এক্সপ্লোর

Viral News : চলছে বিয়ের অনুষ্ঠান, পিছন ফিরে লুডোর দান বরের ; সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি ; কী লিখলেন ব্যবহারকারীরা ?

Social Media Viral Image: নজর কেড়েছে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের। সেই ছবি ঘিরে নানা প্রতিক্রিয়ার ভিড় জমেছে ওয়ালে।

কলকাতা : চলছে বিয়ের মরশুম। সোশাল মিডিয়া নিত্যদিন ভরে উঠছে ব্যবহারকারীদের বিয়েবাড়ির ছবিতে। শীতের আমেজে আরও বাহারি হয়ে উঠছে বিয়েবাড়িগুলো। সামাজিক মাধ্যমে ঢুকলেই এখন নিত্যনতুন ছবির ভিড়। তবে, এই আবহে ভাইরাল হয়েছে একটি ছবি। যা নজর কেড়েছে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের। সেই ছবি ঘিরে নানা প্রতিক্রিয়ার ভিড় জমেছে ওয়ালে।

কিন্তু, কী এমন আছে সেই ছবিতে ?

ভাইরাল ছবিতে দেখা গেছে বরের বেশে এক যুবককে, অর্থাৎ বরকে। বিয়ের অনুষ্ঠান চলাকালীনই পিছন ফিরে বন্ধুদের সঙ্গে খুব সিরিয়াসলি লুডো খেলছেন তিনি। এই ছবি শেয়ার করেছেন এক এক্স (পূর্বতন ট্যুইটার) ব্যবহারকারী। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। বরের পিছনে রয়েছে তাঁর দুই বন্ধু। যাঁরা মনেপ্রাণে অনলাইনে লুডো খেলায় মত্ত তাঁর সঙ্গে। ছবিতে এক ফটোগ্রাফার এবং এক পুরোহিতকেও দেখা যাচ্ছে। শেষ আপডেট অনুযায়ী, ৪ লক্ষ ৬৫ হাজার ভিউ হয়েছে ছবিটিতে। এর মধ্যে অধিকাংশই ছবিটিতে মজা পেয়েছেন। কেউ কেউ অবশ্য সমালোচনাও করেছেন।

ছবির ক্যাপশনে লেখা, "Bro has his own priorities"। ছবিটি ভাইরাল হতেই নানা প্রতিক্রিয়া দেখা যায়। এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, "এটি একটি বাঙালি বিয়ে এবং সততই তাঁকে দোষারোপ করা যায় না। কারণ, বেশ কিছুক্ষণ তা চলতে পারে।" অপর একজন লিখেছেন, "ভেবে দেখুন,  কোনও একদিন সন্তানদের এই ঘটনা বলবেন!" তৃতীয় একজন মন্তব্য করেছেন, "জীবনে অগ্রাধিকার কী তা উনি বেছে নিয়েছেন। সেজন্য ওঁকে অনেক ভালবাসা।" 

কেউ কেউ আবার বিয়ের শুভ অনুষ্ঠান চলাকালীন একাজ করাই এর তীব্র সমালোচনা করেছেন। গুরুত্বপূর্ণ দিনে এরকম তুচ্ছ বিষয়ে কেন জড়িয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, "যদি আমি কনে হতাম, তাহলে আমি দৌড়ে পালাতম।" অপর একজন লিখেছেন, "সত্যি ! ঐতিহ্যকে সম্মান জানাই। এরকম জিনিস করার জায়গা ও সময় দুই-ই আছে।" গত মাসেই ভারতে বিয়ের মরশুম শুরু হয়েছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত তা চলবে বলে আশা করা হচ্ছে। Confederation of All India Traders-এর একটা সমীক্ষা অনুযায়ী, গত বছর ৪৮ লক্ষ বিয়েবাড়ি থেকে ৬ লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget