এক্সপ্লোর

Srabanti joining BJP pics: মুখ্যমন্ত্রীকে সম্মান করি, কিন্তু রাজ্যের পরিবর্তন দরকার: শ্রাবন্তী

বিজেপিতে শ্রাবন্তী

1/7
যশ, হিরণ, পায়েলের পর বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আজ দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীর উপস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখালেন শ্রাবন্তী। ভোটের আগে গেরুয়া ও সবুজে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে টলিউড। এবার রাজনীতির আঙিনায় পা রাখলেন শ্রাবন্তীও।

2/7
আজ বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, ‘এতদিন সবাই আমাকে রূপোলি পর্দায় দেখেছেন। সবার ভালোবাসা পেয়ে আমি ঘরের মেয়ে হয়ে উঠেছি। আমারও দায়িত্ব রয়েছে মানুষদের জন্য কিছু কাজ করার। ভারতীয় জনতা পার্টি আমায় দলের সদস্য হওয়ার যোগ্য বলে মনে করেছেন, এতে আমি আপ্লুত।’

3/7
শ্রাবন্তী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কথায় আমি অনুপ্রাণিত। তিনি দেশের জন্য যা যা করছেন সেটা বলার জন্য আমি খুব ক্ষুদ্র। আমিও চাইছি তাঁর সঙ্গে থেকে দেশের জন্য কিছু করতে।’

4/7
পেশায় সৈনিক ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বাবা। অভিনেত্রী বলছেন, ‘বাবা সবসময় আমায় বলতেন, তোকে কেবল রাজ্যের জন্য না, দেশের জন্য কিছু করতে হবে। ছোটবেলায় বাবাকে দেখতাম আর্মির পোশাকে। সেটার আলাদা একটা তেজ ছিল। বাবার শিক্ষাতেই দেশকে সেবার শিক্ষা পেয়েছি।’  বাংলাকে সোনার বাংলা করার ডাকও শোনা যায় শ্রাবন্তীর মুখে।

5/7
অতীতে একাধিকবার তৃণমূলের মঞ্চে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। যদিও তিনি আজ বলেন, ‘দল সিদ্ধান্ত নেবে কার বিপরীতে আমি নির্বাচনে লড়ব বা আদৌ লড়ব কিনা। আর আমার মোহভঙ্গ হয়নি, রাজ্যের উন্নয়নের স্বার্থেই বিজেপিতে যোগ দিয়েছি।’  সেইসঙ্গে টলিউডের রাজনৈতির যোগের জল্পনাও উড়িয়েছেন শ্রাবন্তী।

6/7
এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘দিদিকে সবসময় সম্মান করি। কন্যাশ্রীর মঞ্চে আমার সঙ্গে আমার আরও সহকর্মীরা ছিলেন। কিন্তু বাংলার এখন পরিবর্তনের দরকার।’

7/7
শ্রাবন্তী আরও বলেন, ‘নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা রয়েছে। দলের সঙ্গে কথাবার্তা চলছে। দল যা সিদ্ধান্ত নেবে মেনে নেব। রূপোলি পর্দায় ক্লাস ১০-এ প্রথম নায়িকার ভূমিকায় অভিনয় করা সহজ ছিল না। আর এটা আমার নতুন যাত্রা। সাফল্যের জন্য সবার আশীর্বাদ চাই।’

আরও জানুন নির্বাচন ২০২৬

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম  | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget