এক্সপ্লোর

Viral News: স্কুলের মেঝেতে শুয়ে শিক্ষিকা, হাওয়া দিচ্ছে খুদে পড়ুয়ারা! 'শিক্ষাব্যবস্থা' নিয়ে উঠল প্রশ্ন!

Viral Video: এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। উত্তরপ্রদেশের আলিগড়ের একটি সরকারি স্কুলের ঘটনা।

উত্তরপ্রদেশ: সরকারি স্কুলের মধ্যে মেঝেতে শুয়ে রয়েছেন শিক্ষিকা, তাঁকে ঘিরে রয়েছে স্কুলের খুদে পড়ুয়ারা। শুধু তাই নয়, শিক্ষিকাকে হাওয়া করেছে তারা। এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সরকারি স্কুলের 'শিক্ষাব্যবস্থা' নিয়েও উঠছে প্রশ্ন। 

সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। উত্তরপ্রদেশের আলিগড়ের একটি সরকারি স্কুলের ঘটনা। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ্যে এসেছে। এমনকী, সরকারি স্কুলে শিক্ষার মান নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এই ভাইরাল ভিডিওটি নিয়ে বলা হয়, “শিক্ষকরা নিজেরাই যদি এমন আচরণ করেন, তাহলে মানসম্পন্ন শিক্ষা কীভাবে আশা করা যায়? একজন মহিলা শিক্ষিকা ক্যামেরায় ধরা পড়ে গিয়েছেন যে তিনি স্কুলে গিয়ে আদতে কী করেন। নিষ্পাপ বাচ্চাদের দিয়ে পাখা দিয়ে হাওয়া করাচ্ছেন। এ কী স্কুল?" 

ভাইরাল ভিডিওতে এও দেখা যায়, এক এক জন পালা করে করে ওই শিক্ষিকাকে হাওয়া করে যাচ্ছে। যা দেখে রীতিমতো ক্ষুদ্ধ সকলেই। অনেকেই বলেছেন এই যদি স্কুলের অবস্থা হয় তাহলে কী শিখবে বাচ্চারা! অনেক নেটিজেনদের বক্তব্য, 'সরকার শিক্ষক-শিক্ষিকাদের এত এত টাকা দিচ্ছে। অথচ স্কুলে গিয়ে এসব করছেন'। 

এদিকে এই ভাইরাল ভিডিও নিয়ে অসন্তোষ দেখা দিতেই নড়েচড়ে বসেছেন প্রশাসন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাকেশ সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে ওই শিক্ষক অসুস্থ হয়ে চেয়ার থেকে পড়ে গিয়েছিলেন। সেই সময় খুদে পড়ুয়ারা তাঁকে হাওয়া করতে থাকে কারণ ওই সময় তার জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল। 

আরও পড়ুন, চুরি করতে এসে মাথায় হাত! রেগেমেগে গৃহস্থকেই টাকা দিয়ে গেল চোর

তিনি এও বলেন, ভিডিওটিতে যেভাবে দেখা যাচ্ছে এর নেপথ্যের ঘটনাটি আলাদা। সোই শিক্ষিকা আচমকাই চেয়ার থেকে পড়ে যান। প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হওয়ায় শিশুরা তাঁকে হাওয়া করতে থাকে।' ঘটনার পর শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অনেক রিপোর্টে জানা গেছে। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget