এক্সপ্লোর

Viral News: 'পিৎজা'-র গাণিতিক 'ব্যাখ্যা', ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Pizza Formula: পিৎজা খেতে ভালোবাসেন? পুরু করে চিজ বা 'পেরি পেরি' মশলা ঠাসা পিৎজা? জিভে জল আনা এই ইতালীয় খাবারের ভক্ত নেহাত কম নয়। কিন্তু নামটি তার পিৎজা কেন়, সেই ব্যাখ্যা জানা আছে? নাহ ইতিহাস নয়, এই ধাঁধার পিছনে রয়েছে গণিত।

কলকাতা: পিৎজা (pizza) খেতে ভালোবাসেন? পুরু করে চিজ বা 'পেরি পেরি' মশলা ঠাসা পিৎজা? জিভে জল আনা এই ইতালীয় খাবারের ভক্ত নেহাত কম নয়। কিন্তু নামটি তার পিৎজা কেন়, সেই ব্যাখ্যা জানা আছে? নাহ ইতিহাস নয়, এই ধাঁধার নেপথ্যে রয়েছে গণিত (mathematics)।  সোজা করে বললে, অঙ্কের ফর্মুলা (formula) দিয়ে 'পিৎজা' নামটি ব্যাখ্যা করা যায়। কী ভাবে? গল্পটা তা হলে খোলসা করা যাক।

পিৎজার গাণিতিক ব্যাখ্যা

বিভিন্ন আকারের বস্তুর আয়তন বের করতে জ্যামিতির বিভিন্ন ফর্মুলা রয়েছে। এর মধ্যে সিলিন্ডারের আয়তনের যে ফর্মুলা রয়েছে, তা হল 'πr2h'যেখানে 'π'-র অর্থ 'পাই' যা কিনা একটি ধ্রুবক। 'r'মানে সিলিন্ডারের নিচে যে গোলাকৃতি অংশ রয়েছে তার রেডিয়াস বা ব্যাসার্ধ। ' h'-র অর্থ সিলিন্ডারের উচ্চতা। এই ফর্মুলা দিয়েই পিৎজা নামের ব্যাখ্যা বের করেছে সোশ্যাল মিডিয়া। শুধু খানিকটা রদবদল করা হয়েছে। ধরা যাক, পিৎজার ক্ষেত্রে তার ব্যাসার্ধের পরিমাপ 'z',পুরুত্বের পরিমাপ 'a'। এবার এই দুটিকে সিলিন্ডারের আয়তনের যে আসল ফর্মুলা তার 'r'এবং h'-র জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। তা হলে এক্ষেত্রে ফর্মুলাটি দাঁড়ায়, π(piবা পাই) z2(zz)a(আ)। এবার এই তিনটেকে জুড়ে নিন। কী দাঁড়ায়? 'পাইজা'(pi-zz-a)। একটু সহজ করে নিলে 'পিজা'।

বিরুদ্ধ মত সোশ্যাল মিডিয়ায়

নিপাতনে সিদ্ধ মনে হচ্ছে তো? সোশ্যাল মিডিয়ার বড় অংশ ঠিক এই অভিযোগই করেছেন। সিলিন্ডারের আয়তনের ফর্মুলায় যেটি উচ্চতা, সেটির জায়গায় পিৎজার পুরুত্বকে কী করে ব্যবহার করা হয়, সেই নিয়ে ক্ষোভ রয়েছে অনেকের। গাণিতিক নিয়ম মানলে, দুটো তো এক নয়। কিন্তু বেশিরভাগ অবশ্য এত কিছু নিয়মকানুনের পরোয়া করছেন না। পছন্দের খাবারের যে এরকম একটা গাণিতিক ব্যাখ্যা থাকতে পারে ভেবেই আহ্লাদে আটখানা তাঁরা। ফল? ভাইরাল নয়া ফর্মুলা। 
তবে এই 'ব্যাখ্যা' নতুন নয়। ২০২১-র ডিসেম্বরেই এই মর্মে একটি মজার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তখন হইচই না হলেও ভিডিওটি হালেই ফের পোস্ট হয় টুইটারে। তার পর থেকে ভাইরাল সেটি। কাতারে কাতারে রিটুইট, কমেন্টে ভরে গিয়েছে তার থ্রেড। বেশিরভাগই খাবারের গাণিতিক ব্যাখ্যা পেয়ে চমৎকৃত। 
ইতালি লিওনার্দো দ্য ভিঞ্চিরও দেশ কিনা।  

আরও পড়ুন:ভাঙনের কবলে প্রাথমিক বিদ্যালয়, হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ বিচারপতির

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget