কীভাবে কয়েকটা পিঁপড়ে দেখে বুঝতে পারবেন আপনার জীবনের ঠিক কি ঘটতে চলেছে
Written By : ABP Ananda | Updated at : 26 Nov 2022 02:17 PM (IST)
কীভাবে কয়েকটা পিঁপড়ে দেখে বুঝতে পারবেন আপনার জীবনের ঠিক কি ঘটতে চলেছে
1/7
পিঁপড়ে প্রত্যেকটি বাড়িতেই থাকে আর মাঝেমধ্যে এটির উৎপাত আমাদের কাছে অত্যন্ত বিরক্তি জনক হয়ে ওঠে। গরমকালে পিঁপড়ে কামড়ালে অস্বস্তি হয়, রান্নাঘরে খাবার-দাবারে প্রায়ই পিঁপড়ে দেখা দেয়, কিন্তু আপনি কি জানেন এর মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনে আগামীদিনে শুভ না অশুভ কি ঘটনা হতে পারে এমন ইঙ্গিত।
2/7
কিভাবে কয়েকটা পিঁপড়ে দেখে বুঝতে পারবেন আপনার জীবনের ঠিক কি ঘটতে চলেছে।
3/7
বাড়ির যেকোনো দিক থেকে যদি কালো পিঁপড়ে আপনার ঘরের মধ্যে প্রবেশ করে, সেটি যেকোনো আকারের কালো পিঁপড়ে হতে পারে, এমনটা যদি ঘটে তাহলে কিন্তু এটি আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত।
4/7
যদি দেখেন যে, আপনার রান্নাঘরে চাল ভর্তি পাত্র থেকে কালো পিঁপড়ে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে আছে তাহলে বুঝবেন এটিও আপনার জন্য অত্যন্ত শুভ।
5/7
লাল পিঁপড়ে দলকে যদি আপনি দেখেন মুখে করে ডিম নিয়ে আপনার ঘরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দেখেন, তাহলে বুঝতে হবে আপনার গৃহে শুভ বার্তা আসতে চলেছে।
6/7
তবে পুরোটাই বিশ্বাসের উপরে নির্ভর করতে হবে। এবিপি লাইভের তরফে কোনও রকম ভাবেই কুসংস্কারকে প্রচার করা হচ্ছে না।
7/7
বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।