এক রাতের তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। কোথাও ঘরে জল ঢুকে বিপত্তি। আবার পথে বেরিয়েও চরম ভোগান্তি। দুর্বিষহ পরিস্থিতি শহরবাসীর। কলকাতার নাগরিকদের আজ সারাদিন ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
5/10
মেয়রের বক্তব্য, এমন মেঘভাঙা বৃষ্টি তিনি আগে কখনও দেখেননি। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সকাল থেকেই পুরসভার কন্ট্রোল রুমে চলে যান মেয়র ফিরহাদ হাকিম। জায়গায় জায়গায় পাম্প বসিয়ে জল বের করার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুরসভা।
6/10
অন্যতম গুরুত্বপূর্ণ খবর যেটা, জলমগ্ন শহরে অভয়বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী নবান্নে কন্ট্রোলরুম খোলা হয়েছে বলে জানিয়েছেন। এবং ফোন নাম্বারও সোশ্যাল পোস্টে উল্লেখ করেছেন তিনি।
এমন তুমুল একটানা বৃষ্টি সাম্প্রতিক সময়ে দেখেনি শহর কলকাতা ও শহরতলি। ৫ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ৫ ঘণ্টার ব্যবধানে কখনও এত পরিমাণ বৃষ্টি নথিবদ্ধ হয়নি।
9/10
সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে, ৩৩২ মিলিমিটার। এরপর যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তপসিয়ায় ২৭৫ মিলিমিটার।
10/10
ভোর চারটে থেকে গঙ্গার সব লকগেট খোলা হয়েছে। কিন্তু দুপুর ১২টায় আবার লকগেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। ফলে ওই সময় ফের ভারী বৃষ্টি হলে জলযন্ত্রণা আরও বাড়বে।