এক্সপ্লোর

Viral Video: পিঠে বিশাল সাইজের ভারী পার্সেল, পা টলমল অবস্থায় সিঁড়ি দিয়ে উঠতে হল ডেলিভারি বয়কে, ভাইরাল ভিডিও

Viral News: ডেলিভারি বয় তাঁর পিঠে নিয়েছেন বেশ বড় আয়তনের একটা পার্সেল। দেখেই অনুমান করা যাচ্ছে, ওই পার্সেলের ওজন যথেষ্টই বেশি। আর এই ভারী জিনিস নিয়ে সিঁড়ি দিয়েই উপরে উঠতে হচ্ছে ওই ডেলিভারি বয়কে।

Viral Video: বেশিরভাগ ফ্ল্যাটেই দেখা যায় বৈষম্যের এক অদ্ভুত দৃশ্য। ফ্ল্যাটে যাঁরা পরিচারিকার কাজ করতে আসেন, কিংবা গ্যাসের ডেলিভারি দিতে আসেন, অন্য কোনও জিনিস ডেলিভারি দিতে আসেন- তাঁদেরকে লিফট ব্যবহার করতে দেওয়া হয় না। আর এই অদ্ভুত নিয়মের কারণে অনেক সময়েই প্রবল সমস্যায় পড়েন অনেকেই। ভীষণ ভারী জিনিস হাতে কিংবা কাঁধে করে বয়ে নিয়ে উঠতে হয় সেই সিঁড়ি বেয়েই। এই কাজ পরিশ্রমসাধ্য তো বটেই, যথেষ্ট বিপজ্জনকও। সিঁড়িতে বেসামাল হলে বড় বিপদ হতে পারে। বয়স্ক মানুষ থাকলে বিপদের মাত্রা বাড়তে পারে। কিন্তু সাধারণ পরিচারিকা কিংবা ডেলিভারি বয়দের অসুবিধা নিয়ে কেই বা আর মাথা ঘামান। আর তাই অনেক ফ্ল্যাট কিংবা আবাসনেই এই অদ্ভুত বৈষম্যের নিয়ম বজায় রয়েছে বহুদিন ধরেই। 

এক্স মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও 

সম্প্রতি এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিষেক নামের এক ইউজার এক্স মাধ্যমে শেয়ার করেছেন একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, এক ডেলিভারি বয় তাঁর পিঠে নিয়েছেন বেশ বড় আয়তনের একটা পার্সেল। দেখেই অনুমান করা যাচ্ছে, ওই পার্সেলের ওজন যথেষ্টই বেশি। আর এই ভারী জিনিস নিয়ে সিঁড়ি দিয়েই উপরে উঠতে হচ্ছে ওই ডেলিভারি বয়কে। পিঠে থাকা পার্সেলের ভারী ওজনে কার্যত বেসামাল অবস্থা তাঁর। একটু এদিক ওদিক হলেই পায়ের নিয়ন্ত্রণ হারাতে পারেন। আর তার ফলে ঘটে যেতে পারে মারাত্মক বিপদ। এক্স মাধ্যমে এই ভিডিও শেয়ার করে অভিষেক নামের ওই যুবক দাবি করেছেন, ফ্ল্যাটের সাততলায় ওই ডেলিভারি পৌঁছে দিতে যাচ্ছিলেন ডেলিভারি বয়। 

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন ওই আবাসনে থাকা বাসিন্দাদের উপর। বেশিরভাগ নেটিজেনই বলেছেন, 'একজন ডেলিভারি বয়ের প্রতি এ হেন আচরণ আক্ষরিক অর্থেই অমানবিক।' কেউ বা জিজ্ঞেস করেছেন, যদি ওই ডেলিভারি বয়ের কোনও অঘটন ঘটত, তার দায় কে নিত? অনেকে আবার সমস্ত বহুতলে ডেলিভারি বয়দের জন্য অবিলম্বে লিফট ব্যবহারের নির্দেশ প্রশাসনের তরফে জারি করা হোক, এমন প্রস্তাবও দিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget