এক্সপ্লোর

Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

Women Avoid Fathers's Funeral: হরিয়ানার সোনীপত থেকে এই ঘটনা সামনে এসেছে। বাবার মৃত্যুতে তিন মেয়ের কেউ এলেন না।

নয়াদিল্লি: নিজের সবটুকু দিয়ে পড়াশোনা শিখিয়েছিলেন তিন মেয়েকে। তিন মেয়েকেই নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক বাবা। শুধু তাই নয়, মৃত্যুর পর মেয়েদের একজনকেও দেখা গেল না তাঁর শেষকৃত্যে। ভিডিও কলে বাবার শেষকৃত্য দেখলেন তাঁরা। ৫১০০ টাকা দিয়ে কোনও রকমে দায় সারলেন। (Women Avoid Fathers's Funeral)

হরিয়ানার সোনীপত থেকে এই ঘটনা সামনে এসেছে। আদতে মুম্বইয়ের বাসিন্দা শিবচরণ রামরত্ন গুপ্ত। একসময় জামাকাপড়ের ব্যবসা ছিল। গত দু’বছর ধরে ছিলেন বৃদ্ধাশ্রমেে। স্ত্রী মীনাও তাঁর সঙ্গে বৃদ্ধাশ্রমে থাকতেন। কয়েক বছর আগে মারা যান মীনা দেবী। এবার বৃদ্ধাশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিবচরণও। (Viral News)

আরও পড়ুন: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…

দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার রাত ৩টে বেজে ৩০ মিনিটে মারা যান শিবচরণ। বৃদ্ধাশ্রমের তরফে তিন মেয়েকে সেই খবর জানানোও হয়। কিন্তু তিনজনের কেউই সোনীপত পৌঁছতে পারেননি। তাঁদের একজন ছিলেন নেপালে, দ্বিতীয়জন উত্তরপ্রদেশে এবং তৃতীয় জন মুম্বইয়ে। শেষ পর্যন্ত ভিডিও কলে বাবার শেষকৃত্যে যোগ দেন তাঁরা। শেষকৃত্য সম্পন্ন হয় বৃদ্ধাশ্রমের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের হাতেই। 

বৃদ্ধাশ্রমের অ্যাডমিনিস্ট্রেটর আনন্দ কুমার জানিয়েছেন, ফোনে মেয়েদের সঙ্গে কথা বলতেন শিবচরণ। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে ফোন আসাও প্রায় বন্ধ হয়ে যায়। বাবার শারীরিক অবস্থা ভাল নয় বলে দিন ২০ আগেই জানানো হয়েছিল তিন মেয়েকে। কিন্তু কেউ দেখতে আসেননি। শিবচরণের মৃত্যুর পরও খবর দেওয়া হয়েছিল। কিন্তু তিন মেয়েই জানান, তাঁদের কাছে ‘সময় নেই’।

আরও পড়ুন: মায়ানমারের সঙ্গে ভূখণ্ড অদলবদলের ভাবনা, বদলে যাবে আন্তর্জাতিক সীমান্তের রূপরেখা? মণিপুরে অশান্তির আশঙ্কা

শেষ পর্যন্ত শেষকৃত্যের সময় ভিডিও কলে যোগ দেন তিন মেয়ে। নেপালে শিক্ষিকা হিসেবে কর্মরত এক মেয়ে অনলাইন ৫১০০ টাকা পাঠান। ঠিক ভাবে বাবার শেষকৃত্য সম্পন্ন করতে আবেদন জানান তিনি। বাবার শেষকৃত্যের ভিডিও চেয়ে পাঠান শিবচরণের মেয়েরা। বৃদ্ধাশ্রমে কর্তৃপক্ষের দাবি, শেষকৃত্য চলাকালীন এক মেয়ে প্রশ্ন করেন, “আর কত ক্ষণ চলবে? স্নান-খাওয়া বাকি আছে আমাদের।”

বৃদ্ধাশ্রমে কর্তৃপক্ষের দাবি, তিন মেয়েকেই শিক্ষিত করেছিলেন শিবচরণ। শিক্ষিকা হয়েছেন দুই মেয়ে। মেয়েদের নিয়ে গর্ব বোধ করতেন তিনি। বাবার চিতাভস্ম রেখে দিতে প্রথমে আবেদন জানিয়েছিলেন তিন মেয়েই। পরে ফোন করে জানান, সোনীপত যাওয়ার সময় নেই তাঁদের। তাই বৃদ্ধাশ্রমে কর্তৃপক্ষই যেন গঙ্গায় ভাসিয়ে দেন।

আগে থেকে অঙ্গদানে স্বীকৃত ছিলেন শিবচরণ। সেই মতোই চক্ষুদানের প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে শেষবেলায় মেয়েদের কাউকে পাশে পাননি তিনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget