এক্সপ্লোর

UPI Fee Update: 'UPI চার্জ'-এর প্রস্তাবে ক্ষতি হবে সাধারণ মানুষেরই ! কীভাবে জানেন ? জানাচ্ছেন বিশেষজ্ঞরা

UPI Charges Explained: গ্রাহকদের থেকে কোনও প্রকার অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না। কিন্তু ২০০০-এর বেশি লেনদেনের ক্ষেত্রে কী হবে? সে ক্ষেত্রে কি মাশুল দিতে হবে গ্রাহকদের ? বাড়ছে ধোঁয়াশা।

UPI Charges Explained: গ্রাহকদের থেকে কোনও প্রকার অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না। কিন্তু ২০০০-এর বেশি লেনদেনের ক্ষেত্রে কী হবে? সে ক্ষেত্রে কি মাশুল দিতে হবে গ্রাহকদের ? বাড়ছে ধোঁয়াশা।

UPI দিয়ে দু’হাজার টাকা পর্যন্ত আর্থিক লেনদেনে কাটা হবে অর্থ ?

1/10
কলকাতা: বর্তমান দিনে মানুষ ক্যাশ টাকার পরিবর্তে কথায় কথায় UPI পেমেন্ট করেন। অনেক সুবিধাও হয়। কিন্তু এবার এই পেমেন্ট সিস্টেম নিয়ে নতুন ফরমান জারি করল কেন্দ্র সরকার। ইউপিআই দিয়ে দু’হাজার টাকা পর্যন্ত আর্থিক লেনদেনে কাটা হবে না কোনও অতিরিক্ত টাকা। একটি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। কেন্দ্রের স্পষ্ট নির্দেশ, গ্রাহকদের থেকে কোনও প্রকার মাশুল নেওয়া যাবে না। কিন্তু এই সিদ্ধান্তে কারা সমস্যায় পড়বেন ? সাধারণ মানুষের কী ক্ষতি হবে ? মুখ খুললেন বিশেষজ্ঞরা।

2/10
২ হাজার টাকা পর্যন্ত UPI লেনদেনে কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ চার্জ নয়, বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ব্যাঙ্ক বা সিস্টেম প্রদানকারী, ২০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে অর্থ প্রদানকারী বা গ্রহীতার ওপর কোনও চার্জ নিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে সরকার।

3/10
ব্যক্তির কাছ থেকে ব্যক্তির UPI লেনদেন সম্পূর্ণ ফ্রি। পেমেন্ট গ্রহণকারী মার্চেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে MDR। সরকারের তথ্য অনুযায়ী, ৯৬ শতাংশ UPI লেনদেন হয় শূন্য থেকে ২০০০ টাকা পর্যন্ত। ২০০০ টাকার ওপরে UPI লেনদেন হয় মাত্র ৪ শতাংশ। তবে বিজ্ঞপ্তিতে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট অথবা MDR নির্দিষ্ট করা হয়নি।

4/10
সরকারের এই সিদ্ধান্তে সিটিআই (Chamber of Trade and Industry) চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল বলেছেন যে, ২,০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টের জন্যও কোনও অতিরিক্ত ফি থাকা উচিত নয়। সিটিআই এর বিরোধিতা করছে। অন্যদিকে বাজার বিশেষজ্ঞরাও এর সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেছেন।

5/10
ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও মঞ্চের যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত জানান, ''ক্যাশ টাকার ট্রান্সেকশন কমছে দিন দিন। এই রকম অবস্থায় যখন সরকার থেকে একটা চাপ দেওয়া হচ্ছে, আগামীদিনে পুরোটাই ডিজিটাইস করার যে মূল উদ্দেশ্য ছিল, বলা হচ্ছে গ্রাহকদের UPI-তে কোনও আলাদা চার্জ দিতে হবেনা। এটা শুধু মার্চেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য। ২০০০ টাকায় আমি কিছু একটা কিনলাম, মার্চেন্টদের যদি তার উপর চার্জ দিতে হয়, ধরুন ১%, মানে ২০ টাকা যদি দিতে হয়, তবে তার ২০ টাকা লস। সে নিশ্চই সেই লসটা নিজের ঘাড়ে রাখবে না। কাস্টমারদের কাছেই পাঠিয়ে দেবে। ফলে, পরোক্ষ ভাবে এই চার্জ আমাদের, অর্থাৎ সাধারণ মানুষের উপর লাগু হবে।

6/10
অর্থাৎ, অতিরিক্ত চার্জের জন্য জিনিসের দাম বাড়িয়ে দেবে। যে টাকা তাদের সরকারকে দিতে হচ্ছে, সেই টাকা তুলতে দাম বাড়াতে হবে জিনিসের। ফলে সাধারণ মানুষকেই গুনতে হবে সেই টাকা।
অর্থাৎ, অতিরিক্ত চার্জের জন্য জিনিসের দাম বাড়িয়ে দেবে। যে টাকা তাদের সরকারকে দিতে হচ্ছে, সেই টাকা তুলতে দাম বাড়াতে হবে জিনিসের। ফলে সাধারণ মানুষকেই গুনতে হবে সেই টাকা।
7/10
AIBOC-এর সভাপতি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, ''আগে যে UPI ট্রান্সেকশন ছিল, বর্তমান দিনে তার মাত্রা অনেক অনেক বেশি। এখনও পরিষ্কার নয় যে এই চার্জটা কতটা হতে পারে, কতটা মার্চেন্টের উপর আসবে। তাই দোকানে যদি কোনও কিছু কিনতে যাই, তবে দোকানদার বলতে পারে ক্যাশে কিনুন তবে কম হবে, আর UPI-তে কিনলে বেশি দিতে হবে। এটাই যদি হয়, তবে UPI  ট্রান্সেকশনটাকে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে যদি আমি আপনাকে টাকা পাঠালাম, আপনি আমায় টাকা পাঠালেন, এতে কোনও চার্জ নেই।

8/10
অন্যদিকে আবার, Chamber of Trade and Industry-এর চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল জানান, এই সিদ্ধান্ত মানুষকে আবার নগদ লেনদেনে ফিরে যেতে বাধ্য করবে, যা ডিজিটাল ইন্ডিয়ার জন্য একটি বড় বাধা। তিনি বলেন,
অন্যদিকে আবার, Chamber of Trade and Industry-এর চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল জানান, এই সিদ্ধান্ত মানুষকে আবার নগদ লেনদেনে ফিরে যেতে বাধ্য করবে, যা ডিজিটাল ইন্ডিয়ার জন্য একটি বড় বাধা। তিনি বলেন, "সরকার বলছে যে এই ফি গ্রাহকের কাছ থেকে নয়, বরং ব্যবসায়ীর কাছ থেকে আদায় করা হবে, কিন্তু বাস্তবতা হলো দোকানদার ঘুরপথে গ্রাহকের কাছ থেকে সেই একই ফি আদায় করবে।''
9/10
তিনি আরও বলেন, ''যদি দোকানদারকে ২০০০ টাকার পণ্যের ওপর ১% এমডিআর-ও দিতে হয়, তাহলে তার ২০ টাকার লোকসান হবে। সে হয় গ্রাহকের কাছে নগদ টাকা চাইবে, অথবা পণ্যের দাম বাড়িয়ে দেবে।
তিনি আরও বলেন, ''যদি দোকানদারকে ২০০০ টাকার পণ্যের ওপর ১% এমডিআর-ও দিতে হয়, তাহলে তার ২০ টাকার লোকসান হবে। সে হয় গ্রাহকের কাছে নগদ টাকা চাইবে, অথবা পণ্যের দাম বাড়িয়ে দেবে।"
10/10
সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল বলেছেন,
সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল বলেছেন, "সিটিআই দাবি জানাচ্ছে যে, ২০২০ সাল থেকে যেমনটা আছে, ইউপিআই এবং রুপে ডেবিট কার্ডগুলোকে সম্পূর্ণ এমডিআর-মুক্ত রাখা হোক। ব্যাংকগুলো যদি ব্যয় সংকটের সম্মুখীন হয়, তবে সরকারের উচিত ব্যবসায়ী ও গ্রাহকদের ওপর বোঝা না চাপিয়ে তাদের সরাসরি প্রণোদনা দেওয়া।"

আরও জানুন খুঁটিনাটি

Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

8th Pay Commission : ২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
Financial Mistakes: চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
Mutual Fund Tips : প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? বিশেষজ্ঞরা দিচ্ছে এই ৪ বিভাগে ইনভেস্টমেন্টের টিপস
প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? বিশেষজ্ঞরা দিচ্ছে এই ৪ বিভাগে ইনভেস্টমেন্টের টিপস
EPFO Correction Details : EPF অ্যাকাউন্টে নাম, জন্ম তারিখে ভুল আছে ? এই ৫ ধাপে অনলাইনে করুন ঠিক  
EPF অ্যাকাউন্টে নাম, জন্ম তারিখে ভুল আছে ? এই ৫ ধাপে অনলাইনে করুন ঠিক  
Advertisement
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget