এক্সপ্লোর

Viral Video: 'ঠাকুর হু ম্যায়', মহিলা ব্যাঙ্ক কর্মীর আস্ফালন ! আপত্তিকর শব্দ ব্যবহার করে গ্রাহকের সঙ্গে চরম দুর্ব্যবহার

Viral Video: ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত মহিলার পাশে থাকা আরও দুই মহিলা তাঁকে থামাতে উদ্যত হয়েছেন। কিন্তু লাভ হয়নি কিছুই। ক্রমশ তেড়ে যাচ্ছিলেন অভিযুক্ত মহিলা ব্যাঙ্ক কর্মী।

Viral Video: ব্যাঙ্কের কর্মীদের প্রধান কাজ গ্রাহককে পরিষেবা দেওয়া। একথা ঠিকই যে কোনও গ্রাহক যদি ব্যাঙ্ক কর্মীর সঙ্গে অভব্য আচরণ করেন, তাহলে অতি অবশ্যই সেই গ্রাহককে উপযুক্ত জবাব দেওয়া উচিত। কিন্তু সম্প্রতি একটি বেসরকারি ব্যাঙ্কের এক মহিলা কর্মী যে আচরণ একজন গ্রাহকের সঙ্গে করেছেন, তা জানার পর থেকে হতবাক সকলেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যা দেখে ক্ষুব্ধ নেটিজেনদের একটা বড় অংশ। বেশিরভাগ নেটিজেনই একবাক্যে বলছেন, এমন আচরণ করা একেবারেই ঠিক নয়। 

কী ঘটেছে 

উত্তরপ্রদেশের কানপুরের এইচডিএফসি ব্যাঙ্কের একটি শাখায় এক মহিলা কর্মী তীব্র বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন এক গ্রাহকের সঙ্গে। এক্স মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে ওই মহিলা ব্যাঙ্ক কর্মীকে বলতে শোনা গিয়েছে, 'আমি ঠাকুর'। এক্ষেত্রে 'ঠাকুর' অর্থে মহিলা নিজের জাতের কথাই বলেছেন। বলা ভাল, একজন গ্রাহকের সামনে নিজের 'জাত্যাভিমান' হাজির করেছেন। এখানেই শেষ নয়। গ্রাহকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ওই মহিলা ব্যাঙ্ক কর্মীর। আর সেখানেই ওই গ্রাহকের উদ্দেশ্যে আপত্তিকর শব্দ ব্যবহার করেন ব্যাঙ্কের ওই মহিলা কর্মী। 

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হয়েছে মহিলা ব্যাঙ্ক কর্মীর নাম আস্থা সিং। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অশ্লীল-আপত্তিকর শব্দবন্ধ ব্যবহার করে এক গ্রাহকের সঙ্গে কথা বলেছেন তিনি। নিজেকে 'উঁচু' জাতের সদস্য বলে দাবি করে, ওই গ্রাহকের সঙ্গে নিজের একটা 'ফারাক' বোঝাতে চেয়েছেন তিনি। ভাইরাল ভিডিওতে এও দেখা গিয়েছে নিজের চেয়ার ছেড়ে বেশ উত্তেজিত ভাবে উঠে দাঁড়িয়েছেন ব্যাঙ্কের ওই মহিলা কর্মী। চিৎকার করে কথা বলতে শোনা গিয়েছে মহিলাকে। তাঁর সামনে থাকা এক পুরুষ গ্রাহকের কাছে ছিল একটি ল্যাপটপ। সেই দিকে নির্দেশ করে বেশ উত্তেজিত ভাবে কথা বলতে দেখা গিয়েছে ব্যাঙ্কের ওই মহিলা কর্মীকে। 

এক্স মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও 

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত মহিলার পাশে থাকা আরও দুই মহিলা তাঁকে থামাতে উদ্যত হয়েছেন। কিন্তু লাভ হয়নি কিছুই। ক্রমশ তেড়ে যাচ্ছিলেন অভিযুক্ত মহিলা ব্যাঙ্ক কর্মী। সঙ্গে চলছিল চিৎকার, আস্ফালন, আপত্তিকর শব্দ ব্যবহার করে ঝগড়া। এর মাঝেই মহিলাকে বলতে শোনা যায়, 'ঠাকুর হু ম্যায়'। এই ঘটনায় এইচডিএফসি ব্যাঙ্কের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। পুলিশেও কোনও অভিযোগ দায়ের হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget