হোমফটো গ্যালারিখুঁটিনাটিBSNL Budget Plan : BSNL নিয়ে এল ২০০ টাকার কমে ৩০০ মিনিট কলিং, ৫জিবি ডেটা, আরও সুবিধা
BSNL Budget Plan : BSNL নিয়ে এল ২০০ টাকার কমে ৩০০ মিনিট কলিং, ৫জিবি ডেটা, আরও সুবিধা
BSNL Budget Plan : BSNL নিয়ে এল ২০০ টাকার কমে ৩০০ মিনিট কলিং, ৫জিবি ডেটা, আরও সুবিধা
Written By : ABP Ananda | Updated at : 25 Apr 2026 11:33 PM (IST)
BSNL বাজেট প্ল্যানের বিষয়ে জানেন ?
1/8
আপনিও যদি কম দামে বেশি সুবিধা পেতে চান, তাহলে দেখতে পারেন BSNL-এর এই দারুণ প্ল্যান। এখানে ২০০ টাকার কমে আপনি পাবেন ডেটার সঙ্গে দীর্ঘ সময় কলিং সুবিধা। তবে এই এই প্যাকে যেসব গ্রাহকদের বেশি ডেটার বা টক টাইমের প্রয়োজন হয়, এটা তাদের জন্য নয়।
2/8
এই প্ল্যান নিলে আপনি ৩৫ দিনের ভ্যালিডিটি পাবেন। ১৯৭ টাকায় এই প্ল্যানের পরিষেবা উপভোগ করতে পারবেন। মাত্র ২০০ টাকার মধ্যে আপনি পাবেন ৩০০ মিনিটের কলিং, ৫জিবি ডেটা ও ১০০ টা এসএমএস। বাজেট প্ল্যানের কথা ভাবলে এই রিচার্জ আপনাদের জন্য কাজে লাগবে।
3/8
অন্যদের মতো এটি ২৮ দিনের ভ্য়ালিডিটি দেয় না। এক মাসের বেশি ভ্যালিডিটি থাকায় এই অনেক সাধারণ গ্রাহকদের পছন্দের প্ল্যান হতে পারে। প্রবীণ নাগরিকদের একাংশের জন্য এই মোবাইল ট্য়ারিফ দারুণ কাজের হতে পারে। আপনি সাধ্যের মধ্য়ে পাওয়ায় একে বাজেট প্ল্যান হিসাবে তুলে ধরেছে BSNL।
4/8
তবে শুধু ৩০০ মিনিট কলিংয়ের সুবিধা নয়, এর সঙ্গে থাকছে ৫ জিবি ডেটার সুবিধা। এই প্ল্যান নিয়ে সহজেই আপনি চ্য়াটিং করতে পারবেন। এর পাশাপাশি সোশ্য়াল মিডিয়ায় অ্যাক্টিভও থাকতে পারবেন এই প্ল্যানে। বেশি সুবিধা না পেলেও সাধারণ ব্রাউজিংয়ের জন্য এই প্ল্যান কাজ দেয়।
5/8
এক কথায় বলতে গেলে-ছোট শহর, গ্রামীণ এলাকার গ্রাহকদের কথা মাথায় রেখেই এই রিচার্জ প্ল্যান এনেছে BSNL। গ্রাহকদের কাছে এটি কোম্পানির প্রাইমারি বাজেট প্ল্যান হিসাবে তুলে ধরা হচ্ছে।
6/8
এখন দেখতে গেলে BSNL বর্তমানে সারা দেশে সব গ্রাহকদের 4G পরিষেবা দিচ্ছে৷ দেশে 100,000 টাওয়ারের মধ্যে প্রায় 75,000টি ইনস্টল করা হয়েছে। প্রায় 60,000 এর কাছাকাছি টাওয়ার জুনের মধ্যে বসে যাবে বলে আশা করছে টেলিকম মন্ত্রক।
7/8
ভারতের এই টেলিকম কোম্পানর অতীত বলছে, আগে এই রাষ্ট্রায়ত্ত কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল অনেক কোম্পানি। BSNL-এর বেসরকারিকরণ নিয়ে অনেকের মনেই আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সেই নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সংসদে কোম্পানির প্রাইভেটাইজেশন নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
8/8
দীর্ঘদিনের এই জল্পনায় এবার ইতি টানলেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। লোকসভায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, BSNL-কে বেসরকারিকরণ করার কোনও প্রশ্নই ওঠে না। এই সংস্থা দেশের মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই কাজ করবে।