এক্সপ্লোর

Zomato: জোমাটোতে অর্ডার দিলে মিলছে 'গার্লফ্রেন্ড'ও ? ৪ হাজারেরও বেশি মানুষ কী খুঁজেছে জানেন ?

Zomato Order: ২০২৪-এ জোমাটোর সার্চ ট্রেন্ড দেখে অবাক হয়ে যাবেন আপনিও। এই ফুড ডেলিভারি অ্যাপের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে এই প্ল্যাটফর্মে ৪ হাজারেরও বেশি মানুষ 'গার্লফ্রেন্ড' খুঁজেছেন।

Zomato Order: বর্ষবরণের রাতে আপামর দেশের মানুষ উৎসবের মেজাজে ছিল। বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপ থেকে নানারকম অর্ডার করেছেন তারা। বাড়ি থেকে দূরে আছেন যে অবিবাহিতরা, তারা এই সমস্ত প্ল্যাটফর্মে ভাল খাবার অর্ডার করেছেন। তবে ২০২৪-এ জোমাটোর (Zomato Order) সার্চ ট্রেন্ড দেখে অবাক হয়ে যাবেন আপনিও। এই ফুড ডেলিভারি অ্যাপের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে এই প্ল্যাটফর্মে ৪ হাজারেরও বেশি মানুষ 'গার্লফ্রেন্ড' খুঁজেছেন, এমনকী বেশ কয়েকজন 'দুলহন'ও খুঁজেছেন।

এছাড়াও ৪০ জন জোমাটোতে 'বউ'ও খুঁজেছেন, জানা গিয়েছে তথ্যে। তবে এই তথ্যগুলি অসংগঠিত বলেই অনেকে মনে করছেন। এই সার্চ পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়নি। বুধবার এই কুইক কমার্স প্ল্যাটফর্ম এই তথ্য প্রকাশ করেছে। এই তথ্যে দেখা যাচ্ছে ২০২৪ সালে যা যা অর্ডার করা হয়েছে সেই সংখ্যার ভিত্তিতে দিল্লি এনসিআর ছাপিয়ে গিয়েছে পঞ্জাব, উত্তরপ্রদেশ ও রাজস্থানকে। দিল্লিতে যেখানে ১২.৪ কোটি অর্ডার এসেছে, সেখানে অন্য রাজ্যগুলিতে ১০ কোটি অর্ডার এসেছে। জোমাটো এও জানিয়েছে যে মুম্বইয়ের থেকে ৩০ লক্ষ বেশি অর্ডার এসেছে বেঙ্গালুরু থেকে। ১২ মে এই প্ল্যাটফর্মে সবথেকে বেশি অর্ডার এসেছে ৩৪.৮ লক্ষ এবং ২৯ জানুয়ারি সবথেকে কম অর্ডার এসেছে ১৬.৮ লক্ষ।

তবে জোমাটোতে এই গার্লফ্রেন্ড খোঁজার পোস্টে এক্স হ্যান্ডলে মুস্তাফা খুন্দমিরি কমেন্ট করেন, 'মানুষকে যত বোকা দেখানোর চেষ্টা করা হচ্ছে মানুষ তত বোকা নয়।' তিনি এক্স হ্যান্ডলে একটি স্ক্রিনশট শেয়ার করেন যেখানে দুটি রেস্তোরাঁর নাম লেখা আছে, এই দুই রেস্তোরাঁর একটির নাম গার্লফ্রেন্ড ফুডকোর্ট যা হায়দরাবাদের আমীরপাতে রয়েছে এবং অন্যটির নাম গার্লফ্রেন্ড আরাবিয়ান মান্ডি রেস্টুরেন্ট, এটিও হায়দরাবাদে রয়েছে। এই ঘটনায় এক্স হ্যান্ডলে আরও অনেকে নানাবিধ মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'এটি কেবলমাত্র ভারতেই সম্ভব।' আবার একজন লেখেন, 'জোমাটো এরপরে ম্যাট্রিমনির দিকেও চলে যেতে পারে। কুইক ম্যাচ ওয়েডিং হবে এবার'।

ব্লিঙ্কইট, ইন্সটামার্ট, সুইগি ইত্যাদি প্ল্যাটফর্মের তথ্য থেকে জানা গিয়েছে, বর্ষবরণের রাতে অনলাইন পণ্য সরবরাহ সংস্থাগুলির অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি বিকিয়েছে আঙুর। হু হু করে বিক্রি হয়েছে কন্ডোম, এমনকি হ্যান্ডকাফ বা হাতকড়াও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Viral News: ৭৫ হাজার টাকার বাজি ধরে অঢেল মদ্যপান, মর্মান্তিক মৃত্যু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget