন তিনি, যাতে গোটা শোধন প্রক্রিয়া তুলে ধরেন সকলের সামনে। লক্ষ লক্ষ মানুষ সেই ভিডিও দেখতে হুমড়ি খেয়ে পড়েন। ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ওই ভিডিও-য় দেখা গিয়েছে, প্রথমে প্লাস্টিকের মধ্য়ে জড়ো করে রাখা পরিত্যক্ত সিম কার্ডগুলিকে একটি রাসায়নিক ভর্তি পাত্রে ফেলে দেন। বেশ কয়েকটি ধাপ পেরিয়ে ঘোলাটে একটি তরল তৈরি করতে সফল হন তিনি। এর পর তাপ প্রয়োগ করে মুদ্রার মতো দেখতে, চকচকে হলুদ সোনা বানিয়ে ফেলেন। সেটির ওজন ছিল ১৯১. ৭২ গ্রাম।

সংবাদমাধ্যমে Qiao জানান, প্রায় দু'টন ওজনের আবর্জনা জড়ো করেছিলেন তিনি। সিম কার্ড ছাড়াও বৈদ্যুতিন সামগ্রীর টুকরোও ব্যবহার করেন। সিম কার্ডের মূল অংশে যে সোনার প্রলেপ থাকে, তা জানা ছিল তাঁর। একটি সিম কার্ডে ০.৯৯১ গ্রাম সোনা থাকে। অতি সামান্য হলেও ব্য়াঙ্কের এটিএম কার্ড থেকে অন্য ডিভাইসের চিপেও সোনা থাকে।

চিনের সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তারকায় পরিণত হয়েছেন Qiao. কেউ কেউ তাঁকে Alchemist বলছেন। চিনা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই ভিডিও সামনে আসার পর থেকেই সিম কার্ডের বিক্রি বেড়ে গিয়েছে বাজারে। অব্যবহৃত, পরিত্যক্ত সিম কার্ডও খুঁজে বের করছেন মানুষজন।

Qiao জানিয়েছেন, তিনি সোনা বের করার উপায় বাতলে দেননি। নিজের কাজ সকলের সামনে তুলে ধরেছেন মাত্র। এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনি সমস্যায় পড়তে হতে পারে বলেও জানান তিনি। তাঁর দাবি, Aqua Regia নামের একটি তরল মিশ্রণে সিম কার্ডগুলি ডুবিয়ে রাখেন তিনি, যা ঘন অ্যাসিডের ক্ষতিকারক মিশ্রণ।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget