এক্সপ্লোর

Pokémon Go: কয়েকশো প্রাণহানি, ৬২০০০ কোটির ক্ষয়ক্ষতি, পোকেমন ধরতে দৌড়ঝাঁপ মানুষের,বিপুল ঐশ্বর্যের মালিক হয়েছে সংস্থা…

Artifical Intelligence: পোকেমন ধরতে গিয়ে কী না করেছেন মানুষ। কিন্তু আসলে লাভবান হল কারা? ছবি: ফ্রিপিক, ফাইল চিত্র।

পোকেমন ধরতে গিয়ে কী না করেছেন মানুষ। কিন্তু আসলে লাভবান হল কারা? ছবি: ফ্রিপিক, ফাইল চিত্র।

1/10
গাড়ি-ঘোড়ার তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়তেন লোকজন। পোকেমন ধরার নেশা এতটাই গ্রাস করেছিল সকলকে। কিন্তু পোকেমন কি শুধুমাত্র কোনও গেম ছিল? মানুষজনকে দৌড়ঝাঁপ করানোর পিছনে কি অন্য উদ্দেশ্য় ছিল? এতদিন পর মিলল প্রশ্নের উত্তর।

2/10
কোটি কোটি কোটি মানুষ পোকেমন ধরার খেলায় মেতে উঠেছিলেন কয়েক বছর আগে। ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল বাস্তব। ২০১৬ সালে Pokémon Go গেমটির যাত্রা শুরু। প্রথম দু’মাসেই প্রায় ৫০ কোটি মানুষ ফোনে সেটি ইনস্টল করে নেন।

3/10
কিন্তু যে খেলার নেশায় মেতেছিলেন বিপুল সংখ্যক মানুষ, সেটিকে নির্ভর করে গড়ে উঠেছে ৩.৫  বিলিয়ন ডলারের সাম্রাজ্য, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩২ হাজার ৯১৯ কোটি টাকা। বেগার খেটে সাধারণ মানুষই ওই সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য় করেছেন বলে জানা গেল এবার।

4/10
আমেরিকার সফটওয়্যার সংস্থা Niantic Pokémon Go মোবাইল গেমটির স্রষ্টা। ওই গেম খেলেছিলেন যে কোটি কোটি মানুষ, তাঁদের তথ্য ব্যবহার করে নিখুঁত AI নেভিগেশন সিস্টেম গড়ে তুলেছে তারা, যা নির্দিষ্ট ঠিকানায় পণ্য সরবরাহ থেকে বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে।

5/10
Niantic-এর AI সংস্থা Niantic Spatial রোবোটিকস সংস্থা Coco-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। MIT-এর রিপোর্ট বলছে, ভিজ্যুয়াল পজিশনিং সিস্টেম গড়ে তুলেছে Niantic. ৩০০০ কোটি ছবি ব্যবহার করে গোটা নেভিগেশন সিস্টেম গড়ে তোলা হয়েছে।

6/10
কিন্তু ওই বিপুল সংখ্যক ছবি পেল কোথা থেকে Niantic? জানা গিয়েছে, Pokémon Go খেলার সময় পোকেমন ধরতে গিয়ে মোবাইল ফোনের ক্য়ামেরা ব্যবহার করতে হতো সকলকে। তাঁদের গতিবিধি এবং লোকেশনের রেকর্ডও থেকে যেত। সেই সব তথ্য় মিলিয়েই আস্ত নেভিগেশন সিস্টেম গড়ে তোলা হয়েছে। প্রত্যেক খেলোয়াড় যখনই পোকেমন ধরতে গিয়েছেন, ডেটা সরবরাহ করেছেন Niantic-কে। রিওয়ার্ডস পেতে যেভাবে বাস্তব দুনিয়ার ল্যান্ডমার্ক, লোকেশন জোগানো হয়, সেই সব কিছুই সম্পদ হয়ে উঠেছে ওই সংস্থার।

7/10
বিশেষজ্ঞরা বলছেন, শুধুই লোকেশন, ছবি জোগাননি Pokémon Go খেলোয়াড়রা। একই জায়গায় যখন অনেকের পদার্পণ ঘটেছে, সেখানকার আবহাওয়া, বিভিন্ন অ্যাঙ্গল থেকে তোলা ছবি, উচ্চতা, সবই নথিবদ্ধ হয়ে গিয়েছে। এর ফলে একেবারে নিখুঁত নেভিগেশন সিস্টেম গড়ে তোলা সহজ হয়েছে ওই সংস্থার পক্ষে। আলাদা করে লোক দিয়ে ওই ডেটা জোগাড় করতে হলে বিপুল টাকা ব্যয় করতে হতো।

8/10
যে নেভিগেশন সিস্টেম গড়ে তুলেছে Niantic, এই মুহূর্তে তার বাজারমূল্য ৩২ হাজার ৯১৯ কোটি টাকা। দিক নির্দেশের জন্য সাধারণত GPS-এর উপর নির্ভর করা বলেও, তাদের তৈরি সিস্টেম অনেক বেশি নির্ভরযোগ্য। ছবি থাকায় বিল্ডিং থেকে গাছ-গাছালি, গোটা এলাকা ছবির মতো বন্দি হয়ে গিয়েছে সিস্টেমে।

9/10
বরাবরই ‘Living Map’ বা জীবন্ত মানচিত্র গড়ে তোলা লক্ষ্য় ছিল Niantic-এর, যাতে গোটা পৃথিবীর ডিজিটাল প্রতিচ্ছবি হাতের নাগালে পাওয়া যায়।  মানুষ, রোবট সকলেই ব্যবহার করতে পারে সেই মানচিত্র। Pokémon Go-র দৌলতে সেই কাজ সহজ হয়ে গিয়েছে।

10/10
তবে Niantic হাজার হাজার কোটির সাম্রাজ্য গড়ে তুললেও, পোকেমন ধরতে যাঁরা দৌড়ঝাঁপ করলেন, দিনের শেষে তাঁদের হাত খালিই রয়ে গেল। ২০১৭ সালে যে পরিসংখ্যান পেশ করে Purdue University-র Krannert School of Management, তাতে দেখা যায়, Pokémon Go খেলতে গিয়ে ১৫৬ দিনের মধ্যে ২৫৬ জন মারা যান। প্রচুর দুর্ঘটনা ঘটে, যাতে ৫ বিলিয়ন পাউন্ডের ক্ষয়ক্ষতি হয়, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬২ হাজার কোটি টাকা। গাড়ি দুর্ঘটনা ঘটে ১ লক্ষ ৪৫ হাজার ৬৩২টি।

আরও জানুন প্রযুক্তি

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby :  মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget